এক্সপ্লোর

Black Iceberg: সাদা বা নীলাভ নয়, সাগরে ভাসছে কালো রংয়ের হিমশৈল? মৎস্যজীবীর তোলা ছবি ভাইরাল

Science News: সম্প্রতি কানাডা উপকূলে কালো রংয়ের হিমশৈলটি  দেখতে পান এক মৎস্যজীবী।

নয়াদিল্লি: শ্বেতশুভ্র বা হালকা নীলাভ নয়, জলের উপর কৃষ্ণবর্ণের হিমশৈলর খোঁজ মিলল। কানাডা উপকূলে, সাগরের বুকে মাথা তুলে ভেসে থাকতে দেখা গেল কালো রংয়ের হিমশৈলটিকে। সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ সাদা, হালকা নীলাভ হিমশৈল ছাড়া অন্য রংয়ের হিমশৈলর কথা শোনেনই অনেকে। এই হিমশৈল আবার কুচকুচে কালো। কী করে এমন সম্ভব প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এমনটা অসম্ভব নয় বলে মত বিজ্ঞানীদের। (Black Iceberg)

সম্প্রতি কানাডা উপকূলে কালো রংয়ের হিমশৈলটি  দেখতে পান এক মৎস্যজীবী। ল্যাব্রাডর উপদ্বীপ এবং গ্রিনল্যান্ডের মাঝে, আটলান্টিক মহাসাগরের একটি শাখা ল্যাব্রাডর সাগর নামে পরিচিত। সেই ল্যাব্রাডর সাগরেই মাথা তুলে ভাসছিল কালো রংয়ের হিমশৈলটি। Hallur Antoniussen নামের ওই মৎস্যজীবী বলেন, “অনেক রকমের হিমশৈল দেখেছি, হিমশৈলকে গড়াতেও দেখেছি, কিন্তু ওই (কালো রংয়ের) হিমশৈলটি একেবারে আলাদা। রং শুধু কালো নয়, আকারে একেবারে হিরের মতো দেখতে।” (Science News)

তবে বিজ্ঞানীদের মতে, হিমশৈলর রং কালো হতেই পারে। এক্ষেত্রে বিজ্ঞানীদের যুক্তি, আসেল সাদা রংয়ের হিমশৈলকেই কালো বলে মনে হতে পারে আমাদের। এক্ষেত্রে হিমশৈলের গঠন অবিন্যস্ত হয়। ফাঁক ফোকরে ঢুকে থাকে বাতাস, যা সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ছড়িয়ে দেয়।

সাদা আইসবার্গগুলি এমন দেখায় কারণ এগুলি ছোট ছোট আটকে থাকা বাতাসের পকেট দিয়ে ভরা থাকে যা সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ছড়িয়ে দেয়। ফলে হিমশৈলকে কালো মনে হয়। কিন্তু বয়স যত বাড়ে, হিমশৈলের সঙ্কোচন ঘটে, গঠন আরও মজবুত হয়, বুদবুদের পরিবর্তে স্ফটিকের আকার বড় হয়ে ওঠে এতে ভিতরে ঢুকে থাকা বাতাস বেরিয়ে যায়, আলো ঢুকতে পারে। ফলে কাচের মতো স্বচ্ছ মনে হয় হিমশৈলকে।  আবার লাল তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে যনীল তরঙ্গদৈর্ঘ্য ছড়িয়ে দিলে, সেই হিমশৈলকে নীলাভ দেখায়।

কিন্তু হিমশৈলকে যখন কালো বা ধূসর দেখতে লাগে, তার মধ্যে ময়লা বা গাঢ় পদার্থ বরফের ভিতর আবদ্ধ হয়ে যায়। হিমশৈল বিশেষজ্ঞদের মতে, ওই কালো হিমশৈলটি একটি বড় হিমশৈলের অংশ ছিল। কোনও ভাবে ভেঙে আলাদা হয়ে যায়। জলে ভেসে আসার সময় যেমন আবর্জনা মিশে যায়, তেমনই কিছু বরফও গলে যায় হিমশৈলটির। ফলে ভিতরে আবদ্ধ থাকা উপাদানই হয়ত চোখে পড়ছে দূর থেকে। হিমশৈলটির ৯০ শতাংশ জলের নীচেই রয়েছে। দূর থেকে শুধুমাত্র চূড়ার অংশই চোখে পড়ছে। অগ্ন্যুৎপাতের ফলে নির্গত উপাদান বা উল্কার ধ্বংসাবশেষ মিশলেও কালে দেখায় হিমশৈলকে।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget