এক্সপ্লোর

ISRO: চন্দ্রযান ৩ রওনা দিয়েছে, রবিবার উৎক্ষেপণ PSLV-C56 রকেটের, সিঙ্গাপুরের উপগ্রহ মহাকাশে পৌঁছে দিচ্ছে ISRO

PSLV-C56 Launch: এই PSLV-C56 রকেটটি Core Alone মোডে তৈরি করা হয়েছে। অর্থাৎ সাধারণ রকেট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত ছয় স্ট্র্যাপের বুস্টারের প্রয়োজন পড়বে না।

নয়াদিল্লি: চন্দ্রযান-৩ এখনও গন্তব্যে পৌঁছয়নি। তার মধ্যেই নয়া অভিযান ISRO-র। এবার PSLV-C56 রকেটের উৎক্ষেপণ হচ্ছে। সিঙ্গাপুরের DS-SAR কৃত্রিম উপগ্রহও বয়ে নিয়ে যাবে PSLV-C56। ৩০ জুলাই, সকাল সাড়ে ৬টায় শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে হবে উৎক্ষেপণ। অভিযান ঘিরে চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। (PSLV-C56 Launch)

এই PSLV-C56 রকেটটি Core Alone মোডে তৈরি করা হয়েছে। অর্থাৎ সাধারণ রকেট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত ছয় স্ট্র্যাপের বুস্টারের প্রয়োজন পড়বে না। হালকা ওজনের উপযোগী কম বুস্টার ব্যবহার করেই হবে উৎক্ষেপণ। এর আগে PSLV-C55 রকেট উৎক্ষেপণেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এর পাশাপাশি আরও ছ'টি কৃত্রিম উপগ্রহ থাকছে রকেটে।

ISRO জানিয়েছে, DS-SAR কৃত্রিম উপগ্রহটিকে নিরক্ষীয় কক্ষপথের কাছে ৫ ডিগ্রি অবস্থানে, ৫৩৫ কিলোমিটার উচ্চতায় রাখা হবে। এই DS-SAR কৃত্রিম উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের DSTA এবং ST ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে মিলে তৈরি করা হয়েছে। DS-SAR কৃত্রিম উপগ্রহটির ওজন ৩৬০ কেজি। মূলত ছবি তোলার কাজে লাগানো হবে সেটিকে। এর পাশাপাশি ভূস্থানিক তথ্যও পাঠাবে পৃথিবীতে।

আরও পড়ুন: Alien Craft Hearing: একা নন পৃথিবীবাসী, আছড়ে পড়া UFO নিয়ে গোপনে গবেষণা, ভিনগ্রহীদের লুকোচ্ছে আমেরিকা, শুনানিতে দাবি গোয়েন্দা আধিকারিকের

DS-SAR কৃত্রিম উপগ্রহে একটি সিন্থেটিক অ্যাপারচার রেডার পে লোড  রয়েছে, যেটি তৈরি করেছে ইজরায়েল এ্যারস্পেস ইন্ডাস্ট্রিজ। অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই রেডারে, তার মাধ্যমেই দিন-রাতের আবহাওয়া সংক্রান্ত  তথ্য পাওয়া যাবে। ১ মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। স্মার্টসিটি, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা পরিষেবায় যুক্তসংস্থা ST ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক স্বার্থে ওই ছবি ব্যবহার করবে।

এর পাশাপাশি, ২৩ কেজির VELOX-AM মাইক্রোস্যাটেলাইট, পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ ARCADE, 3U ন্যানোস্যাটেলাইট ফ্লাইং টেকনোলজি SCOOB-2, ন্যানোস্যাটেলাইট NuLIoN, Galassia-2 ন্যানোস্যাটেলাইট এবং ORB-12 STRIDER কৃত্রিম উপগ্রহ রয়েছে। কম উচ্চতা থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে Galassia-2 ন্যানোস্যাটেলাইট।

PSLV-C56 রকেটের উৎক্ষেপণ সফল হলে ISRO-র মুকুটে নতুন পালক যুক্ত হবে। PSLV উৎক্ষেপণে এমনিতে ISRO-র সাফল্য়ের হার ৯৪ শতাংশ। এবার তাতে আন্তর্জাতিক সহযোগিতাও রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget