এক্সপ্লোর

NASA Artemis II mission: চাঁদের দেশ থেকে পৃথিবীতে ফিরছে 'আর্টেমিস ২', অপেক্ষার প্রহর গোনা শুরু! কীভাবে হবে ল্যান্ডিং? কোথায় দেখবেন সরাসরি?

NASA News: মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরের বুকে ল্যান্ড করবে। ল্যান্ডিংয়ের সময় তার গতিবেগ থাকবে ভীষণ বেশি। কিন্তু ঠিক কীভাবে হবে এই ল্যান্ডিং?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আর্টেমিস ২ নভোযান পৃথিবীর দিকে ফিরছে, মূল লক্ষ্য প্রশান্ত মহাসাগরে অবতরণ।
  • মহাকাশচারীরা চাঁদের অভূতপূর্ব দূরত্ব অতিক্রম করে নিরাপদে ফিরছেন।
  • বিশেষ পরিবেশগত শর্ত পূরণ হলেই প্রশান্ত মহাসাগরে অবতরণ সম্ভব।
  • অবতরণের পর হেলিকপ্টারের সাহায্যে মহাকাশচারীদের উদ্ধার করা হবে।

কলকাতা: প্রায় শেষের পথে নাসার (NASA)-র 'আর্টেমিস ২' (NASA’s Artemis II mission) অভিযান। পৃথিবীর মাটিতে ফেরার পথে ইতিমধ্যেই পাড়ি দিয়েছে এই চন্দ্রযান। জানা যাচ্ছে ওরিয়ন মহাকাশযানটি প্রাশান্ত মহাসাগরের বুকে, প্রবল গতিতে ল্যান্ড করবে বা অবতীর্ণ হবে। শুনতে সহজ লাগলে, এই দীর্ঘ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই ল্যান্ডিং পার্ট। মহাকাশ থেকে ফেরার পরে, ল্যান্ডিংয়ের সময় ব্যবহার করা হবে, সবচেয়ে উন্নত প্রযুক্তি।

পৃথিবীর মাটি ছোঁয়ার প্রস্তুতি

বৃহস্পতিবার এই মিশন সম্পর্কে বলতে গিয়ে, নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর অমিত ক্ষত্রিয় বলেন, 'সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত টেকনিশিয়ান্স, যাঁরা এই মেশিনটা একবার হলেও ছুঁয়েছেন, তাঁদের উদ্দেশ্যে বলছি,  ক্রু-রা তাঁদের কাজ একেবারে সঠিকভাবে করেছে। এবার কিন্তু আমাদের দায়িত্ব।' এই মিশনে চাঁদে পাড়ি দিয়েছিলেন, রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার এবং ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। এই মিশনের বিশেষত্ব হল, এই মহাকাশচারীরা চাঁদের যতটা দূরত্বে পৌঁছতে পেরেছিলেন, সেখানে আগে কখনও কোনও মানুষের পা পড়েনি। সেই পরীক্ষায় সফল হয়েছেন তাঁরা। কিন্তু এবার, সুরক্ষিতভাবে নিজেদের মাটিতে ফেরার পালা। 

কীভাবে ল্যান্ডিং?

মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরের বুকে ল্যান্ড করবে। ল্যান্ডিংয়ের সময় তার গতিবেগ থাকবে ভীষণ বেশি। কিন্তু ঠিক কীভাবে হবে এই ল্যান্ডিং? নাসা জানাচ্ছে, মহাকাশযানটি ১১ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবে। মহাকাশযানটি প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে ফের প্রবেশ করবে এবং তারপরে, সান দিয়াগোর কাছে, প্রশান্ত মহাসাগরের বুকে ল্যান্ড করবে। আর এটাই এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ল্যান্ডিং সঠিকভাবে হলেই বোঝা যাবে, বিপদ কেটে গিয়েছে। এরপরে হেলিকপ্টারের সাহায্যে মহাকাশচারীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসবে রিকভারি টিম। USS John P Murtha-অ্যাম্ফিবিয়াস জাহাজে নিয়ে যাওয়া হবে।

 

মানতে হবে কী কী শর্ত?

নাসা আরও জানাচ্ছে, যে কোনও পরিস্থিতিতেই যে প্রশান্ত মহাসাগরের বুকে ল্যান্ডিং করা যাবে, এমনটা নয়। এর জন্য বিশেষ কিছু পরিবেশ পরিস্থিতি থাকতে হবে। সেগুলো মিলে গেলে, তবেই মিলবে ল্যান্ডিংয়ের সম্মতি। প্রথমত, ঢেউয়ের উচ্চতা থাকতে হবে ৬ ফুটের নিচে। বাতাসের গতি ২৮.৭ মাইল/ঘণ্টা (৪৬ কিমি/ঘণ্টা)-এর কম হতে হবে। ৩০ নটিক্যাল মাইল এলাকার মধ্যে কোনোরকম বৃষ্টি, বর্জ্রপাত বা আবহাওয়া খারাপ হওয়া চলবে না। এর পাশাপাশি, ভীষণ গুরুত্বপূর্ণ হল দৃশ্যমানতা। সেটা থাকতে হবে একেবারে স্বচ্ছ। বিজ্ঞানীর অবশ্য আশাবাদী যে, নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে এই সমস্ত শর্তগুলিই মিলে যাবে ফলে ল্যান্ডিং-এ কোনও সমস্যা হবে না।

 

সেরা শিরোনাম

Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget