এক্সপ্লোর

Health News: বদলে যাচ্ছে মানবশরীর, ঝুঁকছে ঊর্ধ্বাঙ্গ, ফুলছে পা, আর মাত্র ২৫ বছরেই বিবর্তন, থাবা বসাচ্ছে স্ক্রোলিওসিস

Humanity's Physical Evolution: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সহ বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি গবেষণা চালিয়েছে WeWard.

নয়াদিল্লি: বিবর্তনের ইতিহাস অতি দীর্ঘ। কিন্তু সকলের অগোচরে, বর্তমানেও এক বিবর্তন শুরু হয়েছে, মানবজাতির শারীরিক বিবর্তন। সকলের অগোচরেই বীজবপণ হয়ে গিয়েছে। তবে ফল বুঝতে আর বেশি দেরি নেই। আগামী ২৫ বছরের মধ্যেই এর ফল পরিলক্ষিত হবে বলে এবার ভবিষ্যদ্বাণী করল যন্ত্রমেধা। (Humanity's Physical Evolution)

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সহ বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি গবেষণা চালিয়েছে স্টেপ ট্র্যাকিং অ্যাপ WeWard. আগামী ২৫ বছরে মানবজাতির শারীরিক বিবর্তনই ছিল তাদের গবেষণার বিষয়বস্তু। আর মানবজাতির সেই বিবর্তিত রূপ তুলে ধরা হয়েছে AI-এর সাহায্যে। (Health News)

আজ থেকে ২৫ বছর পর শারীরিক বিবর্তনের ফলে মানবজাতিকে কেমন দেখতে হবে, ChatGPT-র সাহায্যে সেই মডেল তৈরি করে ফেলেছে WeWard. ওই AI মডেলের নাম রাখা হয়েছে Sam. বর্তমানে জীবনযাপনের যে ধরণ, তাতে বিবর্তন ঘটে আগামী দিনে মানবশরীরের পরিবর্তিত আকারই তুলে ধরা হয়েছে Sam-এর মাধ্যমে।

WeWard জানিয়েছে, Sam আসলে মানবজাতির ভবিষ্যৎ রূপ। চিকিৎসাবিজ্ঞানের উপর ভিত্তি করেই ওই রূপ তুলে ধরা হয়েছে। দীর্ঘ সময় শারীরিক ভাবে নিষ্ক্রিয় থাকার ফলে মানবজাতির স্বাস্থ্য ও চেহারার বিবর্তন ঘটতে পারে। Sam আসলে বৈশ্বিক ‘নিষ্ক্রিয়তা মহামারি’র প্রতীক, যা উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। শারীরিক ভাবে সক্রিয় থাকার মাপকাঠি ছুঁতে এই মুহূর্তে ব্যর্থ ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষই। অনলাইন শপিং, অনলাইন মিটিং, এই মহামারিকে আরও বাড়িয়ে তুলেছে। ফলে মানবজাতি ‘কাউচ বন্দি’, অর্থাৎ সোফা বা চেয়ারে বন্দি হয়ে যাচ্ছে। 

মানবজাতির এই শারীরিক বিবর্তনের আরও একটি নেপথ্যকারণ খুঁজে পেয়েছেন গবেষকরা, Scroll-iosis (স্ক্রোলিওসিস)। দীর্ঘ সময় ধরে বসে ফোন, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন স্ক্রোল করে যাওয়ার বদভ্যাস। এর ফলে মানবশরীরের কাঠামোই বদলে যাচ্ছে। সামনের দিকে ঝুঁকে যাচ্ছে শরীরের ঊর্ধ্বভাগ। ঘাড়, পিঠ, কাঁধের যন্ত্রণা এখন নিত্যসঙ্গী সকলের।

Interdisciplinary Neurosurgery জার্নালে বিজ্ঞানীরা জানান, স্মার্টফোনে ডুবে থাকার অভ্যাস মাসকিউলোস্কেলেটাল রোগে প্রবণতা বাড়ছে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে, সারাক্ষণ ইন্টারনেট. সোশ্যাল মিডিয়ায় থাকা, ফোন স্ক্রোল করে যাওয়ার দরুণ ডিজিটাল বার্ধক্যের শিকার হচ্ছেন মানুষ। শরীরে বার্ধক্য ও ক্লান্তির ছোপ স্পষ্ট বোঝা যাচ্ছে আজকাল। স্ক্রিনের আলোয় ত্বকে কালচে ছোপ পড়ছে যেমন, সময়ের আগে গ্রাস করছে বার্ধক্য। 

স্ক্রিন টাইম যেমন বাড়ছে. চোখের পাতা ফেলাও কমছে মানুষের। ফলে অনেক ক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকছি স্ক্রিনের দিকে। এতে চোখ শুষ্ক হয়ে যাচ্ছে, দৃষ্টি ঝাপসা হচ্ছে ক্রমশ, মনোযোগও কমছে। প্রিত ২০ মিনিট অন্তর বিরতি না নিসে, সমস্যা আরও গভীর হতে পারে। 

পাশাপাশি, দীর্ঘ ক্ষণ বসে থাকার ফলে রক্ত সঞ্চালনও শ্লথ হয়ে গিয়েছে। ফলে পায়ের পাতা এবং গোড়ালিতে তরল জমা হচ্ছে. ফুলছে পা। ভেরিকোজ় ভেন, রক্ত জমাট বাঁধার সমস্যাও বাড়বে দিনে দিনে। ২০২০ সালে ব্রিটেনে ২৪ বছরের এক তরুণ মারা যান। একটানা বসে গেম খেলার পর রক্ত জমাট বেঁধে মারা যান তিনি। 

তবে এ তো হিমশৈলের চূড়ামাত্র। গাঁটেরসমস্যা, আর্থ্রাইটিস, চুল পাতলা হয়ে যাওয়া, ত্বকের সমস্যা, চোখের নীচের অংশ ফুলে যাওয়া, আরও একাধিক উপসর্গ চিহ্নিত করেছেন গবেষকরা। WeWard সকলকে তাদের প্ল্যাটফর্মে গিয়ে ছবি আপলোড করতেও আহ্বান জানিয়েছে। এতে তাঁরাও নিজেদের সম্ভাব্য ভবিষ্যতের চেহারা দেখতে পাবেন বলে জানিয়েছে তারা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget