এক্সপ্লোর

China-Pakistan Relations: চিন থেকে মহাকাশে গেল পাকিস্তানের স্যাটেলাইট, অন্তরীক্ষেও জোট কৌশল দুই দেশের?

Pakistan PRSS01 Satellite: বৃহস্পতি বার চিনের সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়।

নয়াদিল্লি: পাকিস্তানের রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) সফল উৎক্ষেপণ। পাকিস্তানের স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল চিন। পৃথিবীর উপর নজরদারি চালানোর বিশেষ প্রযুক্তি রয়েছে ওই স্যাটেলাইটে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপদের উপর নজরদারি চালাতেই মূলত ওই স্যাটেলাইটের উৎক্ষেপণ হয়েছে। (China-Pakistan Relations)

বৃহস্পতি বার চিনের সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়। স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে। PRSS01. উৎক্ষেপণের কিছু ক্ষণের মধ্যেই পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে সফল হয় সেটি। স্যাটেলাইটটি একেবারে ঠিকঠাক কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Pakistan PRSS01 Satellite)

পাকিস্তানের জন্য় PRSS01 স্যাটেলাইটটি বেশ গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের দরুণ হঠাৎ হঠাৎ পৃথিবীতে যে বিপর্যয় নেমে আসছে, তার উপর নজরদারি চালানো আরও সহজ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ফলে বিপর্যয়ের মোকাবিলা করা সহজ হবে, সেই অনুযায়ী নগরোন্নয়মূলক প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং পরিবেশ সংক্রান্ত খবর সঠিক সময়ে হাতে এসে পৌঁছবে বলে আশাবাদী সকলে।

PRSS01 স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য চিন ও পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। প্রযুক্তিগত ভাবে পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা করেছে চিনের প্রযুক্তি সংস্থাগুলি। স্যাটেলাইটে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমেজিং সিস্টেম রয়েছে। এর ফলে অনেক উঁচু থেকেও আবহাওয়া জরিপ করা সম্ভব হবে বলে মত বিজ্ঞানীদের।

এদিন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO)-এর আধিকারিকরা। এই সাফল্য পাকিস্তানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের গতিবৃদ্ধি করবে বলে মত তাঁদের। সময় মতো তথ্য হাতে পেলে বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়া সম্ভব হবে। 

স্যাটেলাইট উৎক্ষেপণে চিন ও পাকিস্তানের এই সহযোগিতাপূর্ণ অবস্থান উপমহাদেশীয় ভূরাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ। কারণ সামরিক সহযোগিতা জোগানোর পাশাপাশি, পাকিস্তানকে এই মুহূর্তে মহাকাশ গবেষণার ক্ষেত্রেও সাহায্য় করছে চিন। এই নিয়ে চলতি বছরে পাকিস্তানের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল চিন। গত জানুয়ারি মাসে PRSCE01 স্যাটেলাইটের উৎক্ষেপণ করে তারা। গত বছরও পাকিস্তানের একটি উপগ্রহ উৎক্ষেপণ করে চিন। ২০১৮ সালে পাকিস্তানের দু’টি স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেয় তারা।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget