এক্সপ্লোর

Sunita Williams Return: ফের বাতিল মিশন, এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনীতা উইলিয়মসের! বাড়ছে উদ্বেগ

Nasa News, Sunita Williams Return to Earth: নাসার তরফে জানান হয়েছে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি হওয়ায় উৎক্ষেপণের এক ঘণ্টারও কম সময় বাকি থাকতে বাতিল হয় মিশন।

ওয়াশিংটন: ফের অনিশ্চয়তা। ১৬ মার্চ পৃথিবীতে ফেরার কথা ছিল দুই মহাকাশচারী সুনীতা উইলিয়মস এবং ব্যারি বুচ উইলমোরের। কিন্তু শেষ মুহূর্তে ফের মিশন বাতিল হওয়ায়, আপাতত বিশ বাঁও জলে পৃথিবীতে ফেরা।  

নাসার তরফে জানান হয়েছে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি হওয়ায় উৎক্ষেপণের এক ঘণ্টারও কম সময় বাকি থাকতে, স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণ স্থগিত করেছে। এই রকেটটিতে চারজন মহাকাশচারীর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার কথা ছিল এবং সুনীতাদের এটি চেপেই দিরে আসার কথা ছিল।  

নাসা এবং স্পেসএক্সের মতে, নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A-তে ফ্যালকন 9 রকেটের গ্রাউন্ড সাপোর্ট ক্ল্যাম্প আর্ম সহ হাইড্রোলিক সিস্টেমের সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংস্থার ক্রু-10 মিশনের উৎক্ষেপণ প্রচেষ্টা তারা বাতিল করেছে। 

তবে বৃহস্পতিবার এবং শুক্রবার আরেকটি লঞ্চ উইন্ডো আছে। যদি স্পেসএক্স তাদের এই হাইড্রোলিক্সের সমস্যাগুলি সমাধান করতে পারে, তাহলে ফ্যালকন-9 রকেট লঞ্চটি এই সপ্তাহেও চালু করা যেতে পারে। 

প্রথমে বোয়িং স্টারলাইনার এয়ারক্র্যাফট পাঠিয়ে সুনীতাদের কথা ছিল। তবে এই রকেটে যান্ত্রিক ত্রুটি হওয়ায় আর ফিরতে পারেননি তাঁরা। সেকথা মাথায় রেখেই এবার স্টারলাইনারের বদলে ভরসা রাখা হয়েছিল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের উপর। এই সংস্থার ক্রিউ-১০’এ চড়ে তাঁরা ফিরবেন, এমনটাই জানান হয়েছিল নাসার তরফে। 

এদিকে, প্রায় ১০ মাস ধরে মহাকাশে কাটানো সুনীতারা পৃথিবীতে ফেরার পর বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে চলেছেন। সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এখানকার মাটিতে পা দিয়ে হাঁটে চলার কাজটি। নাসার প্রাক্তন মহাকাশ বিজ্ঞানী লেরস চিয়াও জানিয়েছেন মহাকাশ থেকে সুনীতারা যখন পৃথিবীর মাটি পা দেবেন তখন তাদের পায়ের প্রতিটি পদক্ষেপ হবে একেবার নতুন জন্ম নেওয়া একটি শিশুর মতো।

পায়ের যে শক্ত চামড়ার উপর মানুষ দাঁড়িয়ে থাকে বা হাটাচলা করে সেখানে এখন সুনীতাদের পায়ের পাতার চামড়া একেবারে তুলোর মতো নরম হয়ে গিয়েছে। তাই তারা পৃথিবীতে এসেই হাঁটতে পারবে না। এখানেই শেষ নয়, পায়ের পাতার বহু কোষ বর্তমানে প্রায় নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সেগুলি পৃথিবীর আকর্ষণ না পেলে সক্রিয় আকার ধারণ করবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget