এক্সপ্লোর

AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

Bill Gates on AI Risks: AI-এর বাড়বাড়ন্তে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে একে একে মুখ খুলছেন রথী-মহারথীরা। এবার সেই তালিকায় নাম জুড়ল গেটসের। 

নয়াদিল্লি: Artificial Intelligence তথা AI নিয়ে এবার বড় আশঙ্কার কথা জানালেন ধনকুবের বিল গেটস। মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতার দাবি, AI-এর অপব্যবহার হতে পারে। AI-এর হাতে প্রাণ যেতে পারে ১০০ কোটি মানুষের। AI-কে নিয়ন্ত্রণ করতে অবিলম্বে বিধিনিষেধ কার্যকর করার কথা বললেন তিনি। তাঁর এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। (Bill Gates on AI)

AI-এর বাড়বাড়ন্তে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে একে একে মুখ খুলছেন রথী-মহারথীরা। এবার সেই তালিকায় নাম জুড়ল গেটসের।  NBC-কে দেওয়া সাক্ষাৎকারে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করেছেন তিনি। দুষ্টু লোকের হাতে AI পড়লে, তার অপব্যবহার হলে পৃথিবীর বুকে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা তাঁর।  (AI Risks)

আরও পড়ুন: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

AI নিয়ে যে আশঙ্কার কথা শোনা যাচ্ছে, তা নিয়ে মতামত চাওয়া হয়েছিল। জবাবে গেটস বলেন, “AI নিঃসন্দেহে এমন সব ঘটনা ঘটাতে পারে, যা ১০০  কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ১০০ শতাংশ নিশ্চিত হয়ে বলাটা মুশকিল। কিন্তু অত্যাধুনিক AI-এর মতো এত শক্তিশালী অস্ত্র আগে কখনও অসৎ লোকের হাতে ওঠেনি।”

AI-কে খুব বেশি শক্তিশালী হতে দেওয়া যাবে না, কঠোর বিধিনিষেধ জারি হওয়া উচিত বলেও মত গেটসের। তাঁর কথায়, “কঠোর আইন বলবৎ হওয়া দরকার। রাজনীতিকদের এই আলোচনায় আনতে হবে। নিরাপত্তা, নজরদারি মজবুত করতে হবে তাঁদের সঙ্গে কথা বলে। ওগুলো থাকতেই হবে। এতে কাজের চাপ বাড়বে অবশ্যই। বাড়তি দায়িত্ব চাপবে কাঁধে। তবে AI সংস্থাগুলির কার্যক্রমের গতিতে তেমন কোনও বড় প্রভাব পড়বে বা কাজ থমকে যাবে এমন নয়।”

আরও পড়ুন: সংসারের সুখের দায় কি রমণীর একার? ‘হাউজ়ওয়াইফ হলে, হাউজ় হাজ়ব্য়ান্ড নয় কেন? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের

AI নিয়ে বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছেন খোদ স্যাম অল্টম্যান। ধনকুবের ইলন মাস্ক পর্যন্ত কাজকর্মের গতি শ্লথ করার পক্ষে সওয়াল করেন। এবার সেই নিয়ে আরও বড় দাবি করলেন গেটস। ঘটনাচক্রে ব্রিটেনের Alan Turing Institute কয়েক দিন আগেই গোটা বিশ্বকে সতর্ক করে। তাদের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে ‘অতি বুদ্ধিসম্পন্ন’ AI এবং AI চালিত যন্ত্রের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে মানুষ। 

 Alan Turing Institute-এর যে রিপোর্টটি প্রকাশিত হয়, সেটির নাম ছিল Frontier AI Poses Credible near term risks—demanding practical research, robust regulation, whole-system verification and international cooperation. রিপোর্টে বলা হয়, ‘AI-এর সক্ষমতা মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে ছাড়িয়ে গেলে, তা বিপর্যয়ের কারণ হতে পারে। আগামী পাঁচ বছরের মধ্যে অতি বুদ্ধিসম্পন্ন AI-এর অভ্যুত্থানের সম্ভাবনা বাস্তবিক। গুরুত্বপূর্ণ কাজকর্মে, জ্ঞানের বিরিখে মানুষকে ছাপিয়ে যেতে পারে তারা। AI যদি নিজস্ব কোনও কৌশল তৈরি করে, তাতে মানুষের নিয়ন্ত্রণ আর নাও খাটতে পারে। শুধুমাত্র তথ্য বা সার্বিক গণতান্ত্রিক ব্যবস্থা নয়, AI রাসায়নিক এবং জৈবিক হাতিয়ারও তৈরি করতে পারে’।

Anthropic থেকে পদত্য়াগ করার পর জেকব কক্সোনও একই দাবি করেছিলেন। তাঁর দাবি ছিল, চলতি দশকের শেষেই মানুষ মারতে পারে AI.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Advertisement

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget