এক্সপ্লোর

Nuclear Explosion on Mars: মঙ্গলগ্রহেও ছিল মানবসভ্যতা, পরমাণু যুদ্ধে ভস্ম হয়ে যায় সবকিছু? হার্ভার্ড-বিজ্ঞানীর চাঞ্চল্যকর দাবি

Civilisation on Mars: মঙ্গলগ্রহে একসময় আস্ত সভ্যতা ছিল বলে বরাবরই দাবি করে আসছেন ব্র্যান্ডেনবার্গ।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ খুঁজতে গিয়ে, সবার আগে নাম উঠে এসেছে লালগ্রহ মঙ্গলের। বিজ্ঞানীরা তো বটেই, পৃথিবীর তাবড় ধনকুবেরও ভবিষ্যতে সেখানে উপনিবেশ গড়ার স্বপ্নে বিভোর। সেই নিয়ে বিচার-বিশ্লেষণের মধ্যেই হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী ডঃ জন ব্র্যান্ডেনবার্গের গবেষণা নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু হয়েছে। ব্র্যান্ডেনবার্গের দাবি ছিল, মঙ্গলের মাটিতে একসময় আস্ত সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু ভিনগ্রহীদের আক্রমণে সেই সভ্যতা ধ্বংস হয়ে যায়। পরমাণু হামলা চালিয়ে শেষ করে দেওয়া হয় সবকিছু। সেই দাবি এবার গুরুত্ব পেতে শুরু করেছে। (Nuclear Explosion on Mars)

মঙ্গলগ্রহে একসময় আস্ত সভ্যতা ছিল বলে বরাবরই দাবি করে আসছেন ব্র্যান্ডেনবার্গ। ২০১১ সালেও সেই নিয়ে মুখ খুলেছিলেন তিনি। দাবি করেছিলেন, মঙ্গলের লাল রং এমনি এমনি হয়নি। একসময় নির্ঘাত সেখানে Thermonuclear বিস্ফোরণ ঘটেছিল। মঙ্গলের মাটিতে যে রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে, তা পৃথিবীতে পরমাণুকেন্দ্রের মাটিতে পাওয়া উপাদানের সঙ্গে মিলে গিয়েছে। সেই সময় অধিকাংশ সতীর্থরাই ব্র্যান্ডেনবার্গের দাবিতে আমল দেননি। পরমাণু বিস্ফোরণ ঘটলে তেমন কোনও গহ্বর বা তার কোনও চিহ্ন কেন নেই প্রশ্ন তুলেছিলেন সকলে। (Civilisation on Mars)

কিন্তু সম্প্রতি ব্র্যান্ডেনবার্গের দাবি গুরুত্ব পেতে শুরু করেছে। কারণ Danny Jones Podcast-এ অংশ নেওয়া জেসন রেজা জোরজানি ব্র্যান্ডেনবার্গের সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়েছেন। জেসন পিএইচডি করেছেন দর্শনে। তিনি কল্পবিজ্ঞান নির্ভর গল্প লেখেন। তিনি জানিয়েছেন, মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে ব্র্যান্ডেনবার্গ তত্ত্ব দিয়েছিলেন, তা যথেষ্ট ‘উদ্বেগজনক প্রমাণ’। জেসন বলেন, “প্রত্যেক গ্রহে ভিন্ন ভিন্ন উপাদানের নির্দিষ্ট আইসোটোপ (রাসায়নিক উপাদানের) রয়েছে। সৌরজগতের সর্বত্র মোটামুটি ভাবে Xenon 129-এর সমমাত্রিক আইসোটোপ রয়েছে। একমাত্র ব্যতিক্রম মঙ্গলগ্রহ।” 

আর এই প্রসঙ্গেই ব্র্যান্ডেনবার্গের গবেষণা তুলে ধরেন জেসন তিনি জানান, মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে উচ্চ ঘনত্বের Xenon-129 রয়েছে। মাটিতে রয়েছে ইউরেনিয়াম এবং থোরিয়াম। Xenon-129 একটি  স্থিতিশীল, তেজস্ক্রিয়হীন গ্যাস, যা Xenon মৌলের একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন রূপ। পৃথিবীর বায়ুণমণ্ডলেও এই গ্যাস স্বল্পমাত্রায় পাওয়া যায়। পরমাণু চুল্লি থেকে নির্গত হয় এই Xenon-129. 

মঙ্গলগ্রহের Cydonia অঞ্চলে NASA অতিমাত্রায় Xenon-126 আইসোটোপ পেয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলের উত্তর গোলার্ধে অবস্থিত Cydonia-তে মনুষ্যনির্মিত স্তম্ভের মতো দেখতে কিছু কাঠামো রয়েছে। সেগুলি আসলে পিরামিড, তাতে মানুষের মুখের মতে নকশা বোঝা যায় বলেও দাবি করেন কেউ কেউ। যদিও NASA-র দাবি, ছায়া এবং মাটির আকার মিলে  দৃষ্টিবিভ্রম ঘটে, তাতেই কাঠামোর উপর মুখ আঁকা বলে ঠাহর হয়।

মঙ্গলে অতিমাত্রায় Xenon-126 পাওয়া নিয়ে NASA-র দাবি, পাথুরে মাটি থেকে গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে মিশেছে। যদিও ব্র্যান্ডেনবার্গ দাবি করেন, পরমাণু বিস্ফোরণের জেরেই এমনটা ঘটেছে। শুধু তাই নয়, ব্র্যান্ডেনবার্গের দাবি, পৃথিবীর মতোই একসময় মঙ্গলগ্রহে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ ছিল। পৃথিবীর মিশর সভ্যতার সঙ্গে মঙ্গলের সভ্যতার তুলনা টানেন তিনি। জেসনের দাবি, আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র একটি রিপোর্টে, মঙ্গলে একসময় সভ্যতা থাকার কথা তুলে ধরা হয়েছিল। গ্রহটি বসবাসের অযোগ্য হয়ে উঠলে সভ্যতা ধ্বংস হয়ে যায়। আজ থেকে লক্ষ লক্ষ কোটি বছর আগে মঙ্গলে সভ্যতা ছিল এবং সেই সময়ই পরমাণু বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন জেসন। CIA এবং ব্র্যান্ডেনবার্গের রিপোর্ট পাশাপাশি রেখে মিলিয়ে দেখার কথাও বলেন তিনি। জেসন আরও জানান, ১৯৮৪  সালে দো ম্যাকমোনাগলসকে মঙ্গলে নজরদারির দায়িত্ব দেয় CIA. মনরো ইনস্টিটিউট থেকে গোটা বিষয়টি পরিচালিত হয়। ‘Mars Exploration May 22, 1984’ নামের একটি ‘গোপন’ রিপোর্ট ২০১৭ সালে সামনে আসে। সম্প্রতি ফের সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও CIA মঙ্গলে সভ্যতার অস্তিত্ব নিয়ে কখনওই প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget