এক্সপ্লোর

Sunita Williams Returns Home: মুখে হাসি, অনুরাগীদের থামসআপ, ঘরে ফিরলেন সুনীতা, অবশেষে প্রতীক্ষার অবসান

Sunita Williams Homecoming: মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা।

নয়াদিল্লি: অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন'মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ। (Sunita Williams Returns Home)

মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি। (Science News)

আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল SpaceX-এর জাহাজ। তারাই মহাকাশচারীদের উদ্ধার করতে হাত বাড়িয়ে দেয়। সেই সময় সকলের নজর ক্যাপসুলের উপরই ছিল। কখন মহাকাশচারীরা বেরিয়ে আসেন, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। এমন পরিস্থিতিতে কার্যত পিছলেই ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন সুনীতে। হাসিমুখে উদ্ধারকারীদের হাত ধরেন তিনি। অনুরাগীদের উদ্দেশে থামসআপ দেখান।

গত বছর জুন মাসে Boeing Starliner মহাকাশযানে চেপে অভিযানে গিয়েছিলেন সুনীতা ও ব্যারি। অভিযান আট দিন চলার কথা ছিল। কিন্তু তার পর থেকে নয় নয় করে সাড়ে ন'মাস কেটে যায়। মহাকাশযানটি বিকল হওয়ায় মহাকাশে আটকে পড়েন সুনীতারা। পরে মহাকাশযানটিকে সারিয়ে পৃথিবীতে ফেরত আনা হলেও, ওই যানে সুনীতাদের ফেরোনার ঝুঁকি নেয়নি NASA. বরং ইলন মাস্কের সংস্থা SpaceX-কে দায়িত্ব দেওয়া হয়। তার পরও বার বার পিছিয়ে যায় সুনীতাদের ফেরানোর অভিযানে। তবে শেষ পর্যন্ত নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন সুনীতারা। 

সুনীতার ফেরা নিয়ে কার্যত প্রহর গুনছিল গোটা পৃথিবী। তিনি নিরাপদে ফিরে আসায় ভারতেও খুশির আমেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিন আগেই সুনীতাকে নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, সুনীতাকে চিঠি লিখেছেন তিনি। মহাকাশযানে সুনীতার অনন্যকীর্তিতে ভারত যে গর্ববোধ করছে, তাও জানান। ভারতীয় বংশোদ্ভূত সুনীতার প্রত্যাবর্তনে খুশির হাওয়া সর্বত্র। গুজরাতে আতসবাজি ফাটিয়ে সুনীতার প্রত্যাবর্তন উদযাপনের ছবি ও ভিডিও সামনে এসেছে। সুনীতাদের এই অভিযান আগামীতে মহাকাশ গবেষণার পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget