এক্সপ্লোর

Science News: আজ সবচেয়ে ছোট দিন, ক্যালেন্ডারে চিহ্নিত আরও দু’টি তারিখ, হঠাৎ জোরে ছুটছে পৃথিবী, কারণ নিয়ে ধন্দে বিজ্ঞানীরা

Earth Spinning Faster: নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে ২৪ ঘণ্টা বা ৮৬ হাজার ৪০০ সেকেন্ড সময় নেয় পৃথিবী।

নয়াদিল্লি: ২০২৫ সালের ৯ অগাস্ট দিনটির উল্লেখ থাকতে পারে ইতিহাসের পাতায়। কারণ পৃথিবীর ইতিহাসে আজই দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হতে পারে। অদ্ভুত এক সন্ধিক্ষণে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা। কারণ আজ নিজের অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণন আগের চেয়ে বেড়ে গিয়েছে। (Science News)

নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে ২৪ ঘণ্টা বা ৮৬ হাজার ৪০০ সেকেন্ড সময় নেয় পৃথিবী। মাঝেমধ্যে এতে সামান্য হেরফের হয় বইকি। পৃথিবীর গতির এই হেরফেরের উপর নজরদারি চালায় International Earth Rotation And Reference System Service (IERS). আজ পৃথিবীর গতি সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে তারাই। (Earth Spinning Faster)

গ্রীষ্মকালে সাধারণত দিনের দৈর্ঘ্য বেশি হয়। কিন্তু বছরের অন্য দিনের তুলনায়, আজ বুধবার দিনের দৈর্ঘ্য ১.৩ মিলি সেকেন্ড কম হবে বলে জানিয়েছে IERS. পৃথিবীর গতি বাড়ছে বলে ২০২০ সালেই প্রথম বুঝতে পারে তারা। তবে শুধুমাত্র আজ ৯ অগাস্ট নয়, পর পর আগামী বেশ কয়েক দিন দিনের দৈর্ঘ্য কম থাকবে বলে জানিয়েছে IERS. 

IERS জানিয়েছে, ৯ জুলাই, ২২ জুলাই এবং ৫ অগাস্ট দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম হবে। পৃথিবীর গতিবেগ বেশি থাকবে এই সময়কালে। এই সময় নিরক্ষরেখা থেকে চাঁদের দূরত্বও বেশি হবে। পৃথিবীর ঘূর্ণনে চাঁদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চাঁদের অভিকর্ষবলের দরুণ পৃথিবীতে যেমন জোয়ার-ভাঁটা হয়, তেমনই গতির উপরও প্রভাব পড়ে। চাঁদের অভিকর্ষ শক্তি বেশি অনুভূত হলে, সামান্য শ্লথ হয়ে পড়ে পৃথিবী।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ থেকে ২০ কোটি বছর আগে, পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল ২৩ ঘণ্টা। সেই নিরিখে আগামী ২০ কোটি বছরে দিনের দৈর্ঘ্য বেড়ে ২৫ ঘণ্টা হবে বলে মত তাঁদের। কখনও কখনও এক সেকেন্ড এদিক ওদিক জুড়ে দেয় IERS, যাতে হিসেব নিয়ন্ত্রণে থাকে।  শেষ বার, ২০১৬ সালের ৩১ অক্টোবর বাড়তি এক সেকেন্ড যোগ করা হয়েছিল সময়ের হিসেবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নিরক্ষরেখা থেকে চাঁদের দূরত্ব বাড়লে, প্রথমেই তার প্রভাব বোঝা যায় না। দিনের দৈর্ঘ্য যদিও একটু বেশি হয়। তবে সাম্প্রতিক হিসেব বলছে, ২০২০-র আগের তুলনায় বর্তমানে সময়ের ফারাক প্রায় ১/২ মিলি সেকেন্ড।

পৃথিবীর ঘূর্ণন প্রভাবিত হয় একাধিক কারণে। ২০১১ সালে জাপানে যখন ৯.০ তীব্রতায় ভূমিকম্প হয়েছিল, সেই সময় দিনের দৈর্ঘ্য ১.৮ মাইক্রোসেকেন্ড কমে যায়। বর্তমানে কী কারণে পৃথিবীর গতিতে হেরফের ঘটছে, তার কারণ এখনও নির্ধারণ করতে পারেননি বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget