এক্সপ্লোর

Sun Aurora: সূর্যের চারপাশে অরোরা বলয়, নাসার ক্যামেরায় ধরা পড়ল সেই বিরল দৃশ্য

Solar Storm: সূর্যের বায়ুমণ্ডল, বা করোনা, যেখানে গতির প্রাবল্য মারাত্মক, যেখানে সৌর শিখা এবং করোনাল ভর ইজেকশন (CMEs) এর মতো বড় বিস্ফোরণ ঘটে, তারই পাশে তৈরি হয়েছে অরোরা আলোকবৃত্ত।

কলকাতা: ঔজ্জ্বল্য-তীব্রতা এতটাই, তাকে ছোঁয়া তো দূর, কাছেও যাওয়া যায় না। সৌরজগতের অধিপতি সে। তার তেজের কাছে নতিস্বীকার করা ছাড়া আর কোনও উপায় থাকে না। সেই নক্ষত্রেরই এক অপরূপ ছবি ধরা পড়ল নাসার অবজারভেটরি ক্যামেরায়। 

সূর্যের বায়ুমণ্ডল, বা করোনা, যেখানে গতির প্রাবল্য মারাত্মক, যেখানে সৌর শিখা এবং করোনাল ভর ইজেকশন (CMEs) এর মতো বড় বিস্ফোরণ ঘটে, তারই পাশে তৈরি হয়েছে অরোরা আলোকবৃত্ত। বিজ্ঞান বলে, যেহেতু চৌম্বক ক্ষেত্রের ভূমিকা এখানে  অনেকটাই। সেগুলি প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। যা সৌরশিখা তৈরি করে চলে প্রতি নিয়ত।

মহাকাশ সংস্থা একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, আমাদের সৌরজগতের বৃহত্তম নক্ষত্র হল সূর্য। সূর্যকে ঘিরে কক্ষপথে বড় এবং ছোট গ্রহ থেকে ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে। সূর্য তার সমস্ত কিছুকেই এর বিশাল আকার এবং চৌম্বকীয় উপস্থিতির মাধ্যমে আটকে রাখে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

সৌর শিখা হল আকস্মিক, উজ্জ্বল আলোর ঝলক যা সূর্যের পৃষ্ঠে দেখা যায়। এগুলি সাধারণত কয়েক মিনিট স্থায়ী হয়। এছাড়াও, এক্স-রে, অতিবেগুনী আলো এবং রেডিও তরঙ্গ সহ ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের আকারে শক্তির বিস্ফোরণ ঘটে চলে সেখানে। আর্থ সোলার ডাইনামিক্স অবজারভেটরি তেমনই একটি বিকিরণ দেখতে পায়, যা প্রতি সেকেন্ডে ৯০০ মাইল ছুটে চলেছিল।  যার ফলেই অরোরার মতো আলোকরেখা তৈরি হয়েছিল বলে ধারণা। 

এদিকে, সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর চতুর্থ বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ISRO সূত্রে জানানো হয়েছে, চতুর্থবার আদিত্য এল ওয়ানের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ ফের সূর্যযানের কক্ষপথ বদল করা হবে। 

মরিশাস, ব্যাঙ্গালোর, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের উপর নজর রাখা হচ্ছে। এখন পৃথিবী থেকে সব থেকে কম ২৫৬ কিমি এবং সব থেকে বেশি ১ লক্ষ ২১ হাজার ৯৭৩ কিমি উপবৃত্তাকার পথে ঘুরছে মহাকাশযানটি। এরপর ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ ফের সূর্যযানের কক্ষপথ বদল করা হবে।                                           

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget