এক্সপ্লোর

Blue Ghost Lunar Eclipse: পৃথিবীর ছায়া পড়ে অন্ধকার, মহাশূন্যের বুকে চাঁদে গ্রহণ লাগার বিশেষ মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়

Science News: আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Lander এই মুহূর্তে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে।

নয়াদিল্লি: পৃথিবী থেকে দেখলে আকাশে আলোর বিন্দু ছাড়া কিছুই চোখে পড়ে না। কিন্তু মহাশূন্যের বুকে ভেসে থাকা অবস্থায় ব্রহ্মাণ্ডের রূপ দেখার অভিজ্ঞতা অত্যাশ্চর্যকর। সেই অভূতপূর্ব অভিজ্ঞতার একঝলক চাক্ষুষ করার সুযোগ হল পৃথিবীবাসীর। চাঁদে গ্রহণ লাগার বিশেষ মুহূর্ত সচক্ষে দেখতে পেলেন সকলে। ভিডিটিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Blue Ghost Lunar Eclipse)

আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Lander এই মুহূর্তে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। ওই ল্যান্ডারে বসানো ক্যামেরাই অভূতপূর্ব মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছে, যেখানে চাঁদকে আড়াল করছে পৃথিবী। বাঁধিয়ে রাখার মতো ওই ফ্রেম সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে Firefly Aerospace. (Science News)

Firefly Aerospace-এর Blue Ghost Lander এই মুহূর্তে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাতে বসানো ক্যামেরা মহাশূন্যের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছে। সম্প্রতি ওই ল্যান্ডারের ক্যামেরায় চাঁদে গ্রহণ লাগার বিরল মুহূর্ত ফ্রেমবন্দি হয়। দেখা যায়, ঘূর্ণায়মান অবস্থায় চাঁদকে ঢেকে দিচ্ছে পৃথিবী। ছবি জুড়ে জুড়ে ওই বিশেষ মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলা হয়েছে, যা মন জয় করে নিয়েছে মহাকাশপ্রেমীদের।

Firefly Aerospace-এর তরফে সোশ্যাল মিডিয়ায় ওই বিশেষ মুহূর্ত পোস্ট করে লেখা হয়, ‘ছোট্ট ল্যান্ডারের মাধ্যমে চাঁদের উপর নজরদারি চালাই আমি। পৃথিবীর দ্বারা চাঁদের গ্রহণ লাগার অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হোন’। পোস্টকার্ডে ছাপানোর যোগ্য এমন আরও বহু মুহূর্ত ভবিষ্যতে ক্যামেরাবন্দি করা যাবে বলে আশাবাদী Firefly Aerospace.

গত ১৫ জানুয়ারি Firefly Aerospace-এর Blue Ghost Lander-টির উৎক্ষেপণ হয়। ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটে চাপিয়ে, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয়। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে Blue Ghost Lander. সেখানে আপাতত প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চালিয়ে নিচ্ছে সেটি। ইঞ্জিনের শক্তি পরীক্ষাও হবে। এর পর চাঁদের উদ্দেশে রওনা দেবে ল্যান্ডারটি।

মহাকাশ অভিযানের বাণিজ্যিকীকরণে Commercial Lunar Payload Services প্রকল্প গ্রহণ করেছে NASA.  এই প্রকল্পের আওতায় বাণিজ্যিক সংস্থাগুলির পেলোড চাঁচের মাটিতে পৌঁছে দেওয়া হবে। সেই সব যন্ত্রপাতি দিয়ে চাঁদের মাটিতে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চলবে। মার্চের গোড়ার দিকে  Firefly Aerospace-এর Blue Ghost Landerটি চাঁদের মাটিতে Mare Crisium, Sea of Crises-এ অবতরণ করবে। সেখানে দু’সপ্তাহ গবেষণা চলবে। চাঁদের বুকে রাত শুরু হলে গবেষণা বন্ধ হয়ে যাবে।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget