এক্সপ্লোর

Solar Wind: সূর্যের গায়ে প্রজাপতির অবয়ব, দর্শন মিলল পৃথিবী থেকেই, ধেয়ে আসছে সৌরঝড়, জারি হল সতর্কতা

Butterfly Shaped Hole on Sun: ১১ সেপ্টেম্বর সৌরমণ্ডলে ওই প্রকাণ্ড গহ্বরটি চোখে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবী থেকে সূর্যের গায়ে প্রকাণ্ড এক গহ্বরের দেখা মিলল এবার। সৌরমণ্ডলে বিশালাকার ওই গহ্বরটির সৃষ্টি হয়েছে। আকারে সেটিকে দেখতে বিরাট এক প্রজাপতির মতো। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Solar Dynamics Observatory ওই গহ্বরের ছবি তুলেছে। (Butterfly Shaped Hole on Sun)

১১ সেপ্টেম্বর সৌরমণ্ডলে ওই প্রকাণ্ড গহ্বরটি চোখে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ওই গহ্বরটির আয়তনপ্রায় ৫ লক্ষ কিলোমিটার বলে জানা গিয়েছে। তার মুখ সৌর বায়ুর উষ্ণ স্রোত নির্গত হচ্ছিল এবং সেই সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Solar Wind)

গহ্বরটির প্রজাপতি-আকারই সর্বপ্রথম নজর কাড়ে বিজ্ঞানীদের। কিন্তু আগামী দিনে মহাজগতের আবহাওয়ার উপর ওই গহ্বরের প্রভাব পড়তে চলেছে বলে মত তাঁদের। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার এর প্রভার পৃথিবীতে অনুভূত হতে পারে।

বিজ্ঞানীদের তরফে ইতিমধ্যেই ভূচৌম্বকীয় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৩ এবং ১৪ সেপ্টেম্বর এই ভূচৌম্বকীয় ঝড়ের তীব্রতা G1 (সামান্য) অনুভূত হবে, আবার G2 (মাঝারি)-ও হতে পারে তীব্রতা। ব্রিটেনের আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে।

সৌরঝড়ের তীব্রতা বোঝাতে G-Scale ব্যবহার করা হয়। G1 থেকে G5 (চরমতম) পর্যন্ত রয়েছে মানদণ্ড। সৌরমণ্ডলের বহির্ভাগের যে খোলা মুখ, তাকে বলা হয় Coronal Hole. সেখানে সূর্যের চুম্বকীয় ক্ষেত্র যখন উন্মুক্ত হয়ে যায়, সেখান থেকেই সৌরঝড় বেরিয়ে আসে। টেলিস্কোপে Coronal Hole-কে কালো দেখতে লাগে। কারণ শূন্যস্থান পূরণ করতে গরম প্লাজমা ছুটে আসে। 

সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে চৌম্বকীয় ক্ষেত্র। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সংস্পর্শে এলে সৌরকণার সঙ্গে নাইট্রোজেন অক্সিজেনের মতো গ্যাসের বিক্রিয়া ঘটে। এর ফলে রাতের আকাশে যে রঙিন হয়ে ওঠে, তাকে বলা হয় মেরুজ্য়োতি। 

এবার সৌরঝড় যখন পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেই সময় মেরুজ্যোতি ঘিরে এমনিতেই বাড়তি উৎসাহ চোখে পড়ছে। কানাডা, আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়া এবং ব্রিটেনের উত্তর অংশ থেকে মেরুজ্যোতি দেখা যাবে এবার। দক্ষিণের আন্টার্কটিকা থেকে দেখা যাবে মেরুজ্য়োতি। তাসমানিয়া, নিউজিল্যান্ড থেকেও দেখা যেতে পারে।

সেরা শিরোনাম

NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget