এক্সপ্লোর

ISRO Docks SpaDeX Satellites: ধীরগতিতে এগিয়ে আলিঙ্গন পরস্পরকে, মহাশূন্যে দুই যান নোঙর করল ISRO, নয়া মাইলফলক

ISRO SpaDeX Mission: বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় সাফল্যের ঘোষণা করে ISRO.

নয়াদিল্লি: সাবধানের মার নেই, বলে গিয়েছেন গুণীজনেরা। সেই নীতি মেনেই নয়া সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. মহাকাশে দুই কৃত্রিম উপগ্রহ নোঙর করে ইতিহাস রচনা করল তারা। রাশিয়া, আমেরিকা এবং চিনের পর চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য পেল ভারত। চতুর্থবারের চেষ্টায় সাফল্য পেলেন ISRO-র বিজ্ঞানীরা। (ISRO Docks SpaDeX Satellites)

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় সাফল্যের ঘোষণা করে ISRO. সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'নোঙর সফল। সফল ভাবে মহাকাশযান নোঙর করা গিয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। SpaDeX নোঙর প্রক্রিয়া সম্পর্কে বিশদ জেনে নিন। ১৫ থেকে তিন মিটার দূরত্বে এনে শুরু হয় প্রক্রিয়া। নির্ভুল পদ্ধতিতে নোঙর সফল হয়। সবকিছু মসৃণভাবেই মিটেছে। সবকিছু স্থিতিশীল'। (ISRO SpaDeX Mission)

গত ৩০ ডিসেম্বর SpaDeX নামে মহাকাশে কৃত্রিম উপগ্রহ নোঙর অভিযানের সূচনা ঘটে।  এই অভিযানের আওতায় দু'টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ISRO, SDX01 (Chaser) এবং SDX02 (Target). দু'টির ওজন ২২০ কেজি করে। PSLV-C60 থেকে সেগুলির উৎক্ষেপণ হয়। চাঁদের মাটি পৃথিবীতে বয়ে আনা, চাঁদের মাটিতে মানুষ নামানো, মহাকাশে জ্বালানি, রসদ সরবরাহে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কিন্তু মহাকাশযান নোঙর করা একটি দুঃসাধ্য কাজ। এর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় ডকিং সিস্টেমই ব্যবহার করে ISRO. এর আগে মোট চার বার নোঙরের চেষ্টা হয়। গত ১২ ডিসেম্বর ৩ মিটার দূরত্ব থেকেই পিছু হটে দুই কৃত্রিম উপগ্রহ। খুব কাছাকাছি পৌঁছে গেলেও, নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। ISRO জানায়, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখে ফের দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করার চেষ্টা চলবে। সেই কাজেই সাফল্য মিলল এবার।

মহাকাশ বিজয়ের লক্ষ্যে এই মুহূর্তে সক্রিয় বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলি। পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে যেমন, তেমনই সৃষ্টিতত্ত্বের অনুধাবন, সম্ভাব্য বিপদের পূর্বাভাস প্রাপ্তি এবং মহাজাগতিক সম্পদকে পৃথিবীর কাজে লাগানোর চেষ্টা চলছে পাশাপাশি। কিন্তু মহাকাশ অভিযান মোটেই সহজ নয়। তাই বিপদে পড়লে দুই মহাকাশযান যাতে সংযুক্ত হতে পারে, বিদ্যুৎ, জ্বালানির আদানপ্রদান করতে পারে, একটি থেকে যাতে অন্যটিকে নিয়ন্ত্রণ করা যায়, তার ব্যবস্থা থাকাও জরুরি। তাই এই নোঙর অভিযান।

এই অভিযানের সাফল্যে ISRO-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমাদের ISRO-র বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত সকলকে সফল নোঙর অভিযানের জন্য অভিনন্দন। ভারতের ভবিষ্যৎ অভিযানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ'।

 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget