এক্সপ্লোর

সোনা ফলছে গাছে, শরীরের বিশেষ অংশে রয়েছে সঞ্চিত, উদ্ভিদ নিয়ে গবেষণায় চমকপ্রদ আবিষ্কার বিজ্ঞানীদের

Gold Nanoparticles in Spruce Trees: সালোকসংশ্লেষ ঘটিয়ে শুধুমাত্র অক্সিজেন নয়, সোনাও ফলায় গাছ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজ্ঞানীরা নরওয়ে স্প্রুস গাছে সোনার কণা খুঁজে পেয়েছেন।
  • গাছের সূচালো অংশে অণুজীব সোনার ক্ষুদ্র কণা সঞ্চিত করে।
  • এই গবেষণা 'সবুজ সোনা অনুসন্ধানে' নতুন পথ খুলেছে।

নয়াদিল্লি: টাকা গাছে না ফললেও, সোনা অন্তত ফলে। হাতেকলমে এর প্রমাণ দিলেন বিজ্ঞানীরা। নরওয়ে স্প্রুস গাছ (Norway Spruce Tree), যা ‘ক্রিসমাস ট্রি’ হিসেবেও পরিচিত, তাতেই সোনার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। স্প্রুস গাছের সূচালো অংশে সোনার কণা পাওয়া গিয়েছে। গত ২৮ অগাস্ট Environmental Microbiome জার্নালে এ নিয়ে বিশদ তথ্য তুলে ধরেছেন বিজ্ঞানীরা। (Science News)

আপনা থেকেই স্প্রুস গাছে কি সোনা ফলে তাহলে? সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপাদনের পাশাপাশি, স্প্রুস গাছ কি তাহলে সোনাও ফলায়? এর বিশদ ব্য়াখ্য়া তুলে ধরেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ফিনল্যান্ডের উত্তরে যে স্প্রুস গাছ রয়েছে, তাতে সোনার ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা পাওয়া গিয়েছে।  আসলে স্প্রুস গাছের পাতা এবং সূচালো অংশে এমন অণুজীব বসবাস করে, যারা ওই অংশের রাসায়নিক গঠনে পরিবর্তন ঘটাচ্ছে। মাটিতে মিশে থাকা ধাতুকে দ্রবণশীল অবস্থা থেকে সোনার কণায় পরিণত করে সঞ্চিত রাখছে। (Gold Nanoparticles in Spruce Trees)

বিষয়টি অতি সম্প্রতিই বোঝা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা এই গোটা প্রক্রিয়াকে Biomineralisation বলে উল্লেখ করেছেন। ফিনল্যান্ডের University of Oulu-র পোস্ট ডক্টোরাল গবেষক কাইসা লেহোসমার বক্তব্য, “রেজাল্ট বলছে, ওই গাছের মধ্যে বসবাসকারী ব্যাকটিরিয়া এবং অন্য অণুজীব সোনা জমা করছে।”

এই গবেষণার ফলে ‘সবুজ সোনা অনুসন্ধানে’র পথ সুগম হবে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।  তাঁদের মতে, জীবাণু দ্বারা পরিচালিত অনুরূপ প্রক্রিয়া চললে, সেক্ষে সোনার খনির দ্বারা ক্ষতিগ্রস্ত জলকে ধাতুমুক্ত করার কাজ সহজ হবে আগামী দিনে। 

তাহলে অণুজীব কি গাছে সোনা তৈরি করে? গোড়া থেকে বিজ্ঞানীরা বলে আসছেন যে, খনিজ থেকে আয়ন ঝরে গেলে ব্যাকটিরিয়ার কাজ শুরু হয়। আয়ন মাটিতে মিশে যায় এবং সেই মাটি থেকেই গাছ জল এবং পুষ্টি গ্রহণ করে। ফলে আয়নও শুষে নেয়। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য়ে গাছে তো বটেই, বরফেও ওই ধাতুর খোঁজ পাওয়া সম্ভব। University of Oulu এবং জিওলজিক্যাল সার্ভে অফ ফিনল্যান্ডের গবেষকরা মূলত পুরনো সোনার খনির উপর বেড়ে ওঠা গাছ নিয়ে পরীক্ষা চালান। তাতেই দেখা গিয়েছে, জলের সঙ্গে গাছের শিকড় হয়ে সোনার কণা গাছের স্প্রুস গাছের সূচালো অংশে জমা হয়েছে।

মোট ২৩টি স্প্রুস গাছ থেকে ১৩৮টি সূচালো অংশ সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। সেগুলিকে মাঝ বরাবর কেটে আলাদা আলাদা পরীক্ষা করা হয়। ফিল্ড এমিসন স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কপি এবং এনার্জি ডিসপার্সিভ এক্সরে স্পেক্ট্রোস্কোপির সাহায্য়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। উজ্জ্বল, ঘন একটি বিন্দুর খোঁজ মেলে ওই সূচালো অংশের ভিতর। মূলত P3OB-42, Cutibacterium, Corynebacterium ব্যাকটিরিয়ার উপস্থিতি যেখানে, সোনার খনি রয়েছে যেখানে, যেখানকার মাটিতে সোনা মিশে রয়েছে, সেখানেকার স্প্রুস গাছেই মূলত সোনার কণা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, মাটিতে উপস্থিত সোনা জলের সঙ্গে দ্রবণশীল অবস্থায়, আয়নের আকারে উঠে আসে। সূচালো অংশের ভিতর অণুজীব রাসায়নিক সমীকরণে যে রদবদল ঘটায়, তার জেরে দ্রবীভূত সোনা কম দ্রবণশীল হয়ে ওঠে। ক্ষুদ্র কণার আকারে জমা হয়। তবে সব গাছেই সোনা থাকে না।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget