এক্সপ্লোর

Chandrayaan 3: ইতিহাস তৈরি ভারতের! চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা

Chandrayaan 3 Live:চমকে দেওয়ার মতো তথ্য মিলবে, আশায় তামাম বিশ্বের মহাকাশ বিজ্ঞান সংস্থাগুলি।

কলকাতা: ইতিহাস তৈরি করল ভারত। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর বিজ্ঞানী ও অন্য কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর মেধার জয়ধ্বজা উড়ল চাঁদের (Moon South Pole) দক্ষিণ মেরুতে। ২৩ অগাস্ট সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং (Soft Landing) করল ভারতের তৈরি চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। মানব সভ্যতার ইতিহাসে চাঁদের দক্ষিণ মেরুর এমন জায়গায় এই প্রথম পৃথিবীর মাটিতে তৈরি মহাকাশযান সফট ল্য়ান্ডিং করল, পথিকৃৎ ভারত (India)। সেখানেই এবার কাজ শুরু করবে রোভার। চমকে দেওয়ার মতো তথ্য মিলবে, আশায় তামাম বিশ্বের মহাকাশ বিজ্ঞান সংস্থাগুলি।

পথটা বড়ই লম্বা ছিল। ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি জমিয়েছিল চন্দ্রযান ৩। ইসরোর (ISRO Moon Mission) নিখুঁত অঙ্কে মাপা দীর্ঘ পথ অতিক্রম করেছে এতদিনে। একাধিক জটিল ম্যানুভার ধাপে ধাপে পেরিয়েছে। সফল হয়েছে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রেও। সফট ল্যান্ডিং সফল হওয়ায় মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় ভারত চার নম্বর দেশ হল। চাঁদের দক্ষিণ মেরু ভূপ্রকৃতিগত ভাবে অত্যন্ত দুর্গম। বিশাল আকৃতির পাহাড় এবং গভীর ক্রেটার রয়েছে সেখানে। ওই এলাকা আঁধারে ডুবে থাকে। এতগুলো বাধা পেরিয়ে সেখানে সফলভাবে সফট ল্যান্ডিং (Chandrayaan 3 Moon Landing) করে ইতিহাস তৈরি করেছে ভারত। (Chandrayaan 3 Landing on Moon)

চাঁদের (Moon Mission) পা রাখার স্বপ্ন ভারত দেখেছিল এক দশকেরও আগে। চন্দ্রযান মিশনের প্রথম অভিযান চন্দ্রযান ১ (Chandrayaan 1)  উৎক্ষেপিত হয়েছিল ২০০৮ সালের অক্টোবরে। চাঁদের মাটির একশো কিলোমিটার উপর থেকে প্রদক্ষিণ করেছিল সেটি। একাধিক তথ্য সংগ্রহ করার লক্ষ্য ছিল ওই চন্দ্রযানের। ওই মহাকাশযানে ছিল ১১টি যন্ত্র। ভারত ছাড়াও, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সুইডেন এবং বুলগেরিয়ার তৈরি যন্ত্র নিয়ে উড়েছিল চন্দ্রযান ১। মূল লক্ষ্য সফল হওয়ার পরে আরও কিছুদিন তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে ২০০৯ সালের ২৯ অগাস্ট এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি একটি Impact Probe ছিল। চাঁদের মাটিতে জলের অণু বা Water Molecules খুঁজে পাওয়ার জন্য চন্দ্রযান ১-অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 

এরপর এসেছে চন্দ্রযান ২ (Chandrayan 2)। আগেরটির তুলনায় প্রযুক্তি ও পরিকাঠামোগত দিক থেকে এটি অনেকটাই উন্নত ছিল। ২০১৯ সালের ২২ জুলাই উৎক্ষেপণ করা হয়েছিল। একাধিক ম্যানুভার পেরিয়েছিল সেটি। এতে দুটি অংশ ছিল, ল্যান্ডার (Moon Lander) এবং অরবিটার। শেষ মুহূর্তের একটি অংশ ব্যর্থ হয়। সফট ল্যান্ডিং না হয়ে চাঁদের মাটিতে আছড়ে পড়েছিল ল্যান্ডার। সেই মুহূর্তেও বহু গুরুত্বপূর্ণ তথ্য় জোগাড় করেছিল চন্দ্রযান ২। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল চন্দ্রযান ৩-এ। তাতেই চমক। সফল হল এই অভিযান। চাঁদের দক্ষিণ মেরুর প্রত্যন্ত-দুর্গম এলাকায় সফট ল্য়ান্ডিং করল ভারতের চন্দ্রযান ৩। কয়েকদিন আগে রাশিয়ার লুনা যা পারেনি, সেটাই করে দেখালেন ভারতের বিজ্ঞানীরা, আর খরচও ছিল নামমাত্র। মাত্র  ৬১৫ কোটি টাকার আশপাশে। যা বিদেশি মহাকাশগবেষণা সংস্থার তুলনায় অনেক অনেক কম।

আরও পড়ুন: চন্দ্রযানের সবকটি অভিযানের খুঁটিনাটি

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget