এক্সপ্লোর

Iran Drought: জলশূন্য হওয়ার পথে শহর, মহাকাশ থেকেও দৃশ্যমান খরা, রাজধানী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ইরানে

Iran Water Crisis: ইরানের এই তীব্র জলসঙ্কট ধরা পড়েছে স্যাটেলাইটের তোলা ছবিতেও।

নয়াদিল্লি: ব্যক্তিগত সুখ-শান্তি বা সমৃদ্ধির জন্য নয়। ইরানের মসজিদে মসজিদে এই মুহূর্তে একই প্রার্থনা সকলের। দুই হাত তুলে, আকাশের দিকে শুধু কয়েক ফোঁটা বৃষ্টি চাইছেন সাধারণ মানুষ। কারণ জলসঙ্কট ক্রমশ তীব্র হচ্ছে সেখানে। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গিয়েছে যে, রাজধানীই তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। ইরানের এই তীব্র জলসঙ্কট ধরা পড়েছে স্যাটেলাইটের তোলা ছবিতেও। (Iran Water Crisis)

ইরানের রাজধানী তেহরানে ১.৫ কোটি বেশি মানুষের বসবাস। আর সেখানেই জলসঙ্কট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। এই খরা চললে, শীঘ্রই তেহরান আর বসবাসযোগ্য থাকবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান ইতিমধ্যেই সেই মর্মে সতর্ক করেছেন নাগরিকদের। এমনকি রাজধানী খালি করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনার কথাও জানিয়েছেন। (Iran Drought)

নভেম্বর মাসে নাগরিকদের সতর্ক করতে গিয়ে পেজেশকিয়ান জানান, ডিসেম্বর শেষ হতে হতে যদি বর্ষার আগমন না ঘটে, সেক্ষেত্রে সরকারকে দৈনিক জল খরচের মাত্রা বেঁধে দিতে হবে সরকারকে। এর পরও যদি সঙ্কট না ঘোচে, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করতেই হবে। তিনি বলেন, “জল খরচ বেঁধে দেওয়ার পরও যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে জলই থাকবে না আর। তাহলে তেহরান খালি করে দিতে হবে নাগরিকদের।”

রাজধানী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা আগেও মাথাচাড়া দিয়েছে ইরানে। পূর্বতন সরকারের আমলেও এমন গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম। তাই আর সম্মতি-অসম্মতির বালাই নেই, রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি না পাল্টালে তেহরান বসবাসযোগ্য থাকবে না বলে জানিয়েছেন খোন পেজেশকিয়ান।

কিন্তু ইরানের রাজধানীর এমন অবস্থা হল কেন? জলে কেন দেউলিয়া হতে হল তেহরানকে? এর নেপথ্যে একাধিক কার্যকারণ রয়েছে। সর্বপ্রথম তেহরানের লাগামছাড়া সম্প্রসারণকে দায়ী করছেন বিশেষেজ্ঞরা। গ্রাম্য এলাকায় পরিকাঠামোগত সুযোগ-সুবিধা না পৌঁছনোয়, শিক্ষা ও জীবনজীবিকার সন্ধানে রাজধানী তেহরানে ভিড় ক্রমশ বেড়েছে। ফলত বেড়েছে জলের চাহিদাও, যা পূরণ করার মতো জল নেই তেহরানের মাটির নীচে। 

জলের প্রাচুর্যতা কোনও কালেই ছিল না ইরানে। শুষ্ক মাটিকে ফসল উৎপাদনের জন্য নিবিড় সেচের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা। ভর্তুকিযুক্ত জল ও শক্তির ব্যবহার বেড়েছে সেখানে। ফলে নদী-নালা তো বটেই,  মাটির নীচ থেকেও অত্যধিক মাত্রায় জল তোলা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ জলের জোগানও তলানিতে এসে ঠেকেছে এই মুহূর্তে। যে প্রধান জলাধার থেকে তেহরানে জল সরবরাহ করা হয়, তাতে এই মুহূর্তে ১১ শতাংশ জল পড়ে বলে Mehr News-কে জানিয়েছেন তেহরানের প্রাদেশিক জল ও পরিচ্ছন্নতা বিভাগের ডিরেক্টর জেনারেল মহসিন আরদাকানি। তেহরানের উপকণ্ঠে যে লাটিয়ান বাঁধ রয়েছে, সেটিতে জল পড়ে রয়েছে ৯ শতাংশ। তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত আমির কবীর বাঁধে ৮ শতাংশ জল পড়ে রয়েছে। ইরানের বৃহত্তম শহর মাশাদের জনসংখ্যা ৩০ লক্ষ প্রায়। সেখানকার জলাধারে ৩ শতাংশ জল আছে এই মুহূর্তে। 

১৯৭৯-এর বিপ্লবের সময় থেকেই ইরান জলের ব্যাপারে আগ্রাসী। পর পর বাঁধ তৈরি করা হয়েছে। নদীর অভিমুখ শহরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় পর্যন্ত। সেচ ব্যবস্থার প্রসার ঘটে। খাদ্যে আত্মনির্ভর হয়ে উঠতে, পশ্চিমি নিষেধাজ্ঞা এড়াতে এত খননকার্য চলে যে, দেশের ভৌগলিক পরিবেশে তার প্রভাব পড়ে। হ্রদগুলি ক্রমশ শুকিয়ে যেতে শুরু করে, ভূগর্ভস্থ জলের স্তর নেমে যেতে শুরু করে, বাড়তে শুরু করে জলে লবণের মাত্রা। ইরানের প্রায় সর্বত্রই এখন একই অবস্থা। 

পাশাপাশি, ইরানে খরা দেখা দেওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা অনাবৃষ্টি। ২০২০ সাল থেকে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক রকম কম বৃষ্টি হচ্ছে ইরানে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়ছে সেখানকার জলবায়ুর উপর। ১৯৭৭ সালের পর, ২০২৫ ইরানের জন্য উষ্ণতম বছর ছিল। তেহরান-সহ অন্য শহরগুলির অবস্থাও সঙ্কটজনক। এই নিয়ে পর পর ষষ্ঠ বছর খরা দেখা দিয়েছে ইরানে। ইরান সরকার কৃত্রিম উপায়ে মেঘ বুনে বৃষ্টি ঘটানোর চেষ্টা করেছিল। কিন্তু গোটাটাই কাগজে কলমে, বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ। 

পাশাপাশি, পরিকাঠামোগত খামতিও রয়েছে। জানা গিয়েছে, শহরাঞ্চলে যে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়, সেগুলির অবস্থা তথৈবচ। পানীয় জলের ৩০ শতাংশই পুরনো, জীর্ণ পাইপ থেকে চুঁইয়ে পড়ে নষ্ট হয়। ফলে সরকারের উপরও অনাস্থা জন্মেছে মানুষের। এখন ঈশ্বরই ভরসা তাঁদের।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget