এক্সপ্লোর

Science News: উত্তেজনার বশে কৃষ্ণগহ্বরকে গিলে ফেলল নক্ষত্র, তার পরই মর্মান্তিক পরিণতি

Space Science: তবে উত্তেজনার বশে গিলে ফেললেও, কৃষ্ণগহ্বরটিকে হজম করতে পারেনি ওই নক্ষত্র।

নয়াদিল্লি: নাগালের মধ্যে চলে আসা মহাজাগতিক বস্তুকে কৃষ্ণগহ্বর গিলে ফেলছে, এমন নজির রয়েছে বহু। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো ঘটনার সাক্ষী হলেন জ্যোতির্বিজ্ঞানীরা। উজ্জ্বল এবং বৃহদাকার একটি নক্ষত্রকে, কৃষ্ণগহ্বর বা তার মতো দেখতে ডার্ক ম্যাটারকে আস্ত গিলে ফেলতে দেখা গিয়েছে বলে জানালেন তাঁরা। তবে উত্তেজনার বশে গিলে ফেললেও, হজম করতে পারেনি। বরং মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে ছিন্নভিন্ন হয়ে যায় নক্ষত্রটি। পড়ে থাকে শুধুমাত্র কৃষ্ণগহ্বরটিই। (Science News)

৩ সেপ্টেম্বর প্রকাশিত 'সায়েন্স' পত্রিকায় বিষয়টি সামনে এসেছে। নিউ মেক্সিকোর মরুভূমিতে বসানো ২৭টি বৃহদাকার চাকতি যুক্ত শক্তিশালী টেলিস্কোপে বিষয়টি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তবে অতি সম্প্রতি নয়, ২০১৭ সালে মহাশূন্যে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সহসা শক্তিশালী আলোতে চোখ ধাঁধিয়ে যায় সকলের। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে আসল ঘটনা। (Space Science)

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি ছায়াপথে এই বিস্ফোরণটি ঘটে। বামনাকার একাধিক নক্ষত্র নিয়ে তখনও একটু একটু করে গড়ে উঠছিল ছায়াপথটি। তাই ওই বিস্ফোরণে হতচকিত হয়ে পড়েন বিজ্ঞানীরা। ক্যালটেকের জ্যোতির্বিজ্ঞানী ডিলন দং জানিয়েছেন, টেলিস্কোপে চোখ রেখে তাঁরা দেখতে পান, একটি জায়গা থেকে চারিদিকে ছিটকে পড়ছে মহাজাগতিক বস্তুসমূহ, যার গতিবেগ কমপক্ষে ৩২ লক্ষ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ফলে কোনও নক্ষত্রে বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত হয়ে যান তাঁরা। 

আরও পড়ুন: Chandrayaan-3 Update: চাঁদের বুকে এখনও 'ঘুমিয়ে' বিক্রম, প্রজ্ঞান? ইসরোর ডাকে দিল কি সাড়া?

এর পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসানো Monitor for All Sky X-ray Image (MAXI) টেলিস্কোপ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। সেখানে যদিও ঢের আগেই, ২০১৪ সালে বিষয়টি ধরা পড়ে। সব তথ্য সংগ্রহ করে গবেষণা চালিয়ে শেষ মেশ সিদ্ধান্তে উপনীত হতে পারেন ক্যালটেকের বিজ্ঞানীরা। তাঁদের মতে, বহু বছর আগে একসঙ্গে দু'টি নক্ষত্রের জন্ম হয়। পরস্পরের চারিদিকে চক্কর কেটে বেড়াচ্ছিল তারা। এর মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। সেটি মারা যায়। পরবর্তীতে ওই মৃত নক্ষত্র নিউট্রন স্টার অথবা কৃষ্ণগহ্বরে পরিণত হয়। 

দীর্ঘ দিন এভাবেই পাশাপাশি অবস্থান করছিল ওই দুই নক্ষত্র। কিন্তু অভিকর্ষ শক্তির প্রভাবে একটা সময় আরও কাছাকাছি এসে পড়ে তারা। তাতে জীবিত নক্ষত্রটির শরীরে প্রবেশ করে মৃত ওই নক্ষত্র বা কৃষ্ণগহ্বরটি। এভাবে বেশ কয়েকশো বছর জীবিত নক্ষত্রটির উদরে ঘুরে বেড়ায় মৃত নক্ষত্রটি। একসময় জীবিত নক্ষত্রটির নিজের পেটে চালান করে দেয় সে। তার পর নীচের দিকে ধাবিত হয়ে। এর ফলে জীবিত নক্ষত্রটির অভ্যন্তরে টানাপোড়েন শুরু হয় প্রচুর পরিমাণ গ্যাস এবং ধুলো নির্গত হয়ে ঢেকে যায় চারিদিক। তার পরই একটা সময় তীব্র বিস্ফোরণ ঘটে।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget