এক্সপ্লোর

Penguins Death: অনাহারে মৃত্যু, নাকি নেপথ্যে অন্য রহস্য, আটলান্টিক থেকে ভেসে এল ২০০০ শিশু পেঙ্গুইনের দেহ

Viral News: যে ২ হাজার পেঙ্গুইনের মৃত্যু হয়েছে, সবক’টিই প্রায় শিশু, মেগাল্যানিক প্রজাতির।

নয়াদিল্লি: একটি বা দু’টি নয়, সমুদ্রতটে ভেসে এল কমপক্ষে ২ হাজার পেঙ্গুইনের দেহ। একদিনে নয় যদিও, পর পর ১০ দিন প্রায় ২ হাজার পেঙ্গুইনের দেহ ভেসে এসেছে উরুগুয়েতে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে (Viral News)। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ কোনও রোগে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলেনি। তাই এত পেঙ্গুইনের মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে (Penguins Death)।

যে ২ হাজার পেঙ্গুইনের মৃত্যু হয়েছে, সবক’টিই প্রায় শিশু, মেগাল্যানিক প্রজাতির। আটলান্টিক মহাসাগরে তাদের মৃত্যু হয়। পড়ে জলের তোড়ে এসে পড়ে উরুগুয়ের উপকূলে। সে দেশের পরিবেশ মন্ত্রী কারমেন লিজাগোয়েন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কারমেনের বক্তব্য, “জলেই মৃত্যু হয়েছে পেঙ্গুইনগুলির। অধিকাংশ, প্রায় ৯০ শতাংশ পেঙ্গুইনই প্রায় শিশু। খালিপেটে ছিল সকলে।” এভিয়ান ইনফ্লুয়েঝঞ্জা হয়েছিল কিনা, নমুনা পরীক্ষা করে দেখা হয় তা-ও। কিন্তু তাতে তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

মেগল্যানিক প্রজাতির পেঙ্গুইন সাধারণ দক্ষিণ আর্জেন্টিনায় পাওয়া যায়। শীতকালে দক্ষিণ গোলার্ধ থেকে খাবার এবং উষ্ণ জলের সন্ধানে উত্তরে সরে আসে তারা। কখনও কখনও ব্রাজিলের উপকূলেও দেখা মেলে সেই সময়। তাতে কিছু পেঙ্গুইনের মৃত্যু হওয়া স্বাভাবিক। কিন্তু একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যু ভাবাচ্ছে সকলকে।

আরও পড়ুন: Coral Reefs: সমুদ্রগর্ভের বৃষ্টি অরণ্য, বাস্তুতন্ত্রের অতন্দ্র প্রহরী, উষ্ণায়নের প্রকোপে রঙিন প্রবাল এখন বিবর্ণ, নিশ্চিহ্ন হওয়ার পথে

কারমেন জানিয়েছেন, এই প্রথম নয়। এর আগে, ২০২২ সালে ব্রাজিলেও একই ঘটনা ঘটে। সেখানেও দফায় দফায় অনেক পেঙ্গুইনের দেহ জলে ভেসে উপকূলে এসে পড়ে। তবে এবার সংখ্যটা যে জায়গায় পৌঁছেছে, তাতে উদ্বেগের কারণ রয়েছে। কারণ আটলান্টিক মহাসাগরের উপকূল বরাবর ১০ কিলোমিটার পর্যন্তই ৫০০ পেঙ্গুইনের দেহ মিলেছে।

তবে একসঙ্গে এত সংখ্যক পেঙ্গুইনের মৃত্যুর জন্য মৎস্য শিকার এবং সর্বোপরি বেআইনি মৎস্য শিকারকে দায়ী করছেন পরিবেশবিদরা। SOS Marine Wildlife Rescue নামক অলাভজনক সংস্থার সঙ্গে যুক্ত রিচার্ড টিসোর জানিয়েছেন, ১৯৯০ থেকে ২০০০ সালের মাঝামাঝি সময় থেকেই অনাহারে সামুদ্রিক প্রাণীর মৃত্যু শুরু হয়।  

এর পাশাপাশি আটলান্টিক মহাসাগরে জুলাই মাসে আছড়ে পড়া উপক্রান্তীয় ঘূর্ণিঝড় দুর্বল প্রাণীদের মৃত্যুর কারণ হতে পারে বলে মনে করছেন সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা। তাঁদের মতে ঝড়ের প্রকোপে সাগর-মহাসাগরের জল উথালপাথাল হলে, মাঝে পড়ে মৃত্যু হতে পারে সামুদ্রিক প্রাণীদের। শুধু পেঙ্গুইনই নয়, অ্যালব্যাট্রস, সিগাল, কচ্ছপেরও মৃত্যুর ভূরি ভূরি উদাহরণ সাম্প্রতিক কালে পাওয়া গিয়েছে।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget