এক্সপ্লোর

Glowing Plants with Firefly Genes: গাছের শরীরে জোনাকির জিন, বিদ্যুৎ ছাড়াই আলো পাবে পৃথিবী, বিজ্ঞানের নয়া সৃষ্টি

Plants With Firefly DNA: জোনাকির মতো জ্বলবে গাছ। বিদ্যুৎ ছাড়া আলোকিত হবে শহর। অবিশ্বাস্য কীর্তি বিজ্ঞানীদের। ছবি: Gemini

নয়াদিল্লি: ভবিষ্যতের পৃথিবী কেমন হবে, এ নিয়ে নানা জনের নানা মত। কিন্তু ভবিষ্যতের পৃথিবীকে জোনাকির আলোয় আলোকিত করার কথা ভেবেছেন কি কখনও? যা ভাবনারও অতীত, সেই স্বপ্নকেই ছুঁয়ে দেখার পথে চিনের বিজ্ঞানীরা। গাছের শরীরে জোনাকির জিন বসিয়ে তাঁরা এই অসাধ্যসাধনের পথে। (Plants With Firefly DNA)

শহরের বুকে প্রাণসঞ্চার করতে সবুজায়নের চল রয়েছে। কিন্তু আরও একধাপ এগিয়ে গিয়েছেন চিনের বিজ্ঞানীরা। তাঁর এমন উদ্ভিদের সৃষ্টি করেছেন, যারা আলো ছড়িয়ে শহরকে আলোকিত করতে সক্ষম। জিন প্রকৌশলের মাধ্যমে এই অসাধ্যসাধন করেছেন তাঁরা। রাতের শহরকে আলোকিত করতে এবং শহরকে আকর্ষণীয় করে তোলাই লক্ষ্য তাঁদের। (Glowing Plants with Firefly Genes)

কিন্তু যে পদ্ধতিতে এই অসাধ্যসাধন হল, তা জেনে হতবাক গোটা বিশ্ব। Euronews জানিয়েছে, জোনাকি পোকা এবং আলো উৎপাদনকারী ছত্রাকের জিন উদ্ভিদের কোষে প্রতিস্থাপন করে বিশেষ ধরনের উদ্ভিদ সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা, যা থেকে মৃদু আলো বিচ্ছুরিত হয়। অর্কিড, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার ২০টির বেশি প্রজাতির গাছের শরীরে জোনাকি এবং আলো উৎপাদনকারী ছত্রাকের জিন প্রতিস্থাপন করে, সেগুলিকে অন্ধকারে আলো ছড়ানোর উপযোগী করে তোলা হয়েছে।

আরও পড়ুন: তরুণীকে মৃত্য়ুর দিকে এগিয়ে দিল ChatGPT? মারাত্মক অভিযোগ, AI-কে মনের কথা বলা কি বিপজ্জনক

বায়োটেকনোলজি সংস্থা Magicpen Bio-র প্রতিষ্ঠাতা লি রেংহানের নেতৃত্বে এই অভূতপূর্ব সৃষ্টির সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। ওই গাছ বসানো হলে পৃথিবীকে কল্পবিজ্ঞানের বইয়ে পড়া ভিনগ্রহী দুনিয়ার মতোই দেখাবে বলে মনে করছেন অনেকে। লি জানিয়েছেন, পর্যটন এবং রাত্রিকালীন অর্থনীতির কথা ভেবেই এই যুগান্তকারী সৃষ্টি করছেন তাঁরা। হলিউড ছবি ‘অবতার’-এর সঙ্গে ভবিষ্যতের পৃথিবীর তুলনা টেনেছেন তিনি।

আরও পড়ুন: অযোধ্যার রামমন্দিরের কোটি কোটি টাকা গায়েব! তদন্ত শুরু হল, ব্রিজভূষণ বললেন, ‘সময় এলে বলব’

অন্ধকারে জ্বলজ্বল করা গাছকে ঘিরে সাড়া পড়ে গিয়েছিল ২০২৪ সালে। ওই বছর ‘Firefly Petunia’ বিক্রি করে Light Bio. আলো উৎপাদনকারী মাশরুমের জিন প্রতিস্থাপন করে সেবার ওই গাছ সৃষ্টি করা হয়। তবে চিনের বিজ্ঞানীরা সকলকে ছাপিয়ে গিয়েছেন।২০টির বেশি প্রজাতির আলো ছড়ানো গাছ সৃষ্টি করেছেন তাঁরা। ওই ২০টি গাছ বসানো হলে, গোটা পার্ক আলোকিত হয়ে উঠতে পারে। শহরের একটি অংশ আলোকিত হতে পারে বিদ্যুৎ ছাড়াই। চিনা বিজ্ঞানীদের মতে, এতে বিদ্যুতের খরচও বাঁচবে, বাঁচবে জ্বালানি, ক্ষতিকর নির্গমনও রোখা যাবে। শুধু সার আর জল লাগবে গাছগুলিকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget