এক্সপ্লোর

SSC Scam: 'এটা ওনার মস্তিষ্ক প্রসূত নয়', পার্থ মুখ খুলতেই দাবি শমীকের, কী প্রতিক্রিয়া কুণাল-সুজনের ?

Samik on Parth SSC Scam: 'তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না', ফের দলের পাশে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। এই প্রতিক্রিয়াকে কীভাবে দেখলেন শাসকদলের শীর্ষ নের্তৃত্ব ও বিরোধীরা ?

কলকাতা: রাজ্যের শাসকদলকে 'ডিসেম্বর ডেডলাইন' বলে ইতিমধ্যেই হুঁশিয়ারী দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন আলিপুর কোর্টের পুলিশ  লক আপে ঢোকার মুখে, বিজেপির ডিসেম্বর হুমকি নিয়ে সাংবাদিকরা  প্রশ্ন করতেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না'। ফের দলের পাশে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রতিক্রিয়াকে কীভাবে দেখলেন শাসকদলের শীর্ষ নের্তৃত্ব ও বিরোধীরা ? বক্তব্য বিশ্লেষণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী এবং কুণাল ঘোষ (Samik Bhattacharya, Sujan Chakraborty and Kunal Ghosh)।  

 বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, 'পার্থ চট্টোপাধ্যায়ই তৃণমূল এবং তৃণমূলই পার্থ চট্টোপাধ্যায়। আজকে যে কারণে পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত, যে কারণে তিনি বিচারাধীন হয়ে জেলে বন্দি, সেটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা ওনার মস্তিষ্ক প্রসূত কোনও পদ্ধতি নয়। ...যেকজনই আজকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, প্রত্যেকেই কিন্তু বিচারাধীন অবস্থায় আছেন। কেউই বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য কিংবা পার্থ চট্টোপাধ্যায়, এদেরই মস্তিষ্ক প্রসূত সংগঠিত অপরাধ নয়। গোটা তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত। তৃণমূলের অনুমোদন নিয়েই এরা এই কাজ করেছিলেন। এবং দল প্রকাশ্যে যাই বলুক না কেন, দল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আছে। পার্থ চট্টোপাধ্যায় দলের সঙ্গে আছেন।'

পাশাপাশি সুজন চক্রবর্তী বলেন, 'কোথায় পার্থ চট্টোপাধ্যায় এবং কোথায় শুভেন্দু অধিকারী ! এসমস্ত ধান্দাবাজির পার্টি ! পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। তার মানে ওরা যাতে অবাধে লুঠ চালিয়ে যেতে পারেন, এটা পার্থ বাবুদের আগ্রহ।' এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, 'তাঁর সম্পর্কে দল জানিয়ে দিয়েছে। এটা তাঁর ব্যক্তি স্বাধীনতা। সারা বাংলা যেটা বিশ্বাস করে, তিনি যদি সেই কথাই বলে থাকেন, তার সঙ্গে দল আছে কিনা, না দল নেই, এই কথাগুলি টানাটাই আমার মনে হয়, অপ্রাসঙ্গিক।  '

আরও পড়ুন, 'নন্দীগ্রামে পঞ্চায়েতে ভোটে জিতবে বিজেপিই', কুণালকে কী চ্যালেঞ্জ শুভেন্দুর ?

প্রসঙ্গত,   আজ ১২ ডিসেম্বর ( December ) । বিরোধী দলনেতার দেওয়া ৩টি তারিখের প্রথম দিন। গতকালই শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন,' আগামী দিনে অর্থনৈতিক ভাবে আরও দেউলিয়া হবে সরকার। শুধু তাই নয়, দুর্নীতিতে জড়িতরা সবাই জেলে যাবেন।' আর এমন এক গুরুত্বপূর্ণ দিনেই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত সবার নজর, এই তিনটে দিনের দিকে! কারণ, ডিসেম্বর-রহস্যে নতুন মাত্রা যোগ করে, এবার একেবারে তারিখ দাগিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী! গত কয়েকমাস ধরেই, বারে বারে ডিসেম্বর নিয়ে নতুন নতুন সব হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে ডিসেম্বর নিয়ে কৌতুহলের পারদও বেড়েছে পাল্লা দিয়ে! আর এবার তো সরাসরি তারিখও বলে দিয়েছেন তিনি! এই আবহে আজকের দিনটির দিকে তাকিয়ে সকলেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget