এক্সপ্লোর

ISRO Space Docking: খুব কাছাকাছি এসেও পিছু হটতে হল, মহাকাশে কৃত্রিম উপগ্রহ নোঙরে সাবধানী ISRO

ISRO SpaDeX Mission: ISRO-র বক্তব্য, 'আজ পরীক্ষামূলক ভাবে প্রথমে ১৫ মিটার এবং পরবর্তীতে ৩ মিটার ব্যবধানে এসে পৌঁছয় দুই কৃত্রিম উপগ্রহ।

কলকাতা: তাড়াহুড়ো নয়, বরং পা ফেলা হচ্ছে মেপে মেপে। তাই খুব কাছাকাছি এসেও এক হতে পারল না ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র দুই কৃত্রিম উপগ্রহ। মাঝে মাত্র ৩ মিটারের ব্যবধান থাকা সত্ত্বেও পিছু হটতে হল তাদের। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখে ফের দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করার চেষ্টা চলবে বলে জানিয়েছে ISRO. (ISRO Space Docking)

ISRO-র বক্তব্য, 'আজ পরীক্ষামূলক ভাবে প্রথমে ১৫ মিটার এবং পরবর্তীতে ৩ মিটার ব্যবধানে এসে পৌঁছয় দুই কৃত্রিম উপগ্রহ। আপাতত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের। এযাবৎকালীন তথ্য খতিয়ে দেখে ফের নোঙরের প্রক্রিয়া শুরু হবে'।মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ নোঙর করার প্রক্রিয়া অত্যন্ত জটিল। তাই কখনও এগোচ্ছে, পর মুহূর্তেই আবার পিছু হটছে ISRO-র দুই কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ নোঙর করতে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় ডকিং সিস্টেম ব্যবহার করেই মাইলফলক ছুঁতে চাইছে ISRO. (ISRO SpaDeX Mission)

গত ৩০ ডিসেম্বর SpaDeX নামের এই অভিযানের সূচনা ঘটে।  অভিযানের আওতায় দু'টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ISRO, SDX01 (Chaser) এবং SDX02 (Target). দু'টির ওজন ২২০ কেজি করে। PSLV-C60 থেকে সেগুলির উৎক্ষেপণ হয়। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের পাশাপাশি ভারতও মহাকাশ অভিযানে নয়া মাইলফলক ছুঁতে সফল হবে। চাঁদের মাটি পৃথিবীতে বয়ে আনা থেকে চাঁদের মাটিতে মানুষ নামানো, সব অভিযান আরও সহজতর হয়ে উঠবে।

মহাকাশ বিজয়ের লক্ষ্য নিয়েই এই মুহূর্তে ছুটে চলেছে পৃথিবীর সব দেশ। পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে যেমন, তেমনই সৃষ্টিতত্ত্বের অনুধাবন, সম্ভাব্য বিপদের পূর্বাভাস প্রাপ্তি এবং মহাজাগতিক সম্পদকে পৃথিবীর কাজে লাগানোর চেষ্টা চলছে পাশাপাশি। কিন্তু মহাকাশ অভিযান মোটেই সহজ নয়। তাই বিপদে পড়লে দুই মহাকাশযান যাতে সংযুক্ত হতে পারে, বিদ্যুৎ, জ্বালানির আদানপ্রদান করতে পারে, একটি থেকে যাতে অন্যটিকে নিয়ন্ত্রণ করা যায়, তার ব্যবস্থা থাকাও জরুরি। তাই এই নোঙর অভিযান।

বৃত্তাকারে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে দুই কৃত্রিম উপগ্রহ। মহাকাশ গবেষণায় ISRO-র এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আওতায় মহাশূন্যে দু'টি কৃত্রিম উপগ্রহ ঘুরতে ঘুরতে পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং নোঙর করে সংযুক্ত হবে পরস্পরের সঙ্গে। এই অভিযান সফল হলে মহাকাশ গবেষণায় নয়া মাইলফলক ছোঁবে ISRO।

সেরা শিরোনাম

Weather : দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
সাপের ভয় নেই এই দেশগুলিতে! জানেন কেন আজও সেখানে পৌঁছতে পারেনি সরীসৃপ?
সাপের ভয় নেই এই দেশগুলিতে! জানেন কেন আজও সেখানে পৌঁছতে পারেনি সরীসৃপ?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget