এক্সপ্লোর

Earthquake Alert on Phone: ভেনিজুয়েলার মাটি কেঁপে ওঠার আগেই বিপদবার্তা পাঠিয়েছিল Google, স্মার্টফোন কি ভূমিকম্প থেকে বাঁচাতে পারে?

Google Earthquake Alert: ভেনিজুয়েলায় মাটি কেঁপে ওঠার আগেই সতর্কবার্তা ঢুকেছিল ফোনে। Google Earthquake Alert কি রক্ষা করতে পারে?

ভূমিকম্প থেকে বাঁচাতে পারে গুগল অ্যালার্ট?

1/12
পর পর তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা। দেশের বিস্তীর্ণ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন অনেকে। কিছু বুঝে ওঠার আগে চোখের সামনে শেষ হয়ে গিয়েছে সবকিছু।

2/12
তবে একেবারে অতর্কিত নয়, বরং ভূমিকম্প হতে চলেছে বলে আগেই অ্যালার্ট পাঠিয়েছিল Google. অর্থাৎ ভূমিকম্প হতে চলেছে বলে আগেই টের পেয়েছিল তারা। মোবাইল ফোনে Google Alert-এর স্ক্রিনশট সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেছেন অনেকেই।

3/12
জানা গিয়েছে, মাটি কেঁপে ওঠার কয়েক সেকেন্ড আগেই অ্যান্ড্রয়েড ফোনে Google-এর তরফে সতর্কবার্তা পাঠানো হয়। থরথর করে কেঁপে ওঠে ফোন।

4/12
আর তাতেই প্রশ্ন উঠছে, ভূমিকম্পের জানান যখন আগেভাগেই দিয়ে দিচ্ছে, তাহলে কি ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া সম্ভব?  প্রযুক্তি কি প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে?

5/12
প্রশ্নের উত্তর দিতে গিয়ে একবাক্যে হ্যাঁ বলছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে কিছু শর্তাবলী প্রযোজ্য। কারণ Google সরাসরি ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করতে পারে না। বরং কিছু লক্ষণ দেখে মানুষকে সতর্কবার্তা পাঠায়।

6/12
আধুনিক স্মার্টফোনগুলিতে অ্যাক্সেলেরোমিটার থাকে, যা আসলে একধরনের সেন্সর। আড়াআড়ি ভাবে যখন ফোন ধরি আমরা, আপনাআপনি ফোনের স্ক্রিনও আড়াআড়ি ঘুরে যায়। অ্যাক্সেলেরোমিটারের দৌলতেই তা সম্ভব হয়।

7/12
এই অ্যাক্সেলেরোমিটারের আরও ব্যবহার রয়েছে। সেটি কম্পন শনাক্ত করতে পারে, তা পরিমাপও করতে পারে। তাই স্মার্টফোন যখন ভূমিকম্পের তীব্রতার সমান শক্তিশালী কম্পন শনাক্ত করে, Google-এর অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমে সঙ্কেত পাঠিয়ে দেয়। ঠিক কোথায় কম্পন ঘটতে পারে, তার আনুমানিক লোকেশনও জানিয়ে দেয় সেটি।

8/12
এক সঙ্গে অনেক স্মার্টফোনের অ্যাক্সেলেরোমিটারের কাছ থেকে প্রাপ্ত তথ্য একত্রিত করে এর পর Google-এর সার্বার তথ্য যাচাই করে দেখে। কোনও একটি এলাকা থেকে একাধিক স্মার্টফোন যদি সঙ্কেত পাঠায়, সেই কম্পনের ধরন যদি একউ রকমের হয়, তাহলে ভূমিকম্প হচ্ছে বলে বুঝতে পারে Google. সেই মতো সতর্কবার্তা পাঠানো হয় ফোন ব্যবহারকারীদের।

9/12
কিন্তু মানুষের আগে Google কী করে কম্পন অনুভব করে? এক্ষেত্রে বুঝতে হবে যে, ভূমিকম্প সামান্য ঝাঁকুনি নয়। তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে কম্পন। প্রাথমিক বা পি তরঙ্গের গতি সেকেন্ডে প্রায় ছয় কিলোমিটার। সেকেন্ডারি বা এস তরঙ্গের গতি সেকেন্টে ৩-৪ কিলোমিটার। তবে এস তরঙ্গই সবচেয়ে বেশি ক্ষতিসাধন করে। অর্থাৎ পি তরঙ্গ শনাক্ত করে ভূমিকম্প আসছে বলে বুঝতে পারে স্মার্টফোন। দ্রুত সার্ভারের কাছে তথ্য় পাঠিয়ে দেয় সে। আলোর গতিতে ওই তথ্য় পৌঁছে গেলেও, অন্য ফোনের সঙ্গে তথ্য় মিলিয়ে দেখতে গিয়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়।

10/12
আলোর গতি প্রতি সেকেন্ডে ২,৯৯,৭৯২ কিলোমিটারের সামান্য বেশি, যা ভূমিকম্পের গতির চেয়ে অনেকটাই বেশি। তাই ভূমিকম্পের উৎসস্থল যদি নাগরিকের অবস্থানের চেয়ে কয়েকশো কিলোমিটার দূরে হয়, তাহলে কম্পন পৌঁছনোর আগে পরিস্থিতি অনুধাবন করে সতর্কবার্তা পাটিয়ে দেবে Google সার্ভার।

11/12
ভূমিকম্পের তীব্রতার নিরিথে অ্যান্ড্রয়েডে দুই ধরনের অ্য়ালার্ট ব্যবস্থা রয়েছে, ১) Be Aware Alert, অর্থাৎ আগাম সতর্কতা, ২) Take Action Alert, অর্থাৎ মাঝারি বা তীব্র কম্পনের আগে সুরক্ষিত থাকার, নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করার অ্যালার্ট।  দু’টিতে আঙুল ছোঁয়ালেই ভূমিকম্পের সময় কী করণীয়, কী ভাবে বিরাপদ থাকা সম্ভব, তার উপায় লেখা থাকে। পাশাপাশি মানচিত্রও দেওয়া হয়, যাতে ভূমিকম্পের অবস্থান এবং তীব্রতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

12/12
২০২৩ সাল থেকে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ভারতে সক্রিয়। অ্যান্ড্রয়েড ৫ এবং তার পরবর্তী সংস্করণের ফোনগুলিতে ওই ব্যবস্থা রয়েছে। তবে অ্যালার্ট পেতে হলে ওয়াইফাই বা ডেটা অন রাখা জরুরি। আবার না চাইলে ফোনের সেটিংয়ে গিয়ে অ্যালার্ট বন্ধও করে দেওয়া সম্ভব।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Advertisement
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু ,  কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget