এক্সপ্লোর

Sunita Williams Return: ৯ মাস পর দেখলেন পৃথিবীর আলো, ঘড়ি মিলিয়ে অবতরণ করল ড্রাগন ক্যাপসুল

Sunita Williams Update: যাবতীয় শঙ্কা কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। হাসিমুখে হাত নাড়ার ছবি দেখে স্বস্তিতে বিশ্ব।

নয়াদিল্লি: নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা (Sunita Williams Return)। নিখুঁত অবতরণ করল ড্রাগন ক্যাপসুল। দড়ি দিয়ে ক্যাপসুল বেঁধে জাহাজে ড্রাগন ক্যাপসুল তুলে খোলা হল হ্যাচ। বিশেষ চেয়ারে বার করা হল ৪ নভশ্চরকে। ৯ মাস পর পৃথিবীর আলো দেখলেন সুনীতারা।

ফ্লোরিডা উপকূলে সমুদ্রের জলে অবতরণ করেছে সুনীতাদের ড্রাগন ক্যাপসুল। পরিকল্পনা মেনে একেবারে নিখুঁত অবতরণ ক্যাপসুলের। ভারতীয় সময় ৩টে বেজে ২৭ মিনিটে অবতরণ করেছে। ধাপে ধাপে ঘণ্টায় সাড়ে সাতাশ হাজার মাইল থেকে গতিবেগ কমানো হয় ক্যাপসুলের। মাটি থেকে ১৮ হাজার ফুট উপরে থাকার সময় খুলে যায় জোড়া প্যারাস্যুট। মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় খোলে আরও দুটি প্যারাস্যুট। প্রথমে ভাসমান মডিউলের মহাকাশযানের অবস্থা খুঁটিয়ে দেখে নৌবাহিনীর স্পিডবোট। তারপর অবতরণের জায়গায় পৌঁছয় মার্কিন নৌবাহিনীর জাহাজ। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রলিক আর্মের সাহায্যে জাহাজে তোলা হয়। প্রাথমিক পরীক্ষার পর জাহাজেই হ্যাচ খোলা হয় ড্রাগন ক্যাপসুলের। হ্যাচ খোলার পর ভিতরে গিয়ে আরেক দফা পরীক্ষা করা হয় সুনীতাদের। বিশেষ চেয়ারে তুলে ক্যাপসুল থেকে প্রথম বার করা হয় নিক হেগকে। তারপর ক্যাপসুল থেকে বার করা হয় আলেকজান্ডার গর্বুনোভকে। ক্যাপসুল থেকে এরপর বার করা হয় সুনীতা উইলিয়ামসকে। সবার শেষে ক্যাপসুল থেকে বার করা হয় সুুনীতার সঙ্গী বুচ উইলমোরকে। 

ওই জাহাজে করে স্থলভাগে নিয়ে আসা হচ্ছে সুনীতাদের। বিমানে করে এরপর সুনীতাদের নিয়ে আসা হবে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। স্পেস সেন্টারে ক্রু কোয়ার্টারে রাখা হবে সুনীতাদের। ক্রু কোয়ার্টারে তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা। তারপর পরিবারের সঙ্গে সুনীতাদের দেখা করার অনুমতি মিলবে। 

২০২৪-এর ৫ জুন, ৮ দিনের জন্য মহাকাশে গেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযাত্রী বুচ উইলমোর। কিন্তু, তারপরই বিপত্তি বাধে।
যে বোয়িং স্টারলাইনারে চড়ে তাঁরা মহাকাশে গেছিলেন, তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সুনীতাদের ওই মহাকাশযানে করে ফেরানোর ঝুঁকি নিতে পারেনি NASA. যার জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন তাঁরা। এরপর থেকে কখনও একটু আশার আলো দেখা গেছে। কখনও আবার দপ করে সেই আলো নিভে গেছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর, দুই নভোশ্চরকে ফেরাতে ইলন মাস্কের সাহায্য চান। সুনীতাদের ফিরিয়ে আনতে কাজ শুরু করে নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। মঙ্গলবার সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন ক্রু। অবশেষে পৃথিবীর আলো দেখলেন তাঁরা। 

আরও পড়ুন: Sunita Williams Returns Home: ঘরে ফিরলেন সুনীতা উইলিয়ামস, সাড়ে ন'মাস পর ছুঁলেন পৃথিবীর মাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget