এক্সপ্লোর

Solar Eclipse News: বছরের শেষ সূর্যগ্রহণ, দেখার সুযোগ পাবেন না সকলে, কবে কখন জানুন

Last Solar Eclipse of 2025: বছরের শেষ সূর্যগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি: দেখতে দেখতে অর্ধেক পেরিয়ে গেল ২০২৫ সালের। আর সেই সঙ্গে চলতি বছরের শেষ সূর্যগ্রহণের দিন গোনাও শুরু হয়ে গিয়েছে। প্রতিটি সূর্যগ্রহণের দিকে বিজ্ঞানীদের নজর থাকে যেমন, তেমনই সাধারণ কৌতূহলী মানুষও উৎসুক হয়ে থাকেন। এ বছরের দ্বিতীয় তথা সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে, জেনে নিন বিশদ তথ্য। (Solar Eclipse News)

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ সালের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা বেজে সূর্যগ্রহণ শুরু হবে। ২২ সেপ্টেম্বর ভোররাত ৩টে বেজে ২৪ মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। তবে বছরের শেষ সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস নয়, বরং আংশিক। অর্থাৎ সূর্যের খানিকটা অংশই ঢাকতে পারবে চাঁদ। (Last Solar Eclipse of 2025)

কিন্তু তা সত্ত্বেও বছরের শেষ সূর্যগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময় যেহেতু রাত, সেক্ষেত্রে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময় পৃথিবীর যে সমস্ত অঞ্চলে দিন থাকবে, সেখান থেকেই সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে এমনিতে গ্রহণের আগে যে সময় সূতক কাল পালন করা হয়, তা এক্ষেত্রে আর পালিত হবে না। 

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেই দেখা যাবে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের কিছু জায়গা থেকেও দেখা যেতে পারে। ভারত, ইউরোপ, আফ্রিকা, এমনকি আমেরিকা থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

শুধুমাত্র সূর্যগ্রহণই নয়, এবছর সেপ্টেম্বর মাসে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণও দেখা যাবে। আগামী ৭ সেপ্টেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। পৃথিবী এবং সূর্যের মাঝে যখন চাঁদ অবস্থান করে, সেই সময়ই সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়া পড়ায় গ্রহণের সময় পৃথিবীতে সূর্যালোক এসে পৌঁছয় না।

অন্য দিকে, ২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই দিন একটানা ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে অন্ধকারাচ্ছন্ন থাকবে পৃথিবী। ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। এই সূর্যগ্রহণকে ‘Great North African Eclipse’ বলা হচ্ছে। এর আগে, খ্রিস্টপূর্ব ৭৪৩ সালের ১৫ জুনই সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, প্রায় ৭ মিনিট ২৮ সেকেন্ড। ২১১৪ সালের ২৩ অগাস্ট ফের দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন পৃথিবীবাসী।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget