এক্সপ্লোর

NASA Artemis: ১৯৭২ সালের পর এই প্রথম পৃথিবীর কক্ষপথ ছাড়লেন মহাকাশচারীরা!

NASA Moon Mission: ১৯৭২ সালের পর এই প্রথম পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে গেল কোনও মানুষ। ওরিয়ন মহাকাশযানের কার্যকারিতা পরীক্ষা করতেই এই মিশন।

ওয়াশিংটন : সফল ভাবে পৃথিবীর কক্ষপথ ছেড়ে অবশেষে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করল নাসার আর্টেমিস ২ মিশন (NASA Aartemis II)। ক্যালেন্ডার বলছে তারিখটা ২০২৬ সালের ৩ এপ্রিল। আর এর সঙ্গে একটা রেকর্ডও করে ফেলল এই মহাকাশযান (NASA Aartemis II) ও তার মধ্যে থাকা মহাকাশচারীরা। কারণ, ১৯৭২ সালের পর এই প্রথম পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে গেল কোনও মানুষ। রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন; এই চারজন ওরিয়ন নামের এই মহাকাশযানের কার্যকারিতা পরীক্ষা করবেন বলে এই মিশনে যাত্রা করেছেন।

এই মিশন গুরুত্বপূর্ণ কেন?

প্রথমত, ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর আর্টেমিস ২ (NASA Aartemis II) মিশনের অধীনে এই প্রথম কোনও মানুষবাহী মহাকাশযান চাঁদকে প্রদক্ষিণ করবে। যা আগামীর চন্দ্রাভিযানের আগে একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে কাজ করবে।

দ্বিতীয়ত, এই মিশনের দল বেশ বৈচিত্রময়। এই প্রথম কোনও মহিলা (ক্রিস্টিনা কচ), প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি (ভিক্টর গ্লোভার) এবং প্রথম অ-আমেরিকান (জেরেমি হ্যানসেন) ব্যক্তি এই ধরনের অভিযানে অংশ নিচ্ছেন।

তৃতীয়ত, এই মিশনে (NASA Aartemis II) এই মহাকাশযান চাঁদে অবতরণ করবে না। বদলে চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে ও জীবনধারণের অবস্থা ও বাকি সব পরীক্ষানিরীক্ষার পর পৃথিবীতেই ফিরে আসবে। এই অভিযানে এই যান চাঁদে অবতরণ করবে না।

চতুর্থত,এই মহাকাশচারীরা চাঁদের দূরের দিকে প্রায় ৪ হাজার মাইল দূরের দিকে যাবে। ফলে এর আগে অ্যাপোলো ১৩ (Apollo 13) যে রেকর্ড করেছিল, তা ভেঙে যাবে।

পঞ্চমত, আগামীতে আর্টেমিস ৩ (NASA Aartemis III) মিশনের অধীনে অবতরণ ও তারপর মঙ্গলের মাটিতে মানুষের পা রাখার পথ আরও প্রসস্থ করবে।

উল্লেখ্য, ১৯৭২ সালে নাসার চাঁদে যাওয়ার জন্য শেষ অভিযান হয়েছিল। চাঁদের মাটিতে প্রথমবার পা রেখেছিলেন নিল আর্মস্ট্রং (Neil Armstrong) ও এডুইন অলড্রিন (Edwin Eugene Aldrin)। আর এবার আর্টেমিস মিশন (NASA Aartemis II) যদি সফল হয় তাহলে প্রায় ৫৩ বছরের বেশি সময় পর চাঁদের মাটিতে পা রাখবেন কেউ। যদিও আর্টেমিস ২ মিশনের (NASA Aartemis II) মহাকাশচারীরা কিন্তু চাঁদে নামবেন না। তাঁরা ফিরে আসবেন চাঁদের চারদিকে পাক খেয়েই। এর পর আর্টেমিস ৩ মিশনে (NASA Aartemis III) মহাকাশচারীদের নামাবে চাঁদের মাটিতে।

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget