এক্সপ্লোর

Geminids Meteor Shower: রাতের আঁধারেই 'আলোর খেলা', দুরন্ত উল্কাবৃষ্টির সাক্ষী থাকতে চলেছে বেঙ্গালুরু

Bengalureans Stay Up Late To:রাতের অন্ধকার থাকা সত্ত্বেও আকাশের বেশ কিছুটা জুড়ে ঝলমল করবে আলো, ছড়িয়ে যাবে আভা। কেন? কারণ সেই সময়ে ঝাঁকে ঝাঁকে উল্কাপাত হতে থাকবে।

বেঙ্গালুরু: রাতের (night) অন্ধকার (dark) থাকা সত্ত্বেও আকাশের (sky) বেশ কিছুটা জুড়ে ঝলমল করবে আলো, ছড়িয়ে যাবে আভা। কেন? কারণ ঝাঁকে ঝাঁকে উল্কাপাত (meteor shower) হতে থাকবে সেই সময়ে। সুনির্দিষ্ট করে বললে 'মাহেন্দ্রক্ষণ' শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর রাত থেকে। দেখা যাবে ১৪ ডিসেম্বর ভোরের আলো না ফোটা পর্যন্ত। তবে বেঙ্গালুরুর (bengaluru) বাসিন্দারাই এই দুরন্ত মহাজাগতিক 'আলোর খেলা' দেখতে পাবেন। বিশেষজ্ঞদের মতে, গোটা পৃথিবী থেকে নানা সময়ে যত উল্কাবৃষ্টি দেখা গিয়েছে তার অন্যতম উজ্জ্বল পর্বটির সাক্ষী থাকতে চলেছে বেঙ্গালুরু। 

কী হতে চলেছে?
বিজ্ঞানীদের মতে, ১৩ ডিসেম্বর রাত ২টো থেকে ৩ টের মধ্যে উল্কাবৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। সে সময়ে খালি চোখেই আকাশে 'আলোর খেলা' দেখতে পাবেন বেঙ্গালুরুর বাসিন্দারা। অঙ্কের হিসেব বলছে, শতাধিক উল্কা এই পর্বে একে অন্যের গা ঘেঁষাঘেঁষি করে বেরিয়ে যাবে। তবে তাদের সকলকে দেখতে পাবেন না বেঙ্গালুরুর মানুষ। যাঁরা এই মহাজাগতিক 'লাইট শো'-র প্রতি মুহূর্ত চেটেপুটে উপভোগ করতে চান, তাঁদের জন্য একটি পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের। এমন কোনও জায়গা যেখান থেকে আকাশের ঘন কালো রং স্পষ্টতর দেখা যায়, বেছে নিতে হবে। তা হলে উল্কাবৃষ্টি উপভোগ করার সম্ভাবনা আরও বাড়বে। কেন? বিজ্ঞানীদের ব্যাখ্যা, কোন জায়গা থেকে এই মহাজাগতিক ঘটনা কতটা দৃশ্য়মান হবে তার অনেকটাই চাঁদের আলোর উপর নির্ভর করছে।

কোথা থেকে উল্কাপাত...
'3200 Pantheon' নামে এক মহাজাগতিক 'অবজেক্ট'-র সঙ্গে এই উল্কাবৃষ্টির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পৃথিবীর সঙ্গে লেপ্টে থাকা বায়ুমণ্ডলের সঙ্গে এই 'অবজেক্ট' থেকে ছিটকে আসা গুঁড়োগুলির সংঘর্ষ হলেই সেগুলি জ্বলে ওঠে। এরই নাম Geminid Meteor Shower। নাসার এক বিজ্ঞানীর দাবি, চূড়ান্ত পর্যায়ে এই উল্কাপাতের সংখ্যা ঘণ্টায় ১০০-১৫০ পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে। তবে এত সংখ্যক উল্কাপাত খালি চোখে দেখা যাবে কিনা, তা নির্ভর করে আবহাওয়ার উপর। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে ঘণ্টায় ৩০-৪০টি উল্কাপাত দেখা যেতে পারে, পূর্বাভাস তাঁর। আপাতত এই মহাজাগতিক লাইট শো দেখার জন্য বিশেষ ব্যবস্থা করেছে বেঙ্গালুরুর জওহরলাল নেহরু তারামণ্ডল। এছাড়াও আলাদা ভাবে বেশ কিছু শিবিরের প্রস্তুতিও নেওয়া হয়েছে। 

আরও পড়ুন:'এটা ওনার মস্তিষ্ক প্রসূত নয়', পার্থ মুখ খুলতেই দাবি শমীকের, কী প্রতিক্রিয়া কুণাল-সুজনের ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget