এক্সপ্লোর

Aditya LI Maneuver: সূর্যের উপর নজর রাখার পথে আরও এক ধাপ এগোল আদিত্য L1, এখন কোন অবস্থানে?

ISRO : সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর প্রথম বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন হল গত ৩ সেপ্টেম্বর। দ্বিতীয়বার কথা-বদল হল আজ।

বেঙ্গালুরু : সূর্যের দিকে আরও এক ধাপ এগলো আদিত্য L1। পৃথিবী থেকে পাড়ি দিয়ে এর আগে ৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে ভারতের প্রথম সৌরযান। এতপর ইসরোর পরিকল্পনা অনুসারেই আদিত্য প্রথম কক্ষপথ ছেড়ে দ্বিতীয় কক্ষপথে গেল। সেকথা X প্ল্যাটফর্মে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর প্রথম বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন হল গত ৩ সেপ্টেম্বর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সূত্রে জানানো হয়, ৩ তারিখ বেলা পৌনে ১২টা নাগাদ বেঙ্গালুরু থেকে থেকে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ বদল করা হয়। স্বাভাবিকভাবে কাজকর্ম করছে মহাকাশযানটি।

৫ সেপ্টেম্বর দ্বিতীয়বার কক্ষ বদলের পরে সূর্য-যান এখন পৃথিবী থেকে 282 km x 40225 km উপবৃত্তাকার পথে ঘুরছে। সূর্যযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করার পর এখন এই কক্ষে অবস্থান করছে আদিত্য। এইভাবেই বারবার কক্ষপথ বদল করে নিজের গন্তব্যে এগিয়ে যাবে আদিত্য। ফের সূর্য-যান কক্ষ-বদল করবে আগামী ১০ সেপ্টেম্বর। রাত আড়াইটে নাগাদ হবে এই রাস্তা বদল। 

গত ২ সেপ্টেম্বর সূর্যের দিকে পাড়ি দেয় আদিত্য এল ওয়ান। আগামী ২ সপ্তাহ পৃথিবীর চারপাশে পাক খাবে সে। সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়ানোর কথা আদিত্যর। তারপর বেরিয়ে যাবে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। পরের ১১০ দিনে পৌঁছবে L1 পয়েন্টে। চার মাসেরও বেশি সময় পাড়ি দিয়ে, পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লক্ষ কিলোমিটার এগিয়ে যাবে Aditya L1। সেখানে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে ভারতের প্রথম সূর্যযান।  

ইসরো সূত্রে খবর, আদিত্য এল ওয়ানে, মোট সাতটি পেলোড রয়েছে।সেগুলি হল - Visible Emission Line Coronagraph বা VELC, The Solar Ultra-violet Imaging Telescope বা SUIT, The Aditya Solar wind Particle EXperiment বা ASPEX, Plasma Analyser Package for Aditya বা PAPA, The Solar Low Energy X-ray Spectrometer বা SoLEXS,
The High Energy L1 Orbiting X-ray Spectrometer বা HEL1OS এবং Magnetometer। 

সূত্রের খবর, লাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছানোর পরে VELC পেলোড প্রতি দিন প্রায় দেড়া হাজার ছবি তুলে পাঠাবে। সেই ছবি দেখে তথ্য বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বোঝা যাবে সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব। 

 

 

 

 

 

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget