এক্সপ্লোর

Philippines Mount Kanlaon Volcano: হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ, মুহূর্তে ধোঁয়ায় ঢাকল আকাশ, আগ্নেয়গিরির রুদ্ররূপ ভাইরাল

Mount Kanlaon Volcano Erupts: সোমবার ফিলিপিন্সে এই ঘটনা ঘটেছে। সেখানকার মাউন্ট কানলাওন আগ্নেয়গিরিটি আচমকাই জেগে উঠেছে।

ম্যানিলা: আচমকাই ফুঁসে উঠল আগ্নেয়গিরি। তীব্র শব্দে বিস্ফোরণ প্রথমে, তার পর বেরিয়ে এল ধোঁয়ার কুণ্ডলী। প্রায় আকাশ ছুঁয়ে ফেলার অবস্থা হল। মাত্র কয়েক মিনিটই স্থায়ী হল অগ্ন্যুৎপাত, কিন্তু তত ক্ষণে প্রাণ হাতে করে ছুটতে শুরু করেছেন সাধারণ মানুষ। সওয়া তিন কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছিটকে পড়ে ছাই। এখনও উদ্ধারকার্য চলছে আশেপাশের এলাকায়। (Philippines Mount Kanlaon Volcano)

সোমবার ফিলিপিন্সে এই ঘটনা ঘটেছে। সেখানকার মাউন্ট কানলাওন আগ্নেয়গিরিটি আচমকাই জেগে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট কানলাওন আগ্নেয়গিরিটি আইল্যান্ড অফ নিগ্রোসে অবস্থিত। ফিলিপিন্সে যে ২৪টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এই মাউন্ট কানলাওন তার মধ্যে অন্যতম। সোমবার দুপুর ৩টে বেজে ৩ মিনিটে আচমকাই ফুঁসে ওঠে। (Mount Kanlaon Volcano Erupts)

সোশ্যাল মিডিয়া যে ভিডিও সামনে এসেছে, তাতে প্রথমে তীব্র বিস্ফোরণ শোনা গিয়েছে। তার পর কালো ধোঁয়ার কুণ্ডলী জ্বালামুখ ছাড়িয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। জানা গিয়েছে, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ওই কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে প্রায় চার কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়। সেই সঙ্গে তিন কিলোমিটার এলাকা জুড়ে ছিটকে পড়তে থাকে গরম ছাই, পাথর। 

ফিলিপিন্সের ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির অগ্ন্যুৎপাত বিষয়ক প্রধান মারিয়া অ্যান্টোনিয়া বোর্নাজ জানিয়েছেন, আগ্নেয়গিরিটি শীঘ্রই ফুঁসে উঠবে বলে আগেই ঘোষণা করেছিলেন তাঁরা।  মারিয়া জানান, আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া এবং তার সঙ্গে মিশে থাকা পদার্থের সংস্পর্শে আসার অর্থ উচ্চ গতিতে ছুটে চলা গাড়ির নীচে চাপা পড়া। 

মারিয়া আরও জানান, ওই ধোঁয়া কোনও বাবে ফুসফুসে প্রবেশ করলে, দমবন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। ফলে অগ্ন্যুৎপাত ঘটার সঙ্গে সঙ্গেই প্রায় উদ্ধারকার্য শুরু করতে বলেন তিনি। আগ্নেয়গিরি সংলগ্ন ছ'কিলোমিটার এলাকায় গড়ে ওঠা ১৫টি গ্রাম খালি করার উচিত, বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া উচিত বলে জানান। এখনও পর্যন্ত মারাত্মক ক্ষয়ক্ষতির খবর সামনে না এলেও, মারিয়া জানিয়েছেন, আচমকা বিস্ফোরণে আগ্নেগিরির জ্বালামুখের নীচের অংশ দুর্বল হয়ে গিয়েছে। কোনও ভাবে ফের যদি অগ্ন্যুৎপাত ঘটে, নীচে বসবাসকারী গ্রামগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। ফিলিপিন্স সরকার জানিয়েছে, ওই এলাকায় বসবাসকারী ৮৭০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই আগ্নেগিরি থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছিল। কিন্তু হঠাৎ করে এত তাড়াতাড়ি অগ্ন্যুৎপাত ঘটবে, বুঝতে পারেননি তাঁরা। কয়েক মিনিটের মধ্যেই যদিও আগ্নেয়গিরির রুদ্রমূর্তি স্তিমিত হয়ে আসে, কিন্তু সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে নারাজ কেউই।  বিমান চলাচলে কোনও প্রভাব না পড়লেও, বিমানের উচ্চতা ১০০০০ কিলোমিটারের কম যেন না হয়, নির্দেশ দেওয়া হয়েছে। আগ্নেয়গিরি ঘেঁষে বিমান না ওড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। 

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ওই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটে। সেবারও দলে দলে মানুষজনকে সরাতে হয়েছিল এলাকা থেকে। কারণ একই দিনে কয়েক হাজার টন বিষাক্ত গ্যাস মিশে যায় বাতাসে। ফিলিপিন্সের সিসমোলজি বিভাগ জানিয়েছে, ১৮৬৬ সাল থেকে এখনও পর্যন্ত ৪০ বার অগ্ন্যুৎপাত ঘটেছে মাউন্ট কানলাওনে। ১৯৬৬ সালে হঠাৎ আগ্নেয়গিরি জেগে উঠলে তিন পর্বতারোহী মারাও যান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget