এক্সপ্লোর

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

Falcon 9 Crater on Moon: চাঁদের মাটিতে নতুন গহ্বর। রকেট আছড়ে পড়ার দরুণ। ছবি দেখাল NASA.

নয়াদিল্লি: রকেট আছড়ে পড়ে চাঁদের মাটিতে নতুন গহ্বরের সৃষ্টি হল। গত ৫ অগাস্ট ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেট আছড়ে পড়েছিল চাঁদের বুকে। সেই আঘাতের দরুণই বিরাট গহ্বরটির সৃষ্টি হয়েছে পৃথিবীর উপগ্রহে। এবার সেই ছবি প্রকাশিত হল। ( Falcon 9 Crater on Moon)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র স্যাটেলাইট LRO চাঁদের বুকে সৃষ্টি হওয়া ওই নতুন গহ্বরের ছবি তুলেছে। ১১-১২ অগাস্টের মধ্যে তোলা হয়েছে ছবিটি। দেখা গিয়েছে, চার পাশে পাথর পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। মধ্যিখানে রয়েছে গর্তটি। সেটি প্রায় ৬০ ফুট চওড়া। (New Lunar Crater)

আরও পড়ুন: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের

২০২৫ সালের ১৫ জানুয়ারি SpaceX-এর Falcon 9 রকেটটির উৎক্ষেপণ হয়। চাঁদে দু’টি ল্যান্ডার পৌঁছে দেওয়াই কাজ ছিল সেটির। রকেটের নিম্নভাগটি পুনর্ব্যবহারের জন্য পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু ঊর্ধ্বভাগটির ক্ষেত্রে তা সম্ভব নয়। ফলে মহাকাশেই দিশাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিল সেটি। 

Falcon 9 রকেটের ঊর্ধ্বভাগটি প্রায় এক বছর পৃথিবীর গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু চাঁদের অভিকর্ষ টান এবং সৌর বিকিরণের প্রভাবে ঝাঁকুনি খায় ৪ মেট্রিক টনের ওই রকেটের অংশ বিশেষ। পৃথিবীর পরিবর্তে ক্রমশ চাঁদের দিকে সরতে শুরু করে। শেষ পর্যন্ত আছড়ে পড়ে চাঁদের বুকে। 

আরও পড়ুন: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩

রকেট আছড়ে পড়ার ফলে চাঁদের মাটিতে নতুন গহ্বরের সৃষ্টি হবে বলে আগেই বুঝতে পেরেছিলেন বিজ্ঞানীরা। তবে দূর থেকে সেটি খুুঁজে পাওয়া কঠিন কাজ ছিল। সেই অসাধ্য সাধন করেছে LRO. NASA জানিয়েছে, চাঁদের বুকে, আইনস্টাইন গহ্বরের কাছে আছড়ে পড়ে রকেটটি। সেই সময় চাঁদের ওই অংশ সূর্যের দিকে ছিল। তাই পৃথিবী থেকে দেখা যায়নি।

চাঁদের বুকে আছড়ে পড়ার সময় রকেটটির গতিবেগ ছিল ঘণ্টায় ৮৭০০ কিলোমিটার। সেই কারণেও বিষয়টি জটিল হয়ে ওঠে। সাধারণত চাঁদের মাটিতে গ্রহাণু আছড়ে পড়লে গতিবেগ থাকে ঘণ্টায় ৭২৪২০ কিলোমিটারের মতো। সেই তুলনায় শ্লথ গতিতেই চাঁদের বুকে আছড়ে পড়ে রকেটটি। ফলে অভিঘাতের দরুণ সৃষ্ট গহ্বরটিও আয়তনে তুলনামূলক ছোট। 

Falcon 9 রকেটটি চাঁদের বুকে আছড়ে পড়তে পারে বলে মে মাসে প্রথম ভবিষ্যদ্বাণী করেন জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে। এর পর, দিন ক্ষণ, স্থান সম্পর্কে সকলকে অবহিত করে NASA. প্রথম বার চাঁদের বুকে সৃষ্ট নতুন গহ্বরটিকে শনাক্ত করে দক্ষিণ কোরিয়ার Danuri Lunar Orbiter. গত ৬ অগাস্ট অস্পষ্ট একটি ছবি প্রকাশ করে তারা, যা বহু দূর থেকে তোলা। গর্তটিও বেশ ছোট দেখাচ্ছে ছবিতে। এর ছ’দিন পর NASA-র LRO ছবি তোলে গহ্বরটির।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget