এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: বিশ্ব রেকর্ড ভাঙল চন্দ্রযান-৩ ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমিং, দেখলেন ৭০ লক্ষেরও বেশি মানুষ

Chandrayaan 3: ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণ একই সময়ে দেখেছেন ৭ মিলিয়নের বেশি মানুষ।

Chandrayaan 3 Landing: ইতিহাস গড়ল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে (Moon South Pole) সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram)। চন্দ্রযান ৩- (Chandrayaan 3) এর এই অভিযান লাইভ দেখানো হচ্ছিল ইসরোর (ISRO) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (YouTube Chanel)। আর সেখানেই ভেঙে গিয়েছে সব রেকর্ড। স্পেনের স্ট্রিমার Ibai - এর ৩.৪ মিলিয়ন ভিউয়ারের (একই সময় দেখার) বিশ্ব রেকর্ড ছিল। ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণ (Soft Landing) একই সময়ে দেখেছেন ৭ মিলিয়নের বেশি মানুষ। সফলভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার 'বিক্রম'। উচ্ছ্বসিত গোটা দেশ। খুশি সকলেই। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিবন বলেছেন, "আমরা খুবই উত্তেজিত। এই মুহূর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি খুবই খুশি।" 

চাঁদের দেশে ভারত। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর অগম্য স্থান ছুঁয়েছে ভারতের চন্দ্রযান ৩। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে অবতরণ করেছে ল্যান্ডার 'বিক্রম'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে এই ল্যান্ডার। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। জানা গিয়েছে, আর ঘণ্টা দুয়েকের মধ্যেই কাজ শুরু করবে রোভার 'প্রজ্ঞান'। চন্দ্রযান ৩ - এর এই সফল অভিযানের জন্য ইসরোর গোটা টিমকে অভিবাদন জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। ল্যান্ডার বিক্রমের অবতরণ প্রক্রিয়ার সময় দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি জমিয়েছিল চন্দ্রযান ৩। ইসরোর (ISRO Moon Mission) নিখুঁত অঙ্কে মাপা দীর্ঘ পথ অতিক্রম করেছে এতদিনে। একাধিক জটিল ম্যানুভার ধাপে ধাপে পেরিয়েছে। সফল হয়েছে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রেও। সফট ল্যান্ডিং সফল হওয়ায় মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় ভারত চার নম্বর দেশ হল। চাঁদের দক্ষিণ মেরু ভূপ্রকৃতিগত ভাবে অত্যন্ত দুর্গম। বিশাল আকৃতির পাহাড় এবং গভীর ক্রেটার রয়েছে সেখানে। ওই এলাকা আঁধারে ডুবে থাকে। এতগুলো বাধা পেরিয়ে সেখানে সফলভাবে সফট ল্যান্ডিং (Chandrayaan 3 Moon Landing) করে ইতিহাস তৈরি করেছে ভারত (Chandrayaan 3 Landing on Moon)। 

আরও পড়ুন- ইতিহাস তৈরি ভারতের! চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget