এক্সপ্লোর

Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩

Delhi Petrol Pump Explosion: জ্বালানি ভরানোর সময়ই বিস্ফোরণ ঘটে বলে। জ্বালানি ভরছিলেন যিনি, তিনি মারা গিয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

নয়াদিল্লি: দিল্লিতে পেট্রোল স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণ। জ্বালানি ভরাতে ঢুকেছিল একটি ট্রাক। হঠাৎই ট্রাকের CNG সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। জ্বালানি ভরানোর সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে একজনের। আহত হন আরও ছ’জন। হাসপাতালে নিয়ে গেলে আরও দু'জনের মৃত্যু হয়। বাকি আহতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানাযাচ্ছে। পুলিশ এবং দমকলের বিশাল বাহিনী পৌঁছেছে ওই পেট্রোল পাম্পে। কী থেকে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। দমকলের ছয়টি ইঞ্জিন মোকায়েন রয়েছে ঘটনাস্থলে। (Delhi Petrol Pump Explosion)

রাজধানী দিল্লির টিকরী কলাঁ মেট্রো স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের ঘটনা। জানা গিয়েছে, বুধবার ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরাতে ঢুকেছিল একটি ট্রাক। জ্বালানি ভরার সময় হঠাৎই CNG সিলিন্ডারটিতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। যিনি জ্বালানি ভরছিলেন ট্রাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আরও ছ'জন আহত হন বিস্ফোরণে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পুলিশের টিমও মোতায়েন রয়েছে সেখানে। আউটার দিল্লির ডিসিপি জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।  (Petrol Pump Blast)

আরও পড়ুন: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল

এদিন দুপুর ৩টে বেজে ৩৬ মিনিটে এই ঘটনা ঘটে। দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়, যাতে তা দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। আহতদের তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে দু'জন মারা যান। বাকি আহতদের অবস্থাও অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কী করে এই বিস্ফোরণ ঘটল, এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কী ভাবে জ্বালানি ভরা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। একটি সূত্রে জানা গিয়েছে, ট্রাকটিতে সিলিন্ডার রাখা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও। 

পুলিশ এবং দমকলের উপস্থিতিতে এই মুহূর্তে উদ্ধারকার্য চলছে সেখানে। ঘটনাস্থলে নিহত যুবককে মণীশ বলে শনাক্ত করা গিয়েছে। বছর ২৫-এর ওই যুবক পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির বাসিন্দা। বাকি দুই নিহতের পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। ট্রাকে জ্বালানি ভরার সময় আহতরা কাছাকাছি ছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত

দমকল বিভাগের এক আধিকারিক জানান, দুপুর ৩টে বেজে ৩৭ মিনিটে খবর আসে তাঁদের কাছে। তীব্র বিস্ফোরণে হঠাৎই কেঁপে ওঠে চারিদিক। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কী করে বিস্ফোরণ ঘটল, তার কারণ জানার চেষ্টা চলছে। তবে সিলিন্ডার লিক হয়ে থাকতে পারে, আর তার দরুণই জ্বালানি ভরার সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget