এক্সপ্লোর

Science News: মঙ্গলগ্রহ থেকে ছিটকে এসেছিল, লালগ্রহের উল্কাখণ্ড বিক্রি হল ৪৫ কোটিতে, বিতর্ক চরমে

Mars Rock Auctioned: আমেরিকার নিলাম সংস্থা Sotheby’s বুধবার নিউ ইয়র্কে নিলামের আয়োজন করে।

নয়াদিল্লি: মঙ্গলগ্রহ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়েছিল। লালগ্রহের সেই পাথর রেকর্ড দামে বিক্রি হল নিলামে। ৫.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে ওই উল্কাখণ্ডটি, ভারতীয় মুদ্রায় যা ৪৫ কোটি ৬০ লক্ষ টাকা। পৃথিবীর বুকে মঙ্গলগ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাখণ্ড সেটিই। (Mars Rock Auctioned)

আমেরিকার নিলাম সংস্থা Sotheby’s বুধবার নিউ ইয়র্কে নিলামের আয়োজন করে। সেখানেই পাথরটি রেকর্ড দামে বিক্রি হয়েছে। মঙ্গলগ্রহের ওই পাথরটির নাম রাখা হয় NWA 16788. সেটির ওজন প্রায় ২৪.৫ কিলোগ্রাম। কিন্তু মঙ্গল গ্রহের পাথর কেন নিলামে তোলা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। (Science News)

ধূমকেতু, গ্রহাণু বা উল্কাবৃ্ষ্টি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে, তাদের যেটুকু অংশ বেঁচে থাকে, তাকে বলা হয় উল্কাখণ্ড। মঙ্গলগ্রহের যে NWA 16788 পাথরটি নিলামে বিক্রি হল, সেটি একেবারে আলাদা। ২০২৩ সালের নভেম্বর মাসে নাইজারের প্রান্তিক আগাদেজ অঞ্চলে সেটির খোঁজ মেলে। পৃথিবীতে এতদিন পর্যন্ত মঙ্গল গ্রহ থেকে যত উল্কাখণ্ড আছড়ে পড়েছে, তার মধ্যে এটি আকারে প্রায় ৭০ শতাংশ বড়। পৃথিবীতে সবমিলিয়ে ৪০০টি মঙ্গলগ্রহের উল্কাখণ্ড পাওয়া গিয়েছে।

Sotheby’s-এর সায়েন্স অ্যান্ড ন্যাচরাল হিস্ট্রি বিভাগের ভাইস চেয়ারম্যান ক্যাসান্ড্রা হ্যাটন জানিয়েছেন, NWA 16788-এর আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীতে প্রাপ্ত লালগ্রহের বৃহত্তম উল্কাখণ্ড, যা নিলামে উঠেছে। গায়ের লাল রংটি এখনও অক্ষুণ্ণ রয়েছে। 

গবেষণায় এখনও পর্যন্ত যে তথ্য় উঠে এসেছে, সেই অনুযায়ী, কোনও ভাবে মঙ্গলগ্রহের বুক থেকে ছিটকে বেরিয়ে যায় ওই প্রস্তরখণ্ড। গ্রহাণুর আঘাতেই সেটি মহাশূন্যে ছিটকে বেরিয়ে আসে এবং তার আঘাতে উল্কাখণ্ডটির শরীর কাচের মতো চকচকে হয়ে ওঠে। এর পর পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে আরও চকচকে হয়ে ওঠে সেটি।

কিন্তু এমন গুরুত্বপূর্ণ উল্কাখণ্ড নিলামে তোলা হল কেন, কেন গবেষণার কাজে দান করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবরার অধ্যাপক স্টিভ ব্রুসেট বলেন, “কোনও ধনকুবেরের সিন্দুকে ওই উল্কাখণ্ড গেলে, তার চেয়ে বেশি লজ্জার কিছু হয় না। ওটির জায়গা মিউজিয়ামে, যাতে গবেষণা চালানো যায়, সকলে সেটি চাক্ষুষ করতে পারেন।”

তবে এই প্রথম নয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহ থেকে ছিটকে আসা আরও একটি উল্কাখণ্ড এসে পড়ে পৃথিবীতে। Christie’s নিলামে তোলা হয় সেটিকে। বিক্রি হয় ২ লক্ষ ডলারে। 

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget