এক্সপ্লোর

Spacewalk by SpaceX: আঁধারের বুকে নীল-সাদা পৃথিবী, চাক্ষুষ করলেন ধনকুবের, স্পেসওয়াকে নয়া ইতিহাস

Polaris Dawn Mission: ইংরেজিতে স্পেসওয়াক Extravehicular Activity (EVA) নামেও পরিচিত।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণার জগতে নয়া মাইলফলক তৈরি হল এবার। বেসরকারি সংস্থার তরফে মহাশূন্যে স্পেসওয়াকের নজির গড়লেন ধনকুবের। বৃহস্পতিবার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন পৃথিবীবাসী। সেই বিশেষ মুহূর্তের যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তা অভূতপূর্ব। মুহূর্তের মধ্যে সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Spacewalk by SpaceX)

মহাকাশযান থেকে বেরিয়ে, মহাশূন্যের বুকে যখন বিচরণ করেন নভোশ্চররা, তাকে বলা হয় স্পেসওয়াক। ইংরেজিতে স্পেসওয়াক Extravehicular Activity (EVA) নামেও পরিচিত। বৃহস্পতিবার ভূপৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার উচ্চতায়, এই মহাজাগতিক ইতিহাস রচিত হয়। ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর Polaris Dawn অভিযানে এই সাফল্য জুড়ে গিয়েছে। (Polaris Dawn Mission)

তবে যিনি এই অসাধ্যসাধন করেছেন, তিনিও কোনও অংশে কম নন। ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান মহাকাশযানের বাইরে বেরিয়ে আজ মহাশূন্যে বিচরণ করেন, যা কোনও বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত প্রথম স্পেসওয়াক হিসেবে নথিভুক্ত হয়ে গেল মহাকাশ গবেষণার ইতিহাসে।

৪১ বছর বয়সি জ্যারেড Shift4 পেমেন্টের প্রতিষ্ঠাতা। Polaris Dawn অভিযাবের কমান্ডারও তিনি।  আজ Crew Dragon মহাকাশযান থেকে বেরিয়ে আসেন তিনি। তাঁর পিছু পিছু বেরিয়ে আসেন সারা গিলিস। সারা SpaceX-এর ইঞ্জিনিয়ার এবং জ্যারেডের সহযাত্রী। এই স্পেসওয়াকের একটিই লক্ষ্য ছিল, SpaceX-এর নয়া স্পেসস্যুট পরীক্ষা করে দেখা। আগামী দিনে চাঁদ এবং মঙ্গলের বুকে এই স্পেসস্যুট কাজে লাগবে বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নীল-সাদা পৃথিবী রয়েছে সম্মুখভাগে। নিকশ কালো অন্ধকারে দুলছে ক্যামেরা। ধীরে ধীরে মহাকাশযানের উপরের ঢাকনাটি খোলে এবং বেরিয়ে আসেন জ্যারেড। ঝুঁকে নীচের দিকেও তাকান তিনি। সামনে উজ্জ্বল পৃথিবীকে দেখে উল্লাসে মৃষ্টিবদ্ধ হাতটি তোলেন।

স্পেসওয়াকের আগে নিজেকে প্রস্তুত করেন জ্যারেড। স্পেসস্যুটটির নমনীয়তা পরীক্ষা করে দেখতে বিভিন্ন ভঙ্গিতে হাত-পা নাড়ান তিনি।  মহাকাশযানের সঙ্গে বাঁধা অবস্থায় ছিলেন জ্যারেড এবং সারা। স্থিতিশীলতা বজা রাখতে Skywalker নামের হ্যান্ড রেল প্রযুক্তিও ব্যবহার করেন। জ্যারেড এবং সারা ১২ মিনিট করে মোট ২৪ মিনিট মহাকাশযানটির বাইরে ছিলেন। মহাকাশযানের অন্দর থেকে সবকিছু পরিচালনা করেন স্কট পোটিট এবং অ্যানা মেনন। 

মহাকাশ অভিযান নিয়ে নিজের উচ্চাকাঙ্খা কখনও গোপন করেননি মাস্ক। এই অভিযান তাঁর সেই উচ্চাকাঙ্খা পূরণের রাস্তা প্রশস্ত করল আরও। শীঘ্রই মহাকাশে মানব অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে মাস্কের সংস্থার। Polaris Dawn অভিযানটি Polaris Proggrame-এর অন্তর্গত তিনটি পরিকল্পিত উড়ানের মধ্যে প্রথমটি। Apollo যুগের পর পৃথিবীর কক্ষপথের সবচেয়ে উপরে গিয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে এই অভিযান। মহাকাশে বাণিজ্যিক উড়ানের জন্য আগামী দিনে আরও পরীক্ষানিরীক্ষা চালাবে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget