এক্সপ্লোর

Venetia Burney: পাতালপুরীর দেবতার মতো অন্ধকারে বিরাজ, ১১ বছরের ছোট্ট মেয়ের পছন্দ অনুসারেই নামকরণ প্লুটোর

How Pluto was Named: গ্রহ বলে গণ্য হয় না আর। তাও প্লুটোকে নিয়ে কৌতূহলের শেষ নেই। ছবি: ফ্রিপিক, পিক্সাবে, NASA.

How Pluto was Named: গ্রহ বলে গণ্য হয় না আর। তাও প্লুটোকে নিয়ে কৌতূহলের শেষ নেই।  ছবি: ফ্রিপিক, পিক্সাবে, NASA.

ছবি: ফ্রিপিক, পিক্সাবে, NASA.

1/11
গ্রহ বলে গণ্য হয় না আর। কিন্তু বামনগ্রহ প্লুটোকে নিয়ে কৌতূহল কম নয়। কিন্তু একরত্তি এক মেয়ে যে প্লুটোর নামকরণ করেছিল, তা জানেন কি?
গ্রহ বলে গণ্য হয় না আর। কিন্তু বামনগ্রহ প্লুটোকে নিয়ে কৌতূহল কম নয়। কিন্তু একরত্তি এক মেয়ে যে প্লুটোর নামকরণ করেছিল, তা জানেন কি?
2/11
১৯৩০ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের অক্সফোর্ডে পরিবারের সকলের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসে ছিল ১১ বছর বয়সি ভেনেশিয়া বার্নি। নয়া আবিষ্কৃত গ্রহ নিয়ে আলোচনায় মত্ত ছিলেন সকলে।
১৯৩০ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের অক্সফোর্ডে পরিবারের সকলের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসে ছিল ১১ বছর বয়সি ভেনেশিয়া বার্নি। নয়া আবিষ্কৃত গ্রহ নিয়ে আলোচনায় মত্ত ছিলেন সকলে।
3/11
ভেনেশিয়ার দাদু ফ্যালকনার মেডান ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির Bodleian Library-র অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। নয়া আবিষ্কৃত গ্রহটির নাম কী রাখা হতে পারে, সেই নিয়ে আলোচনায় যোগ দেন ফ্যালকনারও।
ভেনেশিয়ার দাদু ফ্যালকনার মেডান ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির Bodleian Library-র অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। নয়া আবিষ্কৃত গ্রহটির নাম কী রাখা হতে পারে, সেই নিয়ে আলোচনায় যোগ দেন ফ্যালকনারও।
4/11
বড়দের কথোপকথনের মধ্যে ছোট্ট ভেনেশিয়া বলে ওঠে, “আমার মানে হয় প্লুটো নামটা ভাল।” ছোট্ট মেয়ের কথায় চমকে উঠলেও, নামটি পছন্দ হয় বাকিদের
বড়দের কথোপকথনের মধ্যে ছোট্ট ভেনেশিয়া বলে ওঠে, “আমার মানে হয় প্লুটো নামটা ভাল।” ছোট্ট মেয়ের কথায় চমকে উঠলেও, নামটি পছন্দ হয় বাকিদের
5/11
জানা যায়, ছোট্ট থেকে রোম ও গ্রিসের পৌরাণিক কাহিনি পড়তে ভালবাসত ছোট্ট ভেনেশিয়া। আবার সৌরজগতের ঘটনাবলীও তাকে ভাবিয়ে তুলত।
জানা যায়, ছোট্ট থেকে রোম ও গ্রিসের পৌরাণিক কাহিনি পড়তে ভালবাসত ছোট্ট ভেনেশিয়া। আবার সৌরজগতের ঘটনাবলীও তাকে ভাবিয়ে তুলত।
6/11
রোমের পৌরাণিক কাহিনি অনুযায়ী, পাতালপুরীর দেবতার নাম  ছিল প্লুটো। ইচ্ছেমতো অদৃশ্য হয়ে যেতে পারতেন তিনি। সূর্যের আলো যেখানে পৌঁছয় না, সেই ঘোর অন্ধকারে বাস করতেন।
রোমের পৌরাণিক কাহিনি অনুযায়ী, পাতালপুরীর দেবতার নাম ছিল প্লুটো। ইচ্ছেমতো অদৃশ্য হয়ে যেতে পারতেন তিনি। সূর্যের আলো যেখানে পৌঁছয় না, সেই ঘোর অন্ধকারে বাস করতেন।
7/11
সূর্য থেকে বহু দূরে অবস্থিত প্লুটোর সঙ্গে রোমের পাতালপুরীর দেবতার মিল খুঁজে পায় ছোট্ট ভেনেশিয়া। পাতালপুরীর দেবতা প্লুটোর মতো, গ্রহ প্লুটোও সূর্য থেকে বহু দূরে, অন্ধকারে, নিঃসঙ্গ বলে মনে হয় তার।
সূর্য থেকে বহু দূরে অবস্থিত প্লুটোর সঙ্গে রোমের পাতালপুরীর দেবতার মিল খুঁজে পায় ছোট্ট ভেনেশিয়া। পাতালপুরীর দেবতা প্লুটোর মতো, গ্রহ প্লুটোও সূর্য থেকে বহু দূরে, অন্ধকারে, নিঃসঙ্গ বলে মনে হয় তার।
8/11
ভেনেশিয়ার সুপারিশ পছন্দ হয় তাঁর দাদু ফ্যালকনেরও। নিজের বন্ধু হার্বার্ট হল টার্নারকে ফোন করেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জ্যোতির্বিজ্ঞান পড়াতেন হার্বার্ট। ঘটনার সময় তিনি লন্ডনে ছিলেন। নয়া আবিষ্কৃত গ্রহের নাম নিয়ে চর্চা চলছিল সেখানেও। কিন্তু ভেবেচিন্তে ভাল নাম বের করা যাচ্ছিল না কিছুতেই।

9/11
এর পরই ভেনেশিয়ার সুপারিশ করা প্লুটো নামটি Lowell Observatory-তে পাঠিয়ে দেন হার্বার্ট।  Lowell Observatory-তে সেইসময় Minerva, Zeus, Atlas, Persephone, এই নামগুলি নিয়ে চর্চা চলছিল। কিন্তু প্লুটো নামটি শুনেই ভাল লেগে যায় সকলের।

10/11
নামটি ভাল লাগার পিছনে আরও একটি কারণ ছিল। নতুন গ্রহটি আবিষ্কারে বড় ভূমিকা ছিল Percival Lowell-এর। তাঁর নাম ও পদবীর প্রথম অক্ষর ধরলে প্লুটোর প্রথম দুই অক্ষরের সঙ্গে মিলে যাচ্ছিল। প্লুটোর সন্ধান মেলার ১৪ বছর আগে মারা যান Percival.  তাই প্লুটো নামটিতেই সিলমোহর পড়ে

11/11
আর তাতেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় ভেনেশিয়ার। তবে ভেনেশিয়ার আগে, তার পরিবারের আর এক সদস্য, ইটন হেনরি মেডান ১৮৭৭ সালে মঙ্গলগ্রহের দুই বামন উপগ্রহ ডিমোস এবং ফোবোসের নামকরণ করেন। তবে ছোট্ট বয়সে সাতপাঁচ না ভেবেই প্লুটো নামটি মুখে এসে গিয়েছিল বলে পরবর্তীতে জানান ভেনেশিয়া। সেই সময় দাদুর কাছ থেকে পুরস্কারস্বরূপ ৫ পাউন্ড পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে ৯০ বছর বয়েসে মারা যান ভেনেশিয়া। তার তিন বছর আগেই গ্রহের তকমা হারায় প্লুটো।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story:  মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget