এক্সপ্লোর

Alien Turned Soviet Soldiers to Stone: এলিয়েনদের হাতে পাথর হয়ে যান ২৩ রুশ সৈনিক? আমেরিকার ‘গোপন’ নথি ফাঁস

Science News: CIA-র ‘গোপন’ নথি হিসেবে একপাতার একটি রিপোর্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

নয়াদিল্লি: ভিন্গ্রহীদের নিয়ে আমেরিকা তথ্য গোপন করছে বলে অভিযোগ আজকের নয়। আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র সেই সংক্রান্ত একটি ‘গোপন’ নথি নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। কারণ ওই নথিতে বলা হয়েছে, ভিন্গ্রহীদের সঙ্গে সরাসরি সংঘর্ষ বাধে রাশিয়ার। সেই সংঘর্ষে ২৩ রুশ সেনাকে পাথরে রূপান্তরিত করে দেয় ভিন্গ্রহীরা। (Alien Turned Soviet Soldiers to Stone)

CIA-র ‘গোপন’ নথি হিসেবে একপাতার একটি রিপোর্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার New York Post ওই নথিকে ঠান্ডা যুদ্ধের সময়কার বলে দাবি করেছে। ঘটনাটি ১৯৮৯ অথবা ১৯৯০ সালে ঘটে বলে নথিতে উল্লেখ রয়েছে। সাইবেরিয়ায় সামরিক প্রশিক্ষণ চলাকালীন একদল রুশ সৈনিক ভিন্গ্রহীদের সংস্পর্শে আসেন বলে দাবি করা হয়েছে। (Science News)

নথি অনুযারী, ভিন্গ্রহীদের সাক্ষাৎ পাওয়ার বিষয়টি চেপে গিয়েছিল তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে, ভেঙে যায় তাদের গুপ্তচর সংস্থা KGB-র। আর তাতেই গোপন কথা আর চাপা থাকেনি। 

New York Post-এর দাবি, KGB ভেঙে গেলে তাদের ২৫০ পাতার একটি রিপোর্ট CIA-র হাতে আসে।  আর তাতেই ভিন্গ্রহীযান দেখতে পাওয়া থেকে ভিন্গ্রহীদের সঙ্গে সাক্ষাতের বিশদ বর্ণনা ছিল। রিপোর্টে প্রত্যক্ষদর্শীদের বয়ানও নথিবদ্ধ ছিল। রক্তস্নাত এক রুশ সৈনিকের পাথর হয়ে যাওয়ার ছবিও মেলে বলে দাবি করেন আমেরিকার এক গুপ্তচর। প্রতিশোধস্পৃহা থেকেই ভিন্গ্রহীরা রুশ সৈনিকদের পাথরে রূপান্তরিত করে দেয় বলে জানা যায়। 

ওই রিপোর্ট অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালীন খুব নীচ দিয়ে ভিন্গ্রহীযান উড়ে যেতে দেখেন রুশ সৈনিকরা। প্লেটের মতো দেখতে একটি যানকে মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখে অবাক হয়ে যান সকলে। শত্রুপক্ষের হানা ভেবে সেই সময় ওই যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভিন্গ্রহীযানটি মাটিতে আছড়ে পড়ে। এর পর যানটির ভিতর থেকে পাঁচ খর্বাকৃতির ভিন্গ্রহী প্রাণী বেরিয়ে আসে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, তাদের মাথা ছিল আকারে তুলনামূলক বড়, চোখ ছিল কালো ও বড় বড়। 

ওই ভিন্গ্রহীরা দলবদ্ধ হয়ে গোল হয়ে দাঁড়ায় এবং আকারে ক্রমশ বড় হতে থাকে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। একসময় উজ্জ্বল আলো ঠিকরে বেরোতে শুরু করে তাদের গা থেকে। খুব কাছ থেকে গোটা বিষয়টি দেখছিলেন ২৩ জন রুশ সৈনিক। সেই আলোর স্পর্শে তাঁরা প্রস্তরস্তম্ভে পরিণত হয়ে যান। আরও দুই রুশ সৈনিক ছাউনির নীচে কিছুটা তফাতে ছিলেন। তাঁরা আলোর বিস্ফোরণের আঁচ এড়াতে পারেন বলে দাবি করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ওই ভিন্গ্রহীযান এবং পাথর হয়ে যাওয়া সৈনিকদের KGB উদ্ধার করে মস্কোর গোপন আস্তানায় নিয়ে যায় বলে দাবি। ওই উজ্জ্বল আলোর প্রভাবেই মানবশরীরের কোষ প্রস্তরীভূত হয়ে যায়, যাকে চুনাপাথরের সঙ্গে তুলনা করেন তদানীন্তন সোভিয়েত বিজ্ঞানীরা। এই দাবি সত্য হলে ভিন্গ্রহীরা অতি শক্তিশালী হাতিয়ারের অধিকারী বুঝতে হবে বলে মত সকলের। 

যে ‘গোপন’ নথিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, সেটি ২০০০ সালে প্রথম সামনে আসে। কানাডা ও ইউক্রেনের সংবাদমাধ্যম  সেই নিয়ে খবরও ছাপে। তবে রাশিয়া বা আমেরিকার সরকার সেই নিয়ে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget