এক্সপ্লোর

Nasa Warning: পৃথিবীর দিকে দ্রুত ছুটে আসছে বিশালাকার গ্রহাণু, সতর্কতা জারি NASA-র

Earth News: সম্প্রতি নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির তরফে জানান হয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে একটি গ্রহাণু।

নয়া দিল্লি: পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়লে কী হতে পারে, তার প্রমাণ মিলেছিল ডাইনোসর যুগে। এবার যদি তেমনটাই হয়, তবে নিশ্চিহ্ন হবে মানুষ এবং সকল প্রাণীকূল, এমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির তরফে জানান হয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে একটি গ্রহাণু। তবে শুধু একটি নয়, পাঁচটি গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে এমনটাই খবর।                      

নাসার গ্রহাণু ড্যাশবোর্ডে এমনই দৃশ্য ধরা পড়েছে।                                                                        

এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ৬ এপ্রিল, বৃহস্পতিবার। এর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফজেড৩। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে নাসা।

তবে বাকি গ্রহাণুগুলি আকারে ছোট, সেগুলি কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না বলে মত মহাকাশ বিজ্ঞানীদের। প্রথম গ্রহাণুটি ৪৫ ফুটের। এটি সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফইউ৬। দ্বিতীয় গ্রহাণুটি ৮২ ফুটের। সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ এফএস১১। তৃতীয় গ্রহাণু ২০২৩ এফএ৭-এর আয়তন ৯২ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে মঙ্গলবার। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি আস্ত বাড়ির সমান, আয়তন প্রায় ৬৫ ফুট।

আরও পড়ুন, সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী অগ্নিশিখা, এশিয়ার একাধিক দেশে ব্ল্যাকআউটের সম্ভাবনা

গ্রহাণুরা প্রায়ই আসে, পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যায়। কিছুদিন আগেই একটা বড় ট্রাকের মতো আকারের গ্রহাণু আচমকা অন্ধকার থেকে উদয় হয়ে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, যে গ্রহাণুটি পৃথিবীর একদম কাছে চলে এসেছে তার নাম asteroid (199145) 2005 YY128। গ্রহাণুটির ব্যাস ৫৮০ থেকে ১৩০০ মিটারের মধ্যে। গড় ব্যাস প্রায় সাড়ে ন’শো মিটার, আয়তনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে বড়।

সেরা শিরোনাম

Nepal Disaster: জলপ্রলয়ে বিধ্বস্ত নেপাল, ভূমিকম্প না তুষার-পাথর ধস, বিপর্যয়ের আসল কারণ কী, জানালেন বিজ্ঞানীরা
জলপ্রলয়ে বিধ্বস্ত নেপাল, ভূমিকম্প না তুষার-পাথর ধস, বিপর্যয়ের আসল কারণ কী, জানালেন বিজ্ঞানীরা
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল

ভিডিও

Kolkata News : ICBI ডিবেট ২০২৬-এ অংশ নিলেন রাজনীতি ও অর্থনীতির পরিসরের বিশিষ্ট ব্যক্তিত্বরা | ABP Ananda Live
PC CHANDRA JEWELLERS : চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ১১ জন শিল্পী ও কলাকুশলীকে সম্মানিত করল পিসি চন্দ্র গ্রুপ ও ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Dumdum Dengue Death: দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু | ABP Ananda
Kalighat TMC news | আরও ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ ''কালীঘাট তৃণমূল'' | Calcutta Hiigh Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget