এক্সপ্লোর

Chandrayaan 3: চাঁদের মাটিতে 'হাঁটল' ভারত, বৃহস্পতিবার সকালে পোস্ট ISRO-এর

ISRO Post:রোভার 'প্রজ্ঞান'-এর সৌজন্যে চাঁদের মাটিতে একপ্রস্ত হাঁটাহাঁটি করে ফেলল ভারত। বৃহস্পতিবার সকালে এই খবর দিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর।

কলকাতা: রোভার 'প্রজ্ঞান'-এর (Rover Pragyan) সৌজন্যে চাঁদের (Moon Walk) মাটিতে একপ্রস্ত হাঁটাহাঁটি করে ফেলল ভারত। বৃহস্পতিবার সকালে এই খবর দিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর। তবে আপাতত এটুকুই। 'প্রজ্ঞান' কী দেখল, কী জানল, কী পেল তা বিশদ জানাতে 'more updates soon' বলে টানটান অ্যাডভেঞ্চার ধরে রাখলেন ইসরোর বিজ্ঞানীরা।

কী পরিস্থিতি?
রুদ্ধশ্বাস উদ্বেগের প্রহর কাটিয়ে বুধবার, ঠিক সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো নেমে আসে চন্দ্রযান-৩। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে হাততালিতে ফেটে পড়েছে গোটা দেশ। চোখের জল বাধ মানছে না বহু মানুষের। চার বছর আগে যে পর্যায়ে এসে আটকে গিয়েছিল চন্দ্রাভিযান, এবার সেই পর্যায় অনায়াসে পেরিয়ে মহাকাশ গবেষণায় মাইলফলক গড়ে ফেলল ভারত। চাঁদের মাটি ছোঁয়ার পর, ল্যান্ডার 'বিক্রম' পৃথিবীতে বার্তা পাঠাল, 'ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও'। ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছে ISRO-ও। মুহূর্তটা আবেগে ভেসে যাওয়ার তো বটেই। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, অভিযানের একটা বড় চ্যালেঞ্জ সফল ভাবে উতরোনো গেলেও কাজ বাকি এখনও। তবে এবার কাজটা মূলত রোভার 'প্রজ্ঞান' -এর। চাঁদের মাটিতে পৌঁছে ল্যান্ডার বিক্রমের কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরই তার দরজা খুলে যায়। এবার ল্যান্ডার 'বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নেমে আসে রোভার 'প্রজ্ঞান'।

রোভার সম্পর্কে...

বুধবার থেকেই শুরু হল চন্দ্রদিন। অর্থাৎ চাঁদের দিন। ওই সময় চাঁদের ওই প্রান্তে পড়বে সূর্যের হালকা আলো। সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসেবে মাত্র ১৪ দিন যা চাঁদের নিরিখে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান-৩। 'বিক্রম' ল্যান্ডারে রয়েছে তিনটি পেলোড। তার মধ্যে RAMBHA-LP চন্দ্রপৃষ্ঠের প্লাজমার ঘনত্ব এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন পরিমাপ করবে। Chandra’s Surface Thermophysical Experiment বা ChaSTE চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি তাপমাত্রাগত বৈশিষ্ট্যের পরিমাপ করবে, এবং Instrument for Lunar Seismic Activity বা  ILSA অবতরণ স্থানের চারপাশে কম্পন পরিমাপ এবং চাঁদের মাটি ও আবরণের গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। অন্যদিকে, চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠনের উপর তথ্য সংগ্রহ করবে ৬ চাকার রোভার। রোভারেও ২টি পেলোড। চন্দ্রপৃষ্ঠের মৌলিক গঠন বোঝার পাশাপাশি, চাঁদে থাকা পাথরের রাসায়নিক উপাদান নিয়ে পরীক্ষা চালাবে তারা। ইসরো সূত্রে জানা যাচ্ছে, রোভার প্রজ্ঞানের মধ্যে রয়েছে একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি। চাঁদের দক্ষিণ মেরুর অনেক কিছুই এখনও মানুষের অজানা। সেই দিকগুলি নিয়েই খোঁজ শুরু করবে রোভার প্রজ্ঞান। কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে পৃথিবীতে তথ্য পাঠাবে প্রজ্ঞান। আগামী দু’সপ্তাহ ধরে এর স্পেকট্রোমিটার বিশ্লেষণ করবে। সেই কাজের লক্ষ্যেই আজকের হাঁটাহাঁটি। কতদূর কী জানা গেল, সেটা বলবে সময়।   

আরও পড়ুন:চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget