এক্সপ্লোর

NASA News: দেড় গুণ বড় আরেক ‘পৃথিবী’! কতদূরে ? কেউ কি আছে

NASA Discovers Super Earth: নাসার খোঁজে এবার আরেকটি গ্রহ। সেখানে জলের সন্ধান পাওয়া গিয়েছে।

কলকাতা: পৃথিবীর মতোই আরেক গ্রহের খোঁজ পেল নাসা। আর সেই গ্রহ বাসযোগ্য বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার তরফে এমনটাই জানানো হয়েছে। ওই গ্রহে জল থাকতে পারে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। গ্রহের নাম TOI 715 b। একটি ছোট্ট লাল রঙের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেই গ্রহ। এর আকার আকৃতি সম্পর্কেও নানা চমকে দেওয়ার মতো তথ্য পেয়েছেন নাসার গবেষকরা।

পৃথিবীর থেকে দেড়গুণ বড়

আকারে পৃথিবীর থেকে দেড়গুণ বড় এই গ্রহটি। তবে গতি অনেকটাই বেশি। গ্রহের নক্ষত্রটি বামন আকৃতির বলে এটি ১৯ দিনে পুরো ঘোরা শেষ করে। অর্থাৎ বার্ষিক গতি ১৯ দিন। যেখানে পৃথিবীর ৩৬৫ দিন। এই গ্রহের মাটিতে জল পাওয়া যাবে বলে ধারণা বিজ্ঞানীদের। তবে একে সুপার-আর্থ নাম দিয়েছে নাসার গবেষকরা। তার অবশ্য একটি কারণ রয়েছে।

সুপার-আর্থ কেন ?

সুপার-আর্থ বলার কারণ এই গ্রহের চেহারা। পৃথিবীর থেকে এটি আয়তনে দেড়গুণ। পাশাপাশি এতে জল পাওয়ার সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। তাই সব মিলিয়ে নাম সুপার আর্থ। বিজ্ঞানীরা সুপার-আর্থ বলার জন্য আরেকটি সংজ্ঞা ঠিক করে রেখেছেন। তা হল একে আয়তনে পৃথিবীর থেকে বড় হতে হবে। কিন্তু ছোট হতে হবে নেপচুনের থেকে।

প্রাণের জন্য উপযোগী সুপার-আর্থ

সুপার-আর্থের আরও কিছু বৈশিষ্ট্য় রয়েছে। কিছু গ্রহের বায়ুমন্ডল পাতলা হয়। তার সঙ্গে গড়ন থাকে পাথুরে। যেমন পৃথিবীর রয়েছে। আবার কিছু গ্রহের নেপচুনের মতো খুব পুরু বায়ুমন্ডল থাকে। কিছু কিছু গ্রহের আবার রিং থাকে। যেমন শনি গ্রহের রয়েছে। সুপার আর্থের ভর, মাধ্যাকর্ষণ বল ও উষ্ণতা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই তিন উপাদানের উপর নির্ভর করে সেখানে প্রাণের জন্ম হবে কি না। পৃথিবী থেকে এই গ্রহ ১৩৭ আলোকবর্ষ দূরে অবস্থিত। 

কীভাবে সন্ধান মিলল ?

নাসার ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস)-এর মাধ্যমেই গবেষকরা এটি আবিষ্কার করেন। পৃথিবীর আশেপাশের গ্রহগুলির সন্ধান পেতে ২০১৮ সালে এটি লঞ্চ করা হয়। প্রসঙ্গত, গ্রহগুলি নক্ষত্রকে প্রদক্ষিণ করার সময় একটি ছোট্ট বিন্দুর মতো দেখায়। তার আকার আকৃতি থেকেই যন্ত্রটি গ্রহের অবস্থান ঠিক করে। এক্ষেত্রেও তাই করা হয়েছিল। তবে এই গ্রহ বাসযোগ্য কি না তা বুঝতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে বলেই মনে করছেন নাসার গবেষকরা।

আরও পড়ুন - Plastic Recycling: প্লাস্টিকের জঞ্জাল ‘সাফ’ করবে কাপড় কাচার ডিটারজেন্ট !

সেরা শিরোনাম

USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget