এক্সপ্লোর

Agnibaan Test Flight: 3D প্রিন্টেড ইঞ্জিনে ভর করেই রওনা, মহাকাশ অভিযানে নয়া নজির, অগ্নিবাণের সফল উৎক্ষেপণ

Agnikul Cosmos: বৃহস্পতিবার সকালে নিজেদের তৈরি মহাকাশযান 'Agnibaan'-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে Agnikul Cosmos.

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে বেসরকারি সংস্থাগুলির জন্য নয়া মাইলফলক তৈরি করল ভারতের স্টার্টআপ সংস্থা Agnikul Cosmos. নিজেদেj তৈরি মহাকাশযানের সফল, পরীক্ষামূলক উৎক্ষেপণ করল তারা। সেমি ক্রায়োজেনিক 3D প্রিন্টেড ইঞ্জিন নির্ভর  ওই মহাকাশযানটির উৎক্ষেপণ হল মাত্র দু'মিনিটে। ওই বেসরকারি সংস্থাকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO). (Agnibaan Test Flight)

বৃহস্পতিবার সকালে নিজেদের তৈরি মহাকাশযান 'Agnibaan'-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে Agnikul Cosmos. তাদের SOrTeD অভিযানের আওতায়, একবারেই রকেটটির উৎক্ষেপণ হয়। মহাকাশ অভিযানে দেশীয় প্রযুক্তির ব্যবহারে জোর দিতে এই অভিযান অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে। পরীক্ষামূলক ভাবে রকেট উৎক্ষেপণ করে Agnikul Cosmos বাকিদের জন্য মাইলফলক গড়ল বলে মত ISRO-রও। (Agnikul Cosmos)

Agnikul Cosmos-কে অভিনন্দন জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় ISRO লেখে, 'লঞ্চপ্যাড থেকে Agnibaan SorRTed-01-এর সফল উৎক্ষেপণের জন্য Agnikul Cosmos-কে অভিনন্দন। সেমি ক্রায়োজেনিক লিকুই ইঞ্জিন নির্ভর রকেটের প্রথম নিয়ন্ত্রিত উড়ানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হল'।

SorRTed অভিযানের আওতায় প্রথমে ৭ এপ্রিল Agnibaan মহাকাশযানটির উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায়, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটির উৎক্ষেপণ হয়। রকেট উৎক্ষেপণেও দেশের প্রথম বেসরকারি লঞ্চপ্যাড ALP-01 ব্যবহার করে Agnikul Cosmos.
 
Agnibaan-এর উৎক্ষেপণ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, তা হল এর Agnilet ইঞ্জিন। এটি একটি মাত্র 3D প্রিন্টেড সেমি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন। অত্যাধুনিক প্রযুক্তিতে এই 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনটি তৈরি হয়েছে। এক্ষেত্রে হালকা ওজনের বিভিন্ন ধাতব খাদকে একত্রিত করে ইঞ্জিনের কাঠামো তৈরি করা হয় প্রথমে। ইঞ্জিন তৈরিতে অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, নিকেল, তামা, ক্রোমিয়ামের মতো ধাতুর খাদ ব্যবহার করা হয়।
 
3D প্রিন্টেড রকেট ইঞ্জিন তৈরি করতে টুকরো টুকরো যন্ত্রাংশ জুড়তে হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় ছাঁচে ফেলে তার উপর চাপসৃষ্টি করলেই তৈরি ইঞ্জিনের কাঠামো বেরিয়ে আসে।  নকশা ফুটিয়ে তুলতে ব্যাবহার করা হয় লেজার। 3D রকেট ইঞ্জিনে বেশি জ্বালানিও খরচ হয় না। আগামী দিনে মহাকাশ অভিযানে 3D প্রিন্টেড ইঞ্জিনের ব্যবহার বাড়লে, যথেষ্ট টাকাও বাঁচবে।  
 
এই অভিযান Agnikul Cosmos সংস্থার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মহাকাশ অভিযানে রকেট উৎক্ষেপণে যেখানে কোটি কোটি টাকার প্রশ্ন জড়িয়ে থাকে, সেখানে একটি স্টার্টআপ সংস্থা হিসেবে অসাধ্যসাধন করে দেখাল তারা। যে লঞ্চ ভেহিকল বা মহাকাশ উৎক্ষেপণযান থেকে রকেটটি ছোড়া হয়, সেটি ৩০০ কেজি ওজন বইতে সক্ষম। ইচ্ছেমতো তাতে রদবদলও ঘটানো যেতে পারে। আগামী দিনে লঞ্চপ্যাড তৈরির ক্ষেত্রেও এই অভিযান গুরুত্বপূর্ণ।

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget