এক্সপ্লোর

Science News:এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক লক্ষগুণ কমে যাবে অক্সিজেনের মাত্রা, পূর্বাভাস গবেষণাপত্রে

Oxygen In Earth Atmosphere:কী হবে যদি হঠাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ এখনকার থেকে কয়েক লক্ষগুণ কমে যায়?

কলকাতা: কী হবে যদি হঠাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ এখনকার থেকে কয়েক লক্ষগুণ (Million Times Oxygen Depletion In Earth Atmosphere) কমে যায়? আকাশ-কুসুম ভাবনা নয়, ২০২১ সালে 'নেচার' জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে (Science News) এমনই পূর্বাভাস করা হয়েছিল যা নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। 

কেন চর্চা?
পৃথিবী ও প্রাণ। এতটাই মিলেমিশে গিয়েছে যে আলাদা করে আমাদের অনেকেই হয়তো এ নিয়ে ভেবে দেখি না। তবে বিজ্ঞানীরা মনে করাচ্ছেন, প্রাণের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্তের অন্যতম, অক্সিজেনের মাত্রা পৃথিবীর বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট মাত্রায় রয়েছে বলেই এককোষী থেকে বহুকোষী, এমনকি মানুষের অস্তিত্ব সম্ভব হয়েছে। যদিও ছবিটা অতীতে এরকম ছিল না। 'নেচার' জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয়েছে, ভবিষ্যতে বদলে যেতে পারে এই ছবিটি।

এখন যা এবং যা হতে পারে...
পৃথিবীর বায়ুমণ্ডলের ২১ শতাংশই অক্সিজেন। এই গ্রহে যে একাধিক প্রজাতি বেঁচে রয়েছে, তার অন্যতম প্রধান কারণ এটি। কিন্তু বহু যুগ আগে এমন ছিল না। নির্দিষ্ট করে বললে, সাড়ে চারশো কোটি বছর আগেকার পৃথিবী আর আজকের পৃথিবী একেবারেই একরকম নয়। সে সময় কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্পের আধিক্য বেশি ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে।গবেষকদের একাংশের ধারণা, ভবিষ্য়তেও আমাদের গ্রহের বায়ুমণ্ডল এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে অক্সিজেনের মাত্রা কমবে। বাড়বে অন্যান্য উপাদানের বাড়বে।এই নিয়ে একটি গবেষণাপত্র বছরদুয়েক আগে 'নেচার' জার্নালে প্রকাশিত হয়। তবে গবেষণাপত্রটিতে জানানো হয়েছে, এখনই ভয়ের কারণ নেই। এই পরিস্থিতি আসতে এখনও কয়েকশো কোটি বছর বাকি।কিন্তু যখন এমন হতে শুরু করবে, তখন বায়ুমণ্ডলের পরিবর্তন খুব দ্রুত হতে থাকবে। বলা হয়েছে ওই গবেষণাপত্রে। ঠিক কী হবে তখন?জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী ক্রিস রাইনহার্ড বলেন, 'অক্সিজেনের মাত্রা চরম ভাবে কমে যাবে। ধরা যেতে পারে, এখন যা মাত্রা রয়েছে, তার থেকে কয়েক লক্ষ গুণ কমে যাবে।'সোজা কথায়, আজ থেকে প্রায় ২৪০ কোটি বছর আগে এই পৃথিবী যে 'গ্রেট অক্সিডেশন ইভেন্ট'-র মধ্যে দিয়ে গিয়েছিল, তার আগের পর্যায়ে ফিরে যাবে গ্রহ। বছরদুয়েক আগেকার এই গবেষণাপত্রটি নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে বিজ্ঞানীমহলে। কারণ, জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ ইতিমধ্যেই পৃথিবীর বাইরে মানুষের বসবাসের যোগ্য গ্রহের সন্ধান করতে শুরু করেছেন। সেক্ষেত্রে এই গবেষণা গুরুত্ব পাচ্ছেই।

আরও পড়ুন:জলের ফোঁটা নয়, এই গ্রহে বালির কণাই বৃষ্টি হয়ে ঝরে পড়ে

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget