এক্সপ্লোর

Unisexual Reproduction: দুই বাবা মিলে জন্ম দিল এক সন্তানের, প্রয়োজন পড়ল না মায়ের, সভ্যতার ইতিহাসে নয়া মাইলফলক

Mouse Created with Two Fathers: বেজিংয়ের Chinese Academy of Sciences-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক উই লি নেতৃত্বাধীন গবেষণাকারী বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করলেন।

নয়াদিল্লি: প্রজননের গবেষণায় ফের বড় সাফল্য পেলেন চিনের বিজ্ঞানীরা। দুই বাবার সন্তান হিসেবে একটি ইঁদুরের আগমন আগেই শোরগোল ফেললেন তাঁরা। শুধু তাই নয়, সেই ইঁদুরছানা এবার প্রাপ্তবয়স্কে পৌঁছে গেল। ইউনিসেক্সুয়াল প্রজনন (একই লিঙ্গের প্রজনন) ঘটিয়ে বিজ্ঞানের জগতে নয়া মাইলফলক তৈরি করলেন তাঁরা। ইঁদুরছানার জন্মে প্রয়োজন পড়ল না মায়ের।

বেজিংয়ের Chinese Academy of Sciences-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক উই লি নেতৃত্বাধীন গবেষণাকারী বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করলেন। ভ্রূণের বৃদ্ধিতে নয়া যুগের সূচনা ঘটল তাঁদের হাত ধরে। ভবিষ্যৎ প্রজনন বিজ্ঞানের জন্য তাঁদের এই গবেষণা নয়া দিগন্ত উন্মোচন করল।

আজ থেকে প্রায় ২০ বছর আগে দুই মায়ের একই সন্তান হিসেবে একটি ইঁদুরছানার জন্ম হয়। কিন্তু দুই বাবার এক সন্তান ভূমিষ্ঠ করার পথ ছিল কঠিন। শেষ পর্যন্ত, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ল্যাবরেটরিতে প্রযুক্তির সাহায্যে সেই কাজে সাফল্য মেলে। ইমপ্রিন্টেড জিনের মাধ্যমে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়। এক্ষেত্রে মা-বাবার জিনের একটি অনুলিপির প্রকাশ ঘটে, অন্যটি থাকে সুপ্ত। এক্ষেত্রে ভ্রূণের স্টেম সেলে সংশোধন ঘটান বিজ্ঞানীরা। ফলে একটি ইঁদুরছানা দুই বাবার জিন নিয়ে জন্মগ্রহণ করে। বিপরীত লিঙ্গের, অর্থাৎ স্ত্রী ইঁদুরের প্রয়োজনই পড়েনি। দুই পুরুষ ইঁদুরের সন্তান হিসেবেই জন্মেছে ইঁদুরছানাটি। 

Chinese Academy of Sciences-এর বিজ্ঞানীরা Cell Stem Cell জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে জানিয়েছেন, ২০টি অণুলিপিতে সংশোধন ঘটিয়ে দুই বাবার সন্তান হিসেবে একটি ইঁদুরছানা সৃষ্টি করেছেন তাঁরা। ইউনিসেক্সুয়াল রিপ্রোডাকশন মাধ্যমে বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটানো সম্ভব বলে জানিয়েছেন তাঁরা।

প্রাণীজগতে প্রজননের বিভিন্ন ব্যাখ্যা মিলেছে এতদিনে। এর মধ্যে একমাত্র কিছু প্রজাতির টিকটিকে সঙ্গম ছাড়াই সন্তানের জন্ম দিতে পারে। তাদের ডিম একটা সময় পর আপনাআপনিই ভ্রূণের আকার ধারণ করে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে তা ঘটে না। বিপরীত লিঙ্গের দুই প্রাণীর মিলনেই সাধারণত প্রজনন ঘটে স্তন্যপায়ীদের।

গবেষণায় দেখা যায়, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে একক ভাবে সন্তান জন্ম দেওয়ার পথে মূল বাধা ছিল ইমপ্রিন্টেড জিন। সাধারণত স্তন্যপায়ী প্রাণীরা মা-বাবার থেকে একটি করে জিন পায়। জিনোমিক ইমপ্রিন্টিং পদ্ধতিতে সেই দু’টি বা একটি জিনের প্রকাশ ঘটে। সামান্য বিচ্যুতি বলেও ভ্রূণের বৃদ্ধির উপর প্রভাব পড়ে। তাই নয়া এই গবেষণা শোরগোল ফেলে দিয়েছে।

তবে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, কিছু সীমাবদ্ধতাও রয়েছে এক্ষেত্রে। এর সাফল্যের হার অত্যন্ত কম, মাত্র ১১.৮ শতাংশ। এমন অনেক ইঁদুরের জন্ম হলেও, অধিকাংশই বেঁচে থাকতে পারেনি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই এখন মূল লক্ষ্য বিজ্ঞানীদের। হনুমানের উপরও এই পরীক্ষা চালাতে বদ্ধপরিকর বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget