এক্সপ্লোর

RHUMI 1 Rocket: লক্ষ্যপূরণের পর ফিরে আসবে পৃথিবীতে, ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট RHUMI মহাকাশে রওনা দিল

Science News: 'RHUMI-1' রকেটটি Suborbital Trajectory-তে বিচরণ করবে।

চেন্নাই: মহাকাশ গবেষণায় নয়া মাইলফলক ভারতের। শনিবার তামিলনাড়ু থেকে প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট উৎক্ষেপণ করল একটি স্টার্টআপ সংস্থা। ঘনকাকৃতির ছয়টি কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দিয়েছে রকেটটি। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার কাজে বিজ্ঞানীদের সাহায্য করবে ওই তিনটি কৃত্রিম উপগ্রহ। (RHUMI 1 Rocket)

তামিলনাড়ুর বেসরকারি স্টার্টআপ সংস্থা Space Zone India এবং Martin Group রকেটটি তৈরি করেছে। পুনব্যবহারযোগ্য হাইব্রিড রকেটটির নাম 'RHUMI-1'. শনিবার সকালে চেন্নাই থেকে রকেটটির উৎক্ষেপণ হয়। তিনটি ঘনকাকৃতির কৃত্রিম উপগ্রহ ছাড়াও ৫০টি PICO স্যাটেলাইটও বহন করছে রকেটটি। এগুলি ক্ষুদ্রাকার রকেট। ওজন ০.১ থেকে ১ কেজির মধ্যে হয় সাধারণত। চলমান লঞ্চারের মাধ্যমে আজ রকেটটি উৎক্ষেপণ করা হয়। (Science News)

'RHUMI-1' রকেটটি Suborbital Trajectory-তে বিচরণ করবে। অর্থাৎ শক্তিশালী রকেটগুলির তুলনায় এই রকেটের গতিবেগ তুলনামূলক কম। কক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করার ক্ষমতা থাকে না। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে, কৃত্রিম উপগ্রহগুলিকে নামিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। তবে সাধারণ বিমানের চেয়ে এই ধরনের রকেটের গতিবেগ অনেকটাই বেশি হয়। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিতে ছোটে।

'RHUMI-1' রকেটে জ্বালানি নির্ভর হাইব্রিড মোটর রয়েছে। তরল এবং নিরেট, দুই ধরনের জ্বালানিই ব্যবহৃত হয়। ফলে খরচ অনেকটাই কম। পাশাপাশি, বিদ্যুৎশক্তিকে কাজে লাগিয়ে প্যারাশ্যুট ব্যবহারের প্রযুক্তিও রয়েছে এই রকেটে। সামরিক অস্ত্রশস্ত্র তৈরিতে ব্যবহৃত TNT ব্যবহার করা হয়নি এই রকেটে।  'RHUMI-1' অভিযানে নেতৃত্ব দিয়েছেন আনন্দ মেগলিঙ্গম। তিনি Space Zone India সংস্থার প্রতিষ্ঠাতাও। ছেলের নামে রকেটের নামকরণ করেছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রাক্তন ডিরেক্টর মিলস্বামী আনন্দুরাইয়ের পরামর্শ মতো এগিয়েছেন।

Space Zone India একটি এ্যারো টেকনোলজি সংস্থা, যারা মহাকাশ গবেষণার ক্ষেত্রে কম খরচে, দীর্ঘমেয়াদি সমাধান প্রদান করে। এ্যারোডায়নামিক প্রিন্সিপাল, স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, রকেট প্রযুক্তির প্রশিক্ষণও দেয়।  মহাকাশ জগতে কেরিয়ার গড়ার ক্ষেত্রে পড়ুয়াদের উৎসাহ জোগায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget