এক্সপ্লোর

Science News: সূর্যের গা ঘেঁষে উড়ান, সৌর বিস্ফোরণ মাথায় নিয়েও অক্ষত NASA-র মহাকাশযান, সামনে এল ছবি-ভিডিও

Space Science: NASA-র তরফে ওই বিশেষ মুহূর্তের ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। সূ

নয়াদিল্লি: নেহাত দূর থেকে পর্যবেক্ষণ নয়, ঝড়ঝঞ্ঝা, বিস্ফোরণ মাথায় নিয়ে সূর্যের প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র পার্কার সোলার প্রোব মহাকাশ যান। যে সে ঝড় নয়, সূর্য থেকে উৎসারিত উষ্ণ ঢেউ (Coronal Mass Ejection) মাথায় নিয়ে অক্ষত অবস্থাতেই দুর্গম পথ পার করল সেটি। পার্কার সোলার প্রোবই প্রথম মহাকাশযান, যে এই অসাধ্য সাধন করে দেখাল। (Science News)

NASA-র তরফে ওই বিশেষ মুহূর্তের ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। সূর্য থেকে উৎসারিত এই উষ্ণ ঢেউয়ের মধ্যে দিয়ে ছুটে চলেছে পার্কার সোলার প্রোব। ২০২২ সালের ২ সেপ্টেম্বর এই দুর্গম পথ পার করে সেটি। মহাকাশযানের ক্যামেরায় দেখা গিয়েছে, সৌরবলয় থেকে ছিটকে আসছে মুহুর্মুহু আগুনের ফুলকি, প্লাজমা তরঙ্গ। সেই সব পার করে এগিয়ে চলেছে NASA-র মহাকাশযান। (Space Science)

সূর্যের এত কাছাকাছি পৌঁছনোর নেপথ্যে একটিই লক্ষ্য বিজ্ঞানীদের, তা হল সূর্যের রহস্যময় অভ্যন্তরীণ গতিবিদ্যা নিরীক্ষণ। ইদানীং কালে পৃথিবীর বুকে সৌরঝড় নেমে আসার ঘটনা ঘটে চলেছে অহরহ। এখনও পর্যন্ত তাতে বড় ধরনের কোনও বিপর্যয় না ঘটলেও, আগামী দিনে যাতে সতর্ক থাকা যায়, তার জন্যই ঝুঁকিপূর্ণ এই অভিযান। 

]

গত ৫ সেপ্টেম্বর দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে হাতে আসা তথ্যাদি তুলে ধরেছে NASA. পার্কার সোলার প্রোব অভিযানের প্রজেক্ট সায়েন্টিস্ট নুর রউফি জানিয়েছেন, এই প্রথম সূর্য থেকে উৎসারিত এই উষ্ণ ঢেউয়ের এত কাছাকাছি পৌঁছনো গেল।

সূর্য থেকে উৎসারিত সৌরকণার ঢেউকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় করোনাল মাস ইজেকশন বলা হয়। আগ্নেয়গিরি থেকে যেমন অগ্ন্যুৎপাত ঘটে, বেরিয়ে আসে লাভা, তেমনই সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে আসে সৌরকণা,যার গতিবেগ ঘণ্টায় কয়েক লক্ষ মাইল। সৌরকণাগুলি একত্রিত হয়ে আছড়ে পড়ে ঢেউয়ের আকারে। তার মধ্যে দিয়েই যাত্রাপথ অতিক্রম করল NASA-র মহাকাশযান।

২০১৮ সালের অগাস্ট মাসে পার্কার সোলার প্রোবের উৎক্ষেপণ হয়। অত্যধিক তাপমাত্রা এবং ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচতে তার গায়ে রয়েছে ‘হিট শিল্ড’ রক্ষাকবচ। দু’দিন ধরে  সৌর উদগীরণকে পর্যবেক্ষণ করে যাকে বিজ্ঞানীরা তিনটি পর্যায়ে ভাগ করেছেন, সবার আগে শক এবং সৌর প্লাজমা, তার পর সৌরঝড় এবং সব শেষে গতিশীল কণার ধারা। পৃথিবীকে সৌরঝড় এবং সৌর উদগীরণ থেকে বাঁচাতেই এই অভিযান বলে জানিয়েছে NASA.   

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget