এক্সপ্লোর

Albanian AI Minister: অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন আলবেনিয়ার AI মন্ত্রী, একসঙ্গে ৮৩ সন্তানের মা হবেন তিনি, ঘোষণা খোদ প্রধানমন্ত্রীর

AI Minister Diella Pregnant: ‘AI মানবী’কে দেশের মন্ত্রী ঘোষণা করে কয়েক সম্প্রতি সাড়া ফেলে দেয় আলবেনিয়া।

নয়াদিল্লি: কৃত্রিম যন্ত্রমেধার সাহায্য়ে তৈরি চরিত্রকে মন্ত্রী নিয়োগ করা হয়েছিল। সেই ‘AI মানবী’ই নাকি অন্তঃসত্ত্বা পড়েছেন! আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা খোদ এই ঘোষণা করলেন। জানালেন, একটি বা যমজ সন্তান নয়, একসঙ্গে ৮৩ সন্তানের মা হতে চলেছে তাঁর সরকারের ‘AI মানবী’ মন্ত্রী, যারা মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে।

‘AI মানবী’কে দেশের মন্ত্রী ঘোষণা করে কয়েক সম্প্রতি সাড়া ফেলে দেয় আলবেনিয়া। দুর্নীতি রুখতেই এমন সিদ্ধান্ত বলে সেই সময় জানানো হয়। ওই ‘AI মানবী’র নাম রাখা হয় Diella. সেই Diella ৮৩ সন্তানের মা হতে চলেছে বলে দাবি আলবেনিয়ার প্রধানমন্ত্রীর। তিনি জানিয়েছেন, Diella-র প্রত্যেক সন্তান তাঁর সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবে। 

একেবারে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা করেন এদি। তাঁর মন্তব্যে গোড়ায় চমকে যান সকলেই। পরে বোঝা যায় তিনি 'AI সহযোগী'র কথা বলছেন। বার্লিনে ‘গ্লোবাল ডায়লগ’-এর মঞ্চ থেকে এদি বলেন, “Diella-কে নিয়ে আজ বড় ঝুঁকি নিয়েছি আমরা এবং ভালই হয়েছে। এই প্রথম বার ৮৩ সন্তান-সহ অন্তঃসত্তা Diella. ওর সন্তানরা সংসদের সমস্ত ঘটনাবলী রেকর্ড করবে, জনপ্রতিনিধিদের দৈনিক আলোচনা সম্পর্কে অবহিত করবে। তাঁদের অনুপস্থিতিতে কী ঘটেছে, জানাবে সব কিছু।”

এদি আরও বলেন, "প্রত্যেক জনপ্রতিনিধিদের সহযোগী হিসেবে কাজ করবে। সংসদের অধিবেশনে অংশ নেবে নিয়মিত। মায়ের মতোই জ্ঞান টনটনে হবে এদের।" ২০২৬ সাল শেষ হতে হতে Diella-র সন্তানদের কাজে নিযুক্ত করা হবে বলে জানান তিনি। কীভাবে কাজ করবে তারা, তাও ব্যাখ্যা করেন। এদি বলেন, "ধরুন আপনি কফি আনতে গেলেন। কোনও কারণে ফিরতে বুলে গেলেন।আপনার অনুপস্থিতিতে কী ঘটল, তা জানাবে Diella-র সন্তানরা। কাকে আক্রমণ করতে হবে, তাও বাতলে দেবে। এর পর যখন আমাকে আমন্ত্রণ করবেন আপনারা, স্ক্রিনে Diella-র ৮৩ সন্তানকেও দেখতে পাবেন।"

Diella-র অর্থ সূর্য। সেপ্টেম্বর মাসে তাকে দেশের মন্ত্রী নিযুক্ত করে আলবেনিয়া সরকার। সরকারি ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে, কালিমামুক্ত, দুর্নীতিমুক্ত ব্যবস্থা চালাতেই তাকে মন্ত্রী নিয়োগ করা হয়। যদিও জানুয়ারি মাসেই সাবেকি পোশাক পরিহিত Diella-র সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় গোটা দেশের। আলবেনিয়া সরকারের পোর্টালে নাগরিকদের নথিপত্র দিয়ে সাহায্য় করছিল সে। পরবর্তীতে তাকে মন্ত্রী ঘোষণা করে চমকে দেওয়া হয় সকলকে। টেন্ডার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত Diella-ই গ্রহণ করে। এবার তার সন্তান হিসেবে 'AI শিশু' তৈরি করতে চলেছে আলবেনিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget