এক্সপ্লোর

Gaganyaan Mission: স্থগিত গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত ISRO-র

ISRO News: শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে গগনযান TV-D1 রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল।

নয়াদিল্লি: গগনযানের পরীক্ষামূল উৎক্ষেপণ স্থগিত। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO). চূড়ান্ত কাউন্টডাউনের শেষ পর্যায়ে এসে স্থগিত টেস্ট ভেহিকল ফ্লাইটের উড়ান। ত্রুটি খতিয়ে দেখে ফেরপরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে বলে জানায় ISRO. তার পর ঘণ্টা সয়েক দেরিতে উৎক্ষেপণ হয় গগনযানের। (Gaganyaan Mission)

শনিবার সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে গগনযান TV-D1 রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। সেই ঘটনার সাক্ষী হতে এলাকায় ভোর থেকে ভিড় সমিয়েছিলেন সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগেই স্থগিত হয়ে যায় উক্ষক্ষেপণ। এর পর উৎক্ষেপণ স্থগিত রাখার কথা জানান ISRO প্রধান এস সোমনাথ। (ISRO News)

এদিন সোমনাথ আরও জানান, এয়ারলিফ্টের সময় কোনও সমস্যা হয়নি। মাটি ছাড়ার কম্যান্ডও ঠিকঠাকই হয়। কিন্তু দহনক্রিয়া শুরু করতে গিয়েই বাধা আসে।  তাতেই সাময়িক ভাবে পরীক্ষামূলক উড়ান স্থগিত করে দেওয়া হয়। সোমনাথ জানান, ত্রুটি বের করে শীঘ্রই ফিরছেন তাঁরা। পরে যদিও সেই ত্রুটি সারিয়ে পরীক্ষায় উতরে যায় গগনযান।

উৎক্ষেপণের আগে স্টার্ট দিলে, প্রথমে রকেট থেকে সাদা, গরম গ্যাস বের হয়। এর পর রকেটটি আকাশের উদ্দেশে রওনা দেয়। কিন্তু এই রকেটকে মাটি থেকে তোলার আগে দহনক্রিয়া চলে। তরলচালিত রকেট থেকে যে গরম ধোঁয়া, ফ্লুয়োরিন উপাদান, ঘন প্লাজমা বেরিয়ে এসে চাপ সৃষ্টি করে। তাতে ভর করেই মাটি ছেড়ে উপরে ওঠে রকেট। তাতেই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে। 

গগনযানের পরীক্ষামূল উৎক্ষেপণ স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ISRO প্রধান সোমনাথ জানান, ওই দহনক্রিয়াই শুরু করা যায়নি। তার জন্যই উৎক্ষেপণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান। বলেন, "কোথায়, কী অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখে আবারও ফিরে আসব আমরা। কোথায় ত্রুটি রয়ে গিয়েছে, খতিয়ে দেখতে হবে। মহাকাশযানটি নিরাপদ- রয়েছে।"

মহাকাশে মানুষ পাঠানোর যে অভিযান, সেটিকেই 'গগনযান' বলে অভিহিত করা হচ্ছে। মহাকাশযানে চাপিয়ে তিন জন নভোচারীকে, তিন দিনের অভিযানের পরিকল্পনা রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র।  নিরাপদে সমুদ্রে অবতরণ ঘটিয়ে, তাঁদের ফিরিয়ে আনাও লক্ষ্য। সব ঠিক থাকলে ২০২৫ সালে মহাকাশে মানুষ পাঠাবে ISRO. তার আগে, শনিবার এই গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget