এক্সপ্লোর

Cyclone Dana Updates: মহাকাশ থেকে ধরা পড়ল বিধ্বংসী রূপ, ঘূর্ণিঝড় 'দানা'র ছবি তুলল ISRO

ISRO Clicks Cyclone Dana: ওড়িশা অভিমুখে এগিয়ে চলা 'দানা'কে ক্যামেরাবন্দি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কৃত্রিম উপগ্রহ।

নয়াদিল্লি: উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। আপাতত তার গতিবেগ ঘণ্টায় ১৩ কিলোমিটার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে সেটি ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। পুরী ও সাগরদবীপের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। ওড়িশা অভিমুখে এগিয়ে চলা 'দানা'কে ক্যামেরাবন্দি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কৃত্রিম উপগ্রহ। (Cyclone Dana Updates)

গত ২০ অক্টোবর থেকে ঘূর্ণিঝড় 'দানা'র গতিবিধির উপর নজর রাখছে ISRO.  ISRO-র EOS-06 এবং INSAT-3DR লাগাতার সেই নিয়ে তথ্যপ্রদান করে আসছে। তাদের ক্যামেরাতেই ধরা পড়েছে ঘূর্ণিঝড় 'দানা'র বিধ্বংসী রূপ। ISRO-র নজরদারির ফলে ঘূর্ণিঝড় 'দানা'র গতিবিধি এবং শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাচ্ছেন আবহবিদরা। (ISRO Clicks Cyclone Dana)

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'দানা'। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যে আছড়ে পড়ার কথা সেটির। সেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে। কলকাতা এবং ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। কলকাতায় বাতাসের গতিবেগ হতে পারে ৭০-৮০ কিলোমিটারের মধ্যে।

বৃহস্পতিবার বিকেল ৫.৩০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। ল্য়ান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ১২০ কিলোমিটার। এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় 'দানা'। পারাদ্বীপ থেকে 'দানা'র দূরত্ব ১৮০ কিমি, ধামারা থেকে ২১০ কিমি দূরে।

ঘূর্ণিঝড় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফেও বিজ্ঞপ্তি জারি করে সকলকে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় 'দানা'কে অতি শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে।  এর ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্বের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেল জানানো হয়েছে। ঝাড়খণ্ডের দক্ষিণ অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কেরল, মাহে, তামিলনাড়ুতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। বিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget