এক্সপ্লোর

Science News: আস্ত নাগরদোলা যেন, চাঁদ থেকে জন্ম হলেও অর্ধেক উপগ্রহ হয়েই রয়ে গিয়েছে এই গ্রহাণু

Asteroid Kamo'oalewa: প্রতি বছর এপ্রিল মাসে আকাশে আবির্ভাব ঘটে কামোওয়ালেওয়া নামের ওই গ্রহাণুর, হাওয়াইয়ের ভাষায় যার অর্থ হল দোদুল্যমান খণ্ড।

নয়াদিল্লি: আয়তনে নাগরদোলার সমান। বছরের নির্দিষ্ট সময় আকাশে উদয় ঘটে। নির্দিষ্ট দূরত্ব থেকে পাক খেয়ে বেড়ায়। মহাশূন্যের গভীর থেকে আচমকা উদয় হয়নি ওই গ্রহাণুটি, বরং সেটি চাঁদ থেকে ছিটকে যাওয়া প্রস্তরখণ্ড বলে দাবি বিজ্ঞানীদের। (Science News)

প্রতি বছর এপ্রিল মাসে আকাশে আবির্ভাব ঘটে কামোওয়ালেওয়া (Asteroid Kamo'oalewa) নামের ওই গ্রহাণুর, হাওয়াইয়ের ভাষায় যার অর্থ হল দোদুল্যমান খণ্ড। প্রতি বছর এপ্রিল মাসে পৃথিবী থেকে ৯০ মাইল দূরত্বে উদয় হয় সেটি। আয়তনে প্রকাণ্ড নাগরদোলার সমান। এতদিন ধরে সেটিকে পর্যবেক্ষণ করে বিশদ তথ্য প্রকাশ করলেন বিজ্ঞানীরা।

২০১৬ সালে কামোওয়ালেওয়া নামের ওই গ্রহাণুটির হদিশ পান বিজ্ঞানীরা। সেটির উৎপত্তি নিয়ে এতদিন অন্ধকারে ছিলেন বিজ্ঞানীরা। গবেষণা চলাকালীন ২০২১ সালে জানা যায়, ওই গ্রহাণুর সঙ্গে চাঁদের গঠনগত মিল রয়েছে। সেই দাবিতে এবার সিলমোহর পড়ল।

গত ২৩ অক্টোবর কমিউনিকেশন্স আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে ওই গ্রহাণুটিকে চাঁদের খণ্ড বলে দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাচীন কালে গ্রহাণু আছড়ে পড়াতেই চাঁদের থেকে আলাদা হয়ে গিয়ে থাকবে ওই প্রস্তরখণ্ডটি। শুধুমাত্র কামোওয়ালেওয়াই নয়, এমন আরও একাধিক প্রস্তরখণ্ড, চাঁদ থেকে বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করা হয়েছে গবেষণাপত্রটিতে।

আরও পড়ুন: Science News: সবুজে ঘেরা উপত্যকা, নদীর পাড়ে বসবাস, আন্টার্কটিকার নিচে মিলল রহস্যেঘেরা এলাকা!

ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গ্রহবিজ্ঞান বিভাগের বিজ্ঞানী তথা গবেষণাপত্রের লেখিকা রেণু মালহোত্র বলেন, “কামোওয়ালেওয়া গ্রহাণুটি চাঁদেরই অংশ বলে প্রমাণের চেষ্টা করছি আমরা।”

কামোওয়ালেওয়া গ্রহাণুটিকে ঘিরে কৌতূহলের নেপথ্যে রয়েছে একটি ঘটনা। পৃথিবীর কাছাকাছি ঘুরতে থাকাটি ওই গ্রহাণুর উপর প্রথম নজর পড়ে বিজ্ঞানীদের। পৃথিবীকেই সেটি প্রদক্ষিণ করছে বলে প্রথমে ধারণা জন্মায় বিজ্ঞানীদের। পরে দেখা যায়, সেটি আসলে সূর্যকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ সেটি একটি কোয়াসি উপগ্রহ বা অর্ধেক উপগ্রহ। যে সময়কাল ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সে, তা পৃথিবীরই সমান। সাধারণত গ্রহাণুরা কয়েক দশক ধরেই পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। কিন্তু কামোওয়ালেওয়া গ্রহাণুটি লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর কাছাকাছি রয়েছে।

এই অস্বাভাবিকতাই বিজ্ঞানীদের বিষয়টি নিয়ে গবেষণার দিকে ঠেলে দেয়। তাতে তার বর্ণচ্ছটার সঙ্গে চাঁদের মিল খুঁজে পাওয়া যায়। চাঁদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রহাণুরা একদিন না একদিন চাঁদের মাটিতেই আছড়ে পড়বে, নইলে পৃথিবীর দিকে ধেয়ে আসবে বলেই এতদিন ধারণা ছিল বিজ্ঞানীদের। কিন্তু কামোওয়ালেওয়া সেই দিক থেকে আলাদা। কারণ সেটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে না। প্রদক্ষিণ করছে সূর্যকে। চাঁদ থেকে এত দূরে কী করে ছিটকে গেল গ্রহাণুটি, আপাতত তার কারণ খুঁজে বের করতে ব্যস্ত বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget