এক্সপ্লোর

Antarctica: কী রহস্য লুকিয়ে আছে অ্যান্টার্কটিকার বরফের আস্তরণের নিচে ? ৫০ কোটি বছর আগের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Antarctica Hidden World: অ্যান্টার্কটিকার ৯০ শতাংশই পুরু বরফের আস্তরণে ঢাকা। এই বরফের পুরুত্ব প্রায় ২.২ কিলোমিটার। ৩.৪ কোটি বছর ধরে একইভাবে রয়েছে এই বরফের আস্তরণ।

Antarctica Hidden World: অ্যান্টার্কটিকাকে উপর থেকে হয়ত প্রাণহীন নীরব বলে মনে হতে পারে। কিন্তু এই মহাদেশ তার পুরু বরফের আস্তরণের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে রাখতে পারে, যা বিজ্ঞানীদের হয়ত অবাক করবে। বরফে জমা মাইলের পর মাইল ভূপৃষ্ঠের নিচে হয়ত রয়েছে কোনও অজানা পৃথিবী, রয়েছে কোনও হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্র, পথ হারানো নদী।

অ্যান্টার্কটিকার ৯০ শতাংশই পুরু বরফের আস্তরণে ঢাকা। এই বরফের পুরুত্ব প্রায় ২.২ কিলোমিটার। ৩.৪ কোটি বছর ধরে একইভাবে রয়েছে এই বরফের আস্তরণ। তবে বিজ্ঞানীরা হয়ত এখন অনুধাবন করছেন যে তারা এই বিশাল বরফের চাদরের নিচে কী রয়েছে তা খানিক অনুমান করতে পেরেছেন। ইতিমধ্যেই বহু বিজ্ঞানী এই বিরাট বরফের আস্তরণের নিচে ৪০০ গোপন হ্রদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। সবথেকে বড় হ্রদের নাম দেওয়া হয়েছে লেক ভস্তক। বরফের ৪ কিলোমিটার নিচে নীরবে শুয়ে রয়েছে যেন এই হ্রদ। এই হিমবাহজাত হ্রদগুলি পৃথিবীর বাকি অংশের কাছে এখনও অজানা, এমনকী এই হ্রদে প্রাণের অস্তিত্বও থাকতে পারে।  

আর এর পাশাপাশি অ্যান্টার্কটিকায় বরফের আস্তরণের নিচে গামবার্টসেভ হিমবাহজাত পর্বত লুকিয়ে আছে বলে জানা গিয়েছে। ইউরোপীয় আল্পস পর্বতের মতই এই গামবার্টসেভ পর্বত। কিন্তু তারপরেও এগুলিকে দেখা যাচ্ছে না কারণ গভীর হিমবাহ উপত্যকাগুলি কয়েক কিমি বরফের নিচে চাপা পড়ে আছে। এগুলি কীভাবে তৈরি হল ? পূর্ব অ্যান্টার্কটিকা লক্ষ লক্ষ বছর ধরে টেকটোনিকভাবে স্থিতিশীল। সম্প্রতি 'আর্থ অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্স লেটার্স'-এ প্রকাশিত নতুন গবেষণায় দেখা গিয়েছে আজ থেকে ৫০ কোটি বছর আগে ভূতাত্ত্বিক সংঘর্ষের ফলে গণ্ডোয়ানা মহাদেশ যখন গঠিত হয়েছিল তখন এই লুকোনো পর্বত শৃঙ্খল গড়ে উঠেছিল। ১৯৫৮ সালে প্রথম একটি রুশ অভিযানে সিসমিক টেকনিকের মাধ্যমে এই পর্বত আবিষ্কৃত হয়।

তবে কীভাবে এত বিশাল এক পর্বতমালা তৈরি হল এবং এভাবে বছরের পর বছর ধরে বরফের আস্তরণের নিচে লুকিয়ে রইল তা এখনও বিজ্ঞানীদের অজানা।

অন্যদিকে জার্মানির আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউটের ড. জোয়ান ক্লাগেস অ্যান্টার্কটিকার এই বরফের আস্তরণের নিচে বহু গোপন হ্রদ খুঁজে পেয়েছেন। তাঁর দলই প্রথম অ্যান্টার্কটকার মাটি থেকে অ্যাম্বার জীবাশ্ম আবিষ্কার করেছে। এর অর্থ হল ৯ কোটি বছর আগে এই অ্যান্টার্কটিকায় কোনও রেনফরেস্ট ছিল।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget