এক্সপ্লোর

Aditya-L1 Mission: মিশন সূর্য ! শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর উদ্দেশে পাড়ি দিল Aditya L1

Aditya-L1 Launched : প্রত্যাশামতোই মতোই সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর উদ্দেশে পাড়ি দিল Aditya L1।

শ্রীহরিকোটা: চাঁদের পর এবার ইসরোর মিশন সূর্য। সূর্যে নয়, সূর্য থেকে অনেক দূর থেকে নজর রাখবে আদিত্য L1. প্রত্যাশা মতোই সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর উদ্দেশে পাড়ি দিল Aditya L1। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দিন আদিত্য L1। সময় লাগবে ১২৫ দিন।

পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি halo কক্ষপথে অবস্থান করবে আদিত্য।জানা গিয়েছে, এই আদিত্য এল১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান। 

সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 -এ অবস্থান করবে আদিত্য।  L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি জায়গা, যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দুটি বিশাল ভরযুক্ত জিনিসের মাধ্যাকর্ষীয় টানের মধ্যে ভারসাম্য থাকে এবং সেখানে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনও জিনিস। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পয়েন্ট থেকে সূর্যকে বাধাহীনভাবে দেখা যাবে। পরীক্ষা চলবে পাঁচ বছর ধরে। আগেই ISROর চেয়ারম্যান এস সোমানাথ জানিয়েছিলেন, মিশনটি সঠিক ব্যাসার্ধে পৌঁছতে ১২৫ দিন সময় নেবে। এই অভিযান সফল হলে সৌরমণ্ডলের মধ্যমণি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।  সূর্যের বায়ুমণ্ডলের বাইরের যে আবরণ, আপাতত সেটির উপরই নজরদারি চালবে।  

এই প্রথমবার সোলার রিসার্চ অর্থাৎ সূর্যের পর্যবেক্ষণের জন্য স্পেস অবজারেভেটরি পাঠাচ্ছে ভারত। জানা গিয়েছে, ইসরো এই মহাকাশযান তৈরি করেছে এমন ডিজাইনে যা সোলার করোনার প্রত্যন্ত অংশও নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। এর পাশাপাশি সোলার অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ সূর্যের আবহাওয়া-পরিবেশ ভালভাবে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১ মহাকাশযান। এছাড়াও সোলার উইন্ড বা সৌর বায়ু বিশ্লেষণ করাও ইসরোর সোলার মিশনের অন্যতম লক্ষ্য। এই সোলার উইন্ড মাঝে মাঝেই সমস্যা তৈরি করে পৃথিবীতে। সাধারণ মানুষের কাছে এই সোলার উইন্ড আসলে অরোরা নামে পরিচিত। মোট সাতটি পে-লোড থাকবে Aditya L-1-এ। এর মধ্যে চারটি সূর্যের থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত ক্রোমোস্ফিয়ার ও কোরোনা নিয়ে গবেষণা করবে। বাকি তিনটি আরও অন্যান্য কাজে লাগানো হবে।    

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget